ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা ও মেসিকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০২:০১ পিএম
রোনালদিনহো। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার মহারণের আগে আলবিসেলেস্তেদের ভূয়সী প্রশংসা করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। বিশেষ করে নিজের সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি এবং পুরো আর্জেন্টিনা দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন তিনি।

ব্রাজিলের সংবাদমাধ্যম জে গ্লোবো-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, আর্জেন্টিনা তো এমনই। এই ধরনের ফুটবল দেখতেই আমি ভালোবাসি। প্রতি ম্যাচে খেলোয়াড়দের যে নিবেদন, তা এককথায় অসাধারণ।

আর্জেন্টিনার মানসিক দৃঢ়তা এবং মেসির প্রভাব নিয়ে তিনি বলেন, আর্জেন্টিনা সবসময়ই অদম্য মনোবল আর নিখাদ হৃদয়ের জোর নিয়ে খেলে। তাদের এই সুনাম আগে থেকেই ছিল এবং এবারও তারা একই রূপে ফাইনালে এসেছে। আর সেখানে তো আমার বন্ধু মেসি আছেই, যে একাই দলের যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারে।

দলের ঐক্য ও মেসিকে ঘিরে সতীর্থদের আত্মত্যাগের মানসিকতারও প্রশংসা করেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। তার ভাষায়, এই দলটার মধ্যে দারুণ এক নম্রতা আছে। মাঠের সবাই মেসির জন্য দৌড়ায়। তারা খুব ভালো করেই জানে কখন বলটা মেসির পায়ে দিতে হবে এবং এটাও জানে যে মেসি যে কোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। দলটার এই একতা দেখা সত্যিই ভীষণ সুন্দর।

আরও পড়ুন

উল্লেখ্য, বার্সেলোনার মূল দলে মেসির অভিষেকের আগেই রোনালদিনহোর সঙ্গে তার বন্ধুত্বের শুরু। ন্যু ক্যাম্পে চার মৌসুম একসঙ্গে খেলেছেন এই দুই তারকা। সেই সময়ে তারা চ্যাম্পিয়ন্স লিগসহ পাঁচটি অফিসিয়াল শিরোপা জিতেছিলেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের বন্ধুত্ব আজও অটুট রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
অসুস্থতার কারণে পুরুষদের সাইক্লিংয়ের রোড রেসিংয়ে অংশ নিতে পারেননি বাংলাদেশের সাইক্লিস্ট সবুর হোসেন। দুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সেবন করেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো ফিটনেস ফিরে পাননি সবুর।
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
মেসির অবসরের পরই রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা
মেসিকে বিদায় জানাতে বিশেষ পরিকল্পনা আর্জেন্টিনার
মেসিকে বিদায় জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
মেসিকে বিদায় বার্তায় যা বললেন ডি মারিয়া