ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

নাহিদ রানার ইনজুরি নিয়ে সবশেষ যা জানা গেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১১:০৬ এএম
নাহিদ রানা। ছবি: এএফপি

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। তবে টাইগার শিবিরে স্বস্তি নেই। কারণ, ইনজুরির শঙ্কায় রয়েছে টাইগার পেসার নাহিদ রানা।

শুক্রবার (১৮ জুলাই) মাত্র ২.৩ ওভার করে বোলিং করে চোট নিয়ে মাঠ ছেড়ে যান।

ম্যাচ শেষে নাহিদকে নিয়ে কোনো সুখবর মেলেনি। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, নাহিদ পর্যবেক্ষণে রয়েছেন। যে কারণে বোলিং শেষ করতে পারেননি।

আরও পড়ুন

বায়েজিদ বলেন, নাহিদ রানা আজকের (গতকাল) খেলায় লেফট সাইড স্ট্রেইনের কথা জানিয়েছে। তারপর আমরা ওকে আর বল করতে দিইনি। আগামীকাল পর্যন্ত ওকে পর্যবেক্ষণ করা হবে। আমার কাছে মনে হচ্ছে ওর সাইড স্ট্রেইন হয়েছে। কাল সকালের পর সিদ্ধান্ত নেব স্ক্যান করব কি করব না। ওর মাঠে ফিরতে কয়দিন লাগতে পারে পরবর্তীতে জানানো হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে ২.৩ ওভার বল করে ১৫ রান খরচায় ব্রায়ান বেনেটের উইকেট শিকার করেন নাহিদ রানা। আগের ম্যাচে মাত্র ২৬ রানের বিমিনয়ে ৪ উইকেট নিয়েছিলেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমস / ম্যাচ না খেলেই সেমিতে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে!
আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের নাগোয়া শহরে পর্দা উঠছে এশিয়ান গেমসের। তবে প্রবল বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচ আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। যার ফলে ম্যাচ না খেলেই সেমিফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ নারী দলের সামনে। এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশের মেয়েরা। যেখানে তাদের প্রতিপক্ষ চীন। জাপানের স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও চীনের ম্যাচটি। বেরসিক বৃষ্টিতে যদি ম্যাচ আয়োজন সম্ভব না হয় তাহলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় মাঠের ক্রিকেটে না খেলেই কোয়ার্টার ফাইনালে জিতবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বর্তমান সময়ে নাগোয়াতে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। ম্যাচের আগে বৃষ্টির কারণে পুরোদমে অনুশীলন করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। বৃষ্টির কারণে যদি ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হয় তাহলে সুপার ওভারে আয়োজনের চেষ্টা করবেন আম্পায়াররা। সেটাও যদি সম্ভব না হয় তাহলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হবে। কারণ আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ১০ ও চীন রয়েছে ৩৭ নম্বরে। বাংলাদেশের মূল পরীক্ষাটা হবে সেমিফাইনালে। যেখানে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত।  যারা কিনা গত আসরের চ্যাম্পিয়ন এবং সোনাজয়ী দল। সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ দল। ফলে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাবে জ্যোতিরা। আরটিভি/এসআর  
ম্যাচ না খেলেই সেমিতে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে!
আগামী বছর নেপাল সফরে যাবে বাংলাদেশ দল, সূচি চূড়ান্ত
কয়েকদিন আগেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি। বিষয়টি আমলে নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী বছর নেপালে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালের আকস্মিক বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের উৎসর্গ করা হবে সিরিজটি। সূচি অনুসারে, আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ নেপালের কাঠমান্ডুতে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।  বাংলাদেশ ও নেপালের এই সিরিজ আয়োজনের আলোচনা শুরু হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির বৈঠকের মাধ্যমে। সেখানে নেপালে ক্রিকেট সিরিজ খেলার আমন্ত্রণ জানান নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। বিষয়টি নিয়ে আজ বিসিবি কার্যালয়ে সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন নেপালের রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ দলের নেপাল সফরের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নেপালের ক্রিকেট উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ। দুই দেশের মধ্যে পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে সহযোগিতার সুযোগ রয়েছে। মার্চের তিন ম্যাচের সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ ও নেপালের ক্রিকেট সম্পর্ক আরও জোরদার হওয়ার পাশাপাশি দুই দেশের খেলোয়াড় ও ক্রিকেট সংশ্লিষ্টদের জন্য পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আরটিভি/এসআর  
আগামী বছর নেপাল সফরে যাবে বাংলাদেশ দল, সূচি চূড়ান্ত
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম
টানা তিন বছর দেশের বাইরে অনুষ্ঠিত হওয়ার পর আবারও ভারতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০২৭ আইপিএলের মিনি-নিলাম ভারতের মাটিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জেমস রদ্রিগেজ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন কলম্বিয়ার তারকা ফুটবলার জেমস রদ্রিগেজ। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে মঙ্গলবার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জেমস রদ্রিগেজ
ব্রুকের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশ অধিনায়কের ঝোড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিকরা।
ব্রুকের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
আরও পড়ুন
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়
জিম্বাবুয়েতে ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৭
ব্রেভিসের ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে
জিম্বাবুয়েতে অতিরিক্ত যাত্রীবোঝাই ফেরি ডুবে নিহত ৪৪, নিখোঁজ বহু