ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

এবার মেসিকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েও বিনয়ী থাকলেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। রেকর্ড নিজের নামে লিখিয়ে নেওয়ার পরও তার বিশ্বাস, ফাইনালে গোল করে আবারও তাকে ছুঁয়ে ফেলবেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

মায়ামিতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২২-এ নিয়ে যান এমবাপ্পে। এর মাধ্যমে তিনি মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে ওঠেন। বর্তমানে মেসির গোলসংখ্যা ২১। ফলে স্পেনের বিপক্ষে আজকের ফাইনালে জোড়া গোল করতে পারলে এমবাপ্পের রেকর্ডে ভাগ বসাবেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।

ইংল্যান্ডকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করার পর ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, রোববারও গোল করবেন মেসি। এটা নিশ্চিত।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ গোল করেছেন এমবাপ্পে। ফলে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন তিনি। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই ফরাসি ফরোয়ার্ড।

তিনি বলেন, আমি শুধু চেষ্টা করেছি দলকে সহায়তা করতে। তবে বিশ্বকাপে যখন আপনি অনেক গোল করবেন, তখন সেটি আপনাকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে।

তবে ব্যক্তিগত রেকর্ড গড়ার আনন্দের মাঝেও রয়েছে আক্ষেপ। ফ্রান্স ফাইনালে উঠতে না পারায় হতাশ এমবাপ্পে জানালেন, রেকর্ডের চেয়ে বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে থাকতে পারলেই তিনি বেশি খুশি হতেন।

তার ভাষায়, সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে ফাইনাল খেলতেই আমি বেশি পছন্দ করতাম। লিগ্যাসির জন্য হয়তো এটা ভালো, তবে এই মুহূর্তে আমার মাথায় এসবের কিছু নেই।

আরও পড়ুন

এদিকে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচটিতে একদিকে যেমন শিরোপার লড়াই, অন্যদিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপ্পেকে স্পর্শ করার সুযোগও থাকবে লিওনেল মেসির সামনে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা
আজারবাইজাইনের বাকুতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল বাংলাদেশ দল। যেখানে দুর্দান্ত ফুটবল খেলে রানার্স আপ হয়ে দেশে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এই সাফল্যের জন্য বড় সংবর্ধনা পেয়েছেন ফুটবলাররা। মঙ্গলবার (৩ নভেম্বর) ফুটবলারদের জমকালো আয়োজনে ফেডারেশন প্রাঙ্গনে সংবর্ধনা দেওয়া হয়।  এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফুটবলারদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ঘোষণা করেন।  বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী এই দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সকলকে ৫০ হাজার টাকা করে দেন আজ। ফাইনালে সেন্ট্রাল আফ্রিকার বিপক্ষে হারের পর তিনি ১০ লাখ টাকা বোনাসের ঘোষণা দেন।  ক্রীড়া প্রতিমন্ত্রী, ফলাফল যাই হোক কিংবা অবস্থান। আমাদের ফুটবলারদের সম্ভাবনা রয়েছে, সেটা সত্যি। তাদের উৎসাহিত করতেই আমি এসেছি। দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ করে তারা যেন বড় ফুটবলার হতে পারে এই বিষয়টি বাফুফে দেখবে। এই বিষয়ে মন্ত্রণালয় থেকেও আমরা প্রয়োজনীয় সহায়তা করব। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, আমরা তৃণমূল ফুটবল নিয়ে কাজ করছি। বিশ্বকাপে আমাদের ছেলেদের এই পারফরম্যান্স সেটারই প্রদর্শন। প্রায় এক বছর সময় নিয়ে দেশব্যাপী অ-১৫ টুর্নামেন্ট হয়েছে। এরপর বাছাই করে সেখান থেকে ক্যাম্প করেই বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। আমরা অনুশীলনের ধারাবাহিকতা বজায় রাখব। মাননীয় মন্ত্রী আমাদের পাশে রয়েছেন। আজারবাইজানের টুর্নামেন্টটি মূলত ফেস্টিভ্যাল। তরুণ প্রজন্মকে ফুটবলে আকৃষ্ট ও মান উন্নয়নের জন্য এই প্রচেষ্টা ফিফার। এই আসরে মূল চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। বাংলাদেশ ১৮৭ দেশের মধ্যে ১৩০ তম হয়েছে। এরপরও বাফুফে এই অর্জনকে অনেক বড় করে দেখে এমন অনুষ্ঠানের আয়োজন করেছে।  আরটিভি/এসআর  
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা
বরিশাল সিটি কপোরেশন এলাকায় তৈরি হচ্ছে ১৬ ফুটসাল মাঠ 
বর্তমান সরকারের ক্রীড়া উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অগ্রধিকার ভিত্তিতে ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সিটি কপোরেশন এলাকাগুলোতে ফুটসাল মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় খেলার মাঠ উন্নতিকরণ প্রকল্পের আওতায় বরিশাল নগরীতে তরুণ প্রজন্ম ও শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ১৬ ফুটসাল মাঠ প্রস্তুতের তালিকা চূড়ান্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে বরিশাল সিটি কপোরেশন (বিসিসি)। 
বরিশাল সিটি কপোরেশন এলাকায় তৈরি হচ্ছে ১৬ ফুটসাল মাঠ 
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
স্পেনের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল।
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
এশিয়া কাপ রাইজিং স্টার্সকে সামনে রেখে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র।
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
আরও পড়ুন
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মন্টেনেগ্রোর জালে ১ হালি দিয়ে সেমিতে বাংলাদেশ
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়