ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে যা বললেন নিকো পাজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫২ পিএম
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে আলোচনা। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে আসছে তরুণ মিডফিল্ডার নিকো পাজের নাম। তবে মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সি নিয়ে আপাতত কোনো ভাবনা নেই এই আর্জেন্টাইন ফুটবলারের। তার কাছে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামাটাই সবচেয়ে বড় প্রাপ্তি।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। দলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নিকো পাজ। ম্যাচের সপ্তম মিনিটে বাঁ পায়ের জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধের শেষ দিকে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটিও করেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।

ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করেন পাজ। তিনি বলেন, ‘আমি খুব খুশি। এই জার্সির প্রতিনিধিত্ব করতে পারা সবচেয়ে বড় ব্যাপার। বিশেষ করে আজকের মতো দিনে, যখন এত মানুষ ও এত ভালোবাসা পেয়েছি।’

বর্তমানে আর্জেন্টিনার হয়ে ১৮ নম্বর জার্সি পরেন পাজ। তবে মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার নাম আলোচনায় রয়েছে। জাতীয় দলের হয়ে সাম্প্রতিক পাঁচ ম্যাচে পাঁচ গোল করে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন তিনি।

তবে মেসির ১০ নম্বর জার্সি পাওয়ার বিষয়টি নিয়ে ভাবছেন না পাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে, এসব নিয়ে আমি ভাবি না। আমার ভাবনা হলো, আজকের মতো দিনগুলো উপভোগ করা, মাঠে আনন্দ করা। কারণ, ফুটবল খেলতেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। জাতীয় দলের হয়ে খেলা এবং এত মানুষের প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে অনেক বড় ব্যাপার। এ কারণেই আমি খেলি, এভাবেই চালিয়ে যেতে চাই।’

যদিও পাজ নিজে বিষয়টি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন না, তবে সতীর্থদের মধ্যে তাকে আর্জেন্টিনার পরবর্তী ১০ নম্বর হিসেবে দেখার প্রত্যাশা রয়েছে। এর আগে বলিভিয়ার বিপক্ষে জয়ের পর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ সামাজিক যোগাযোগমাধ্যমে পাজকে ‘নতুন ১০ নম্বর’ বলে ইঙ্গিত দিয়েছিলেন।

সব মিলিয়ে মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরসূরি কে হবেন, তা সময়ই বলে দেবে। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে নিকো পাজ যে আলোচনার অন্যতম বড় দাবিদার হয়ে উঠেছেন, তা বলার অপেক্ষা রাখে না।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রেফারির দিকে পাথর ছুড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার
ফুটবল মাঠে রেফারির দিকে পাথর ছুড়ে মারার ঘটনায় ইকুয়েডরের ফুটবলার জন পারলাজাকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফইএফ)। ওই হামলায় গুরুতর আহত সহকারী রেফারির অস্ত্রোপচার করতে হয়। সুস্থ হতে সময় লাগে প্রায় দুই মাস।
রেফারির দিকে পাথর ছুড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার
মেসি-রোনালদোর সামনে আবারও পুরস্কার জয়ের সুযোগ
ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে আবারও পুরস্কার জয়ের হাতছানি। তাদের সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও।
মেসি-রোনালদোর সামনে আবারও পুরস্কার জয়ের সুযোগ
মেসির উত্তরসূরি হিসেবে যাকে বেছে নিলেন মা কুচ্চিত্তিনি
লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা দীর্ঘদিনের। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় থেকে শুরু করে ক্লাব ফুটবলে অসংখ্য রেকর্ড সব মিলিয়ে মেসির শূন্যস্থান পূরণ করা যে কারও জন্যই কঠিন। 
মেসির উত্তরসূরি হিসেবে যাকে বেছে নিলেন মা কুচ্চিত্তিনি
ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কোথায়
ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কোথায়
ওয়েলসকে হারিয়ে রোনালদোকে ব্রুনো-কানসেলোরের খোঁচা!
ওয়েলসের বিপক্ষে জয়ের পর পর্তুগালের দুই তারকা ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও কানসেলোর একটি অঙ্গভঙ্গি ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।
ওয়েলসকে হারিয়ে রোনালদোকে ব্রুনো-কানসেলোরের খোঁচা!
আরও পড়ুন
মেসির উত্তরসূরি হিসেবে যাকে বেছে নিলেন মা কুচ্চিত্তিনি
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা