ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিদেশীয় সিরিজ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম
ছবি: সংগৃহীত

আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে ত্রিদেশীয় সিরিজের জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্ডার রাজা।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশের অধিনায়ক হিসেবে লিটন দাসের দায়িত্বের শুরুটা হওয়ার কথা ছিল এই ম্যাচ দিয়ে। কিন্তু শেষ মুহূর্তে চোটে পড়ে যাওয়ায় এই ম্যাচটা খেলছেনই না।

জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজও নেই এই ম্যাচে। তাই বাংলাদেশের হয়ে টসে অংশ নেন তাওহীদ হৃদয়।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সাইফ হাসান।

জিম্বাবুয়ের একাদশ : ব্রায়ান বেনেট, বেন কারান, তাফাদজওয়া টিসিগা, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, নিউম্যান নিয়ামহুরি এবং ব্লেসিং মুজারাবানি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বল টেম্পারিংয়ের অভিযোগে চাপে নাথান লায়ন
কেপটাউন টেস্টের বহুল আলোচিত বল টেম্পারিং কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে অস্ট্রেলীয় ক্রিকেট। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টে বল টেম্পারিংয়ের পরিকল্পনার অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে। আর সেই ঘটনায় জড়িয়ে পড়েছে অভিজ্ঞ স্পিনার নাথান লায়নের নাম। অস্ট্রেলীয় সাংবাদিক জেরার্ড হোয়াটলির তথ্য অনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্ট চলাকালে দলের এক সিনিয়র ক্রিকেটার সতীর্থদের কাছে জানতে চেয়েছিলেন, ‘মিন্ট আছে কার কাছে? বলের কাজটা আজ কে করবে?’ অভিযোগ রয়েছে, ওই ক্রিকেটার ছিলেন নাথান লায়ন। স্যান্ডপেপারগেট কেলেঙ্কারির কয়েক দিন পরই এমন ঘটনা ঘটেছিল বলে দাবি করা হচ্ছে। লায়নের কথায় এক সতীর্থ আপত্তি জানিয়ে বলেছিলেন, ‘মজা করছো নাকি? সেই কাজ আর করছি না আমরা!’ এমনকি তৎকালীন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারও বিষয়টি নিয়ে লায়নকে সতর্ক করেছিলেন বলে খবর প্রকাশিত হয়েছে। এদিকে নতুন করে বিতর্ক সামনে আসার পর অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়েছেন ৩৯ বছর বয়সি এই স্পিনার। নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের কোনোটিতেই জায়গা পাননি তিনি। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণেও দল থেকে বাদ পড়ার ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা একটি স্বাধীন ফোরামে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন। তবে লায়নের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। সব মিলিয়ে নতুন এই অভিযোগ অস্ট্রেলীয় ক্রিকেটে পুরোনো বল টেম্পারিং বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আন্তর্জাতিক ক্রিকেটে নাথান লায়নের অবস্থান ও ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তৈরি হতে পারে। আরটিভি/এসকে
বল টেম্পারিংয়ের অভিযোগে চাপে নাথান লায়ন
শেষ হচ্ছে সিমন্স অধ্যায়, হেডকোচের খোঁজে বিসিবি
বাইশগজে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। গত আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর থেকে যেন জিততেই ভুলে গেছে টাইগাররা। ডারউইন টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ১০ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি শান্ত-লিটনরা।
শেষ হচ্ছে সিমন্স অধ্যায়, হেডকোচের খোঁজে বিসিবি
বৈভব সূর্যবংশীকে নিয়ে পিটারসেনের বড় ভবিষ্যদ্বাণী 
ভারতের বিস্ময়বালক ব্যাটার বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। তার বিশ্বাস, আগামী পাঁচ বছরের মধ্যেই টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ৫০০ রান করার অবিশ্বাস্য কীর্তি গড়তে পারেন মাত্র ১৫ বছর বয়সী এই প্রতিভাবান ক্রিকেটার।
বৈভব সূর্যবংশীকে নিয়ে পিটারসেনের বড় ভবিষ্যদ্বাণী 
চোট কাটিয়ে ফেরার অপেক্ষায়, এবার ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা
দীর্ঘ পাঁচ মাসের চোটের বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিলেন জাতীয় দলের গতি তারকা নাহিদ রানা। তবে মাঠে ফেরার আগেই নতুন ধাক্কা খেলেন এই ডানহাতি পেসার।
চোট কাটিয়ে ফেরার অপেক্ষায়, এবার ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর এবার কোচিং অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের (ডিএসজি) প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
আরও পড়ুন
বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি, বাকি ৯ জনের কি অবস্থা?
‘১ ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’
নভেম্বরের ২৫ দিনে এলো ৩২ হাজার কোটি টাকার রেমিট্যান্স
বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা