ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে আরেক ভোজিনহা, সতর্ক মেসিরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। আর এই ঐতিহাসিক জয়ের নায়ক গোলরক্ষক গ্রেগর কোবেল। শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে হুয়ান কামিলো হার্নান্দেজের শট ঠেকিয়ে দলকে শেষ আটে তুলে আনেন বরুসিয়া ডর্টমুন্ডের এই তারকা।

এবার কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে দাঁড়াচ্ছেন কোবেল। আগামী রোববার কানসাস সিটিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। মেসি-আলভারেজদের আক্রমণের বিপক্ষে সুইসদের সবচেয়ে বড় ভরসা থাকবেন এই ২৭ বছর বয়সী গোলরক্ষক।

২০২৪ সালের আগস্টে কিংবদন্তি ইয়ান সোমারের আন্তর্জাতিক অবসরের পর সুইজারল্যান্ডের এক নম্বর গোলরক্ষকের দায়িত্ব পান কোবেল। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গ্রুপ পর্বে কাতার, বসনিয়া ও কানাডার বিপক্ষে তিনটি গোল খেলেও নকআউটে আলজেরিয়া ও কলম্বিয়ার বিপক্ষে টানা দুটি ক্লিন শিট রেখেছেন। আসরে এখন পর্যন্ত ১৬টি গুরুত্বপূর্ণ সেভ করে মাত্র তিনবার পরাস্ত হয়েছেন তিনি।

বিশ্বকাপের জন্য কোবেলের প্রস্তুতিও ছিল ব্যতিক্রমী। পুরো টুর্নামেন্টে ব্যবহারের জন্য তিনি সঙ্গে এনেছেন আট জোড়া নতুন গ্লাভস। কারণ প্রতিটি ম্যাচেই তিনি সম্পূর্ণ নতুন এক জোড়া গ্লাভস ব্যবহার করেন।

সুইস সংবাদমাধ্যম ব্লিক-কে দেওয়া সাক্ষাৎকারে কোবেল জানিয়েছেন, ম্যাচের আগে তিনি গ্লাভসে ভ্যাসলিন ব্যবহার করেন। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, নতুন ম্যাচ বলের ওপর থাকা বিশেষ প্রলেপ বৃষ্টিতে বা আর্দ্রতায় পিচ্ছিল হয়ে যায়। ভ্যাসলিন ব্যবহারে বলের গ্রিপ ভালো থাকে এবং সেভ করা সহজ হয়।

আরেকটি বিষয়েও তিনি অন্য গোলরক্ষকদের থেকে আলাদা। টাইব্রেকারের সময় প্রতিপক্ষের পেনাল্টির দিকনির্দেশনা লেখা কোনো চিট শিট ব্যবহার করেন না কোবেল। তার ভাষায়, প্রতিপক্ষের পরিসংখ্যান জানলেও শেষ পর্যন্ত তিনি সবচেয়ে বেশি ভরসা করেন নিজের সহজাত প্রবৃত্তি ও মুহূর্তের সিদ্ধান্তের ওপর।

ফলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে বড় চ্যালেঞ্জ হতে পারেন সুইস এই গোলরক্ষক। ম্যাচ যদি টাইব্রেকারে গড়ায়, তাহলে মেসি-আলভারেজদের জন্য কোবেল হয়ে উঠতে পারেন বড় মানসিক বাধা।

আরও পড়ুন

চলমান বিশ্বকাপে এর আগেও শক্তিশালী গোলরক্ষকদের বিপক্ষে ভুগতে হয়েছে আর্জেন্টিনাকে। মিশরের বিপক্ষে মোস্তফা শোবেইরের দুর্দান্ত সব সেভ যেমন তাদের আটকে রেখেছিল, তেমনি কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহাও অসাধারণ পারফরম্যান্স দিয়ে আর্জেন্টাইন আক্রমণকে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। এবার সেই তালিকায় যোগ হলো নতুন এক নাম গ্রেগর কোবেল। আর্জেন্টিনার সেমিফাইনালের স্বপ্ন পূরণ করতে হলে ভাঙতে হবে সুইসদের এই মানবদেয়াল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আবুধাবি টেস্টের শেষ দিনে আজ মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ছাড়াও মঙ্গলবার (১৩ অক্টোবর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট আবুধাবি টেস্ট, ৫ম দিন বাংলাদেশ-আফগানিস্তান দুপুর ১২টা, টি স্পোর্টস ডারবান টেস্ট, ৫ম দিন দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া বেলা ১-৩০ মি., ট্যাপম্যাড ৩য় টি-টোয়েন্টি পাকিস্তান-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা, পিটিভি স্পোর্টস ফুটবল উয়েফা চ্যাম্পিয়নস লিগ সাবাহ-স্লাভিয়া প্রাহা রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ১ লেন্স-স্পোর্তিং সিপি রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ২ আর্সেনাল-লিল রাত ১টা, সনি টেন ১ অ্যাতলেটিকো মাদ্রিদ-ম্যানইউ রাত ১টা, সনি টেন ২ গ্যালাতাসারাই-বার্সেলোনা রাত ১টা, সনি টেন ৫ আরটিভি/এসআর
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
শুরুতেই এবাদত-হাসানের দুর্দান্ত বোলিংয়ে দুই উইকেট তুলে নিলেও তৃতীয় উইকেট জুটিতে চোখ রাঙাতে থাকে রহমত শাহ ও সেদিকুল্লাহ আতালের ব্যাট। আবারও সেই জুটি ভেঙে দেন এবাদত। এরপরও ড্রয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান। এদিকে জিততে হলে পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দরকার আরও ৭ উইকেট। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান তুলেছে আফগানিস্তান। ফলে জয়ের জন্য তাদের প্রয়োজন ৩৪৭ রান। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভাঙে আফগানিস্তানের উদ্বোধনী জুটি। টাইগার পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন আব্দুল মালিক। আউট হওয়ার আগে করেন ২ রান। পরের উইকেটে নামা শহীদুল্লাহকে ১৪ রানে আউট করেন হাসান মাহমুদ। দ্রুত দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে চাপ সামলে নেন ওপেনার সেদিকুল্লাহ আতাল ও অভিজ্ঞ রহমত শাহ। দেখে-শুনেই খেলছিলেন এই দুই ব্যাটার। তবে এই জুটি দিন শেষ করতে পারেনি আফগানরা। বাংলাদেশি পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন রহমত। আউট হওয়ার আগে ফিফটি পূর্ণ করেন তিনি। তার ব্যাট থেকে আসে ১২৪ বলে ৫১ রান। এরপর হাশমতউল্লাহ শহীদিকে নিয়ে দিন শেষ করেন আতাল। ১২৬ বলে ৩৫ রানে আতাল ও ২৭ বলে ১৯ রানে হাশমত অপরাজিত থাকেন। এদিকে তৃতীয় দিন শেষ বিকেলের ঝড়ে ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৬ উইকেটে ২২৩ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে তারা। ৫ রানে অপরাজিত লিটনের সঙ্গে নামেন মিরাজ, তখনও তিনি রানের খাতা খোলেননি। এই দুজনের জুটিতে দ্বিতীয় ইনিংসে দলীয় স্কোর তিনশ পার করেন এবং লিড ছাড়ায় চারশ রানের। লিটন ১৪ ও ২৬ রানে জীবন পেয়ে ৬১ বলে এক টেস্টে টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি করেন। একপ্রান্তে দাঁড়িয়ে বেশ আগ্রাসী ছিলেন তিনি। ধীরে এগোতে থাকেন মিরাজ। এর আগে দুইবার জীবন পাওয়া লিটন দ্বিতীয় ইনিংসে ১৮ রান হতেই ৯ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পৌঁছান। কায়েস আহমেদের বলেই দুইবার জীবন পান তিনি। প্রথমবার স্লিপের ফিল্ডার কামাল ক্যাচ ফেলে দেন। তারপর কায়েস নিজেই ক্যাচ ধরতে ব্যর্থ হন, ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। বড় লিড এনে দেওয়ার পথে বড় জুটি গড়েন লিটন-মিরাজ। সপ্তম উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে তোলেন ১৪৯ রান। তাতেই লিডের পাহাড় গড়ে সফরকারীরা। ফিফটি করেই থামেননি লিটন। ১১৫ বলে সেঞ্চুরি পূরণ করেন এই উইকেটকিপার ব্যাটার। এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১০২ রানে সাজঘরের পথ ধরেন। ১১৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৪টি চারে সাজানো। এদিকে ফিফটির দেখা পেয়েছেন মিরাজও। তিনি অপরাজিত থাকেন ৯৭ বলে ৫২ রানে। ৭ উইকেটে ৩৭২ রান করার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে স্বাগতিক আফগানিস্তান। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান করে। তারপর হাসান মাহমুদ ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করে সফরকারী দল। আরটিভি/ এসকেডি
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম শেসনটি টাইগাররা নিজেদের করে নিয়েছে। রোববার (১১ অক্টোবর) শেষ বিকেলে ১১ রানে ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনে আফগানিস্তানের বোলারদের হতাশা উপহার দিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে লিড সাড়ে চারশর কাছাকাছি নিয়ে গেছেন তারা।
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
আরও পড়ুন
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা
আর্জেন্টিনার কাছে হারের পর ফিফাকে চ্যালেঞ্জ বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি