ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুন মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।

মঙ্গলবার (১৪ জুলাই) আইসিসি জুন মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। পুরুষদের বিভাগে মোসাদ্দেকের সঙ্গে রয়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিল এবং নিউজিল্যান্ডের পেসার ন্যাথান স্মিথ। এই তিনজনের মধ্য থেকেই একজনকে জুন মাসের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করবে আইসিসি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট ও বল দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্স করেন মোসাদ্দেক। তিন ম্যাচে তিনি করেন ১৫৭ রান, আউট হন মাত্র একবার। ফলে সিরিজে তার ব্যাটিং গড় দাঁড়ায় ১৫৭ এবং স্ট্রাইক রেট ছিল ১১৬.২৯।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৭০ বলে অপরাজিত ৮৬ রানের ঝকঝকে ইনিংস খেলার পাশাপাশি বল হাতে নেন ২ উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে ওই ম্যাচে জেতেন ম্যাচসেরার পুরস্কার। পুরো সিরিজজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পান ‘ম্যান অব দ্য সিরিজ’ সম্মাননাও।

অন্যদিকে, ভারতের শুভমান গিল আফগানিস্তানের বিপক্ষে টেস্টে একটি সেঞ্চুরি এবং ওয়ানডে সিরিজে মোট ২৩৮ রান করে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন। আর নিউজিল্যান্ডের পেসার ন্যাথান স্মিথ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১৬ উইকেট নিয়ে দলকে ঐতিহাসিক সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আরও পড়ুন

এদিকে, আইসিসির জুন মাসের সেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস, ভারতের শ্রী চারানি এবং ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
প্রথমবার আইসিসির ডেপুটি চেয়ারম্যান পদে এক জিম্বাবুইয়ান
চট্টগ্রামের বদলে টেস্টে বিসিবির ভরসা এখন সিলেট
আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ