ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ১২:৫৫ পিএম


ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কার আশঙ্কায় রয়েছে মরক্কো। দলের অন্যতম গুরুত্বপূর্ণ উইঙ্গার ইসমাইল সাইবারির ইনজুরি তার মাঠে নামা নিয়ে তৈরি করেছে অনিশ্চয়তা।

শেষ ষোলোর ম্যাচে কানাডার বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইবারি। ইনজুরির পর তীব্র ব্যথা অনুভব করায় ম্যাচ শেষ হওয়ার আগেই তাকে মাঠ ছাড়তে হয়। এরপর থেকে তিনি দলের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এখনও পর্যন্ত মরক্কো ফুটবল অ্যাসোসিয়েশন সাইবারির চোটের মাত্রা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি গুরুতর হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন। ফলে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

সাইবারি খেলতে না পারলে তা মরক্কোর জন্য বড় ধাক্কা হতে পারে। আক্রমণভাগে তার গতি, ড্রিবলিং এবং সুযোগ তৈরি করার সক্ষমতা দলের অন্যতম বড় শক্তি। তাই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে দ্রুত সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি ও দলের চিকিৎসকরা।

আরও পড়ুন

এখন শেষ মুহূর্ত পর্যন্ত তার শারীরিক অবস্থার ওপর নজর রাখা হবে। চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই কেবল ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে সাইবারিকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission