ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

নাহিদ-তাসকিন-শরিফুলদের নিয়ে যা বললেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৯:১৫ পিএম
ছবি: সংগৃহীত

আগামী মাসে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে অস্ট্রেলিয়ার জন্য চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন অসিদের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ বোলারদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অস্ট্রেলিয়ার ব্যাটারদের অনেক বেশি প্রস্তুতির প্রয়োজন আছে। তাদের এমন একটি পেস আক্রমণ রয়েছে যা অস্ট্রেলিয়ার মাটিতে বেশ শক্তিশালী হয়ে উঠতে পারে।

অস্ট্রেলিয়ার কন্ডিশনে স্বাগতিক দলকে বিপদে ফেলার মত বোলার বাংলাদেশ দলে আছে বলে জানান ম্যাকডোনাল্ড। বিশেষ করে নাহিদ রানা, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের কথা উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের পেস আক্রমণকে টেস্ট ক্রিকেটের অন্যতম দ্রুতগতির ইউনিট হিসেবে অভিহিত করেন ম্যাকডোনাল্ড।

তিনি আরও বলেন, আসন্ন সিরিজ নিয়ে আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আমি জানি এটি ভিন্ন ফরম্যাট, তবে তাদের বোলাররা কিভাবে বল করে এবং তাদের বোলিং অ্যাকশন কেমন, সেগুলো বুঝতে হবে আমাদের।

গত মাসে ঢাকায় অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নাহিদ রানার দুর্দান্ত বোলিং স্পেলের কথা স্মরণ করিয়ে দেন ম্যাকডোনাল্ড। ঐ ম্যাচে ৪১ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের অবদান রাখেন রানা।

ম্যাকডোনাল্ড বলেন, প্রথম ম্যাচে আমাদের বিপাকে ফেলেছিল রানা। কখনও কখনও এমনটা হতে পারে যখন প্রতিপক্ষ সম্পর্কে কোনো পূর্ব-ধারণা থাকে না। আমরা তাকে আগে দেখিনি এবং সে সম্পূর্ণ ভিন্ন এক বোলিং অ্যাকশন নিয়ে মাঠে নেমেছিল।

বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ হার নিয়ে ম্যাকডোনাল্ড বলেন, বাংলাদেশ খুবই ভালো দল। নিজেদের কন্ডিশনে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতেছে তারা। নিজেদের মাঠে তারা সত্যিই শক্তিশালী দল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকভিজ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চে অভিষেকের পর টেস্ট ক্রিকেটের দ্রুততম বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রানা। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত সাম্প্রতিক একমাত্র টেস্ট ম্যাচে রানা-তাসকিন ও শরিফুলকে বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ। অপেক্ষাকৃত দুর্বল পেস আক্রমণ নিয়ে খেলা ঐ ম্যাচে টাইগাররা ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরে যায়।

বাংলাদেশের পেসারদের প্রশংসা করা সত্ত্বেও ম্যাকডোনাল্ড মনে করেন, দুই ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের গভীরতা এবং স্পিন বিভাগই বড় ভূমিকা পালন করতে পারে।

ম্যাকডোনাল্ড বলেন, আমার মনে হয় যেকোনো সফরকারী দলের জন্যই রান তোলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। সম্প্রতি অস্ট্রেলিয়াতে আমরা দেখেছি, যেসব পিচে আমরা খেলেছি, সেখানে আমাদের দলেরও রান সংগ্রহ করতে বেশ বেগ পেতে হয়েছে।

২৩ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রথম দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। ১৩ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্ট এবং ২২ আগস্ট ম্যাকাইতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ব্যবধান বিশাল। ভারত যেখানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে স্বাগতিক জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ঐতিহাসিক ম্যাচে বড় চাপ তৈরি করেছে তারা। সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এটি ভারত ও জাপানের পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টিটি হচ্ছে ‘সুজুকি কাপ’ এর অধীনে। মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদ ছিল ভারতের ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় ধাক্কা দেয় জাপান। চার্লি হারা-হিনজের ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে আউট হন ভারতের ওপেনার। ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের প্রথম বলে শূন্য রানে ফেরার পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলে ডাক মেরে তিনি এখন রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে। অভিষেকের বিদায়ের পরও চাপ কাটেনি ভারতের। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ৯ রান করেন তিনি। তৃতীয় ওভারেও উইকেট হারায় ভারত। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হয়ে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস। ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান। জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। আরটিভি/এসকে
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আরও পড়ুন
বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ বার্তা শান্ত-তাসকিন-মিরাজের
সিডনিতে একই ফ্রেমে তাসকিন-শাবনূর, ঘটনা কী
লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ালেন তাসকিন
মিরপুরে তাসকিন-মুস্তাফিজের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, বৃষ্টিতে বন্ধ খেলা