ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা–মিশর ম্যাচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম
ছবি: কৃত্রিম বুুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা

চলতি বিশ্বকাপে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হবে মেসিদের।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহরা।

টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা গ্রুপ পর্ব ও শেষ ষোলো নিশ্চিত করার পথে সব ম্যাচেই জয় পেয়েছে। সবশেষ ম্যাচে কেপ ভার্দেকে ৩–২ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে তারা।

অন্যদিকে, মিসর শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪–২ গোলে হারিয়ে।

আরও পড়ুন

বাংলাদেশের দর্শকরা ম্যাচটি টেলিভিশনে সরাসরি উপভোগ করতে পারবেন সময় টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টস-এ।

এ ছাড়া মোবাইল ফোন, ট্যাব বা ল্যাপটপ থেকেও সরাসরি ম্যাচ দেখা যাবে। এ জন্য নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে নিচের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা যাবে—MyRobi (মাইরবি) অ্যাপ, Toffee (টফি), Bioscope (বায়োস্কোপ) ।

সাবস্ক্রিপশন সক্রিয় থাকলে এসব প্ল্যাটফর্মে অনলাইনে সরাসরি আর্জেন্টিনা-মিশর ম্যাচ উপভোগ করা যাবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
আরও পড়ুন
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন এমিলিয়ানো মার্তিনেজ
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত
দিবালা-মার্তিনেজসহ চোটে আর্জেন্টিনার ৫ অভিজ্ঞ তারকা