ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আর্জেন্টিনার পরবর্তী কোচ হওয়ার দৌড়ে যারা এগিয়ে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৯:৪২ এএম
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সফলতম কোচদের একজন লিওনেল স্কালোনি। তার অধীনেই ২০২২ বিশ্বকাপ, টানা দুইবার কোপা আমেরিকা এবং ফিনালিসিমার শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। তবে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন এই কোচ।

ফাইনালের পর সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত স্কালোনি জানান, ডিসেম্বর পর্যন্ত চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন করবেন। এরপর জাতীয় দলের দায়িত্ব ছেড়ে কিছুদিন কোচিং থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

স্কালোনি বলেন, আমি ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে থাকব। এরপর সম্ভবত দায়িত্ব ছেড়ে দেব। এখন আমার নতুন করে শক্তি সঞ্চয় করা এবং কিছুটা বিরতি নেওয়া প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আর্জেন্টিনা দল ও দেশের মানুষের মধ্যে এই ইতিবাচক মানসিকতা ধরে রাখা। এ নিয়ে আমি ভীষণ গর্বিত।

স্কালোনির সম্ভাব্য বিদায়ের ইঙ্গিতের পরই আর্জেন্টিনার গণমাধ্যমে শুরু হয়েছে নতুন কোচ নিয়ে আলোচনা। ইতোমধ্যে চারজন কোচকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি বিবেচনা করা হচ্ছে।

পাবলো আইমার

বর্তমান কোচিং স্টাফে স্কালোনির সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার পাবলো আইমার। সাম্প্রতিক সব বড় সাফল্যের পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দলের বর্তমান কাঠামো ও দর্শনের সঙ্গে পরিচিত হওয়ায় ধারাবাহিকতা বজায় রাখতে তাকেই সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে।

মার্সেলো গালিয়ার্দো

রিভার প্লেটের কিংবদন্তি কোচ মার্সেলো গালিয়ার্দো দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সম্ভাব্য কোচ হিসেবে আলোচনায় রয়েছেন। দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলে তার সাফল্য এবং শিরোপাজয়ী অভিজ্ঞতা তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরেছে।

দিয়েগো সিমিওনে

অ্যাথলেটিকো মাদ্রিদের দীর্ঘদিনের কোচ দিয়েগো সিমিওনে একাধিকবার জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ইউরোপীয় ক্লাব ফুটবলে তার অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতা তাকে অন্যতম আলোচিত প্রার্থী করে তুলেছে।

মাউরিসিও পোচেত্তিনো

বর্তমানে ফ্রি এজেন্ট থাকা মাউরিসিও পোচেত্তিনোরও নাম রয়েছে সম্ভাব্য তালিকায়। টটেনহ্যাম, পিএসজি ও চেলসির মতো ক্লাব পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। তরুণ ফুটবলার গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কাজ করার দক্ষতার কারণে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে তিনি আকর্ষণীয় বিকল্প হতে পারেন।

আরও পড়ুন

স্কালোনির ভবিষ্যৎ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যদি তিনি সত্যিই দায়িত্ব ছাড়েন, তাহলে আর্জেন্টিনা জাতীয় দলের নতুন কোচ নির্বাচনের প্রক্রিয়া হবে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত ইস্যু।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, স্থগিত কোপা দেল রে’র সব ম্যাচ
স্পেনে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত ও ৮০ জন আহত হওয়ার ঘটনায় চলতি সপ্তাহের কোপা দেল রে’র সব ম্যাচ স্থগিত করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় হতাহতদের প্রতি সংহতি জানিয়ে ম্যাচগুলো স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, স্থগিত কোপা দেল রে’র সব ম্যাচ
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে টিম অ্যানালিস্ট হলেন সাবেক রুয়েটিয়ান অনিক নিয়োগী
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মাঝে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী অনিক নিয়োগী।
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে টিম অ্যানালিস্ট হলেন সাবেক রুয়েটিয়ান অনিক নিয়োগী
মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। বুধবার (২৮ অক্টোবর) আর্জেন্টিনার পুজাতো শহরে নিজ বাড়িতে ৭৪ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপে এক দিনেই দুটি জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজারবাইজানে অনুষ্ঠিত টুর্নামেন্টে বুধবার (২৮ অক্টোবর) সিশেলস ও সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। 
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে মিরপুরের ফ্লাডলাইটে আগুন
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বুধবার (২৮ অক্টোবর) তৃতীয় সেশনে স্টেডিয়ামের তিন নম্বর গেটের পাশের একটি ফ্লাডলাইটে আগুন লাগে। এ সময় ফ্লাডলাইট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মেঘলা আকাশের কারণে মাঠে আলোর স্বল্পতা দেখা দিলে ফ্লাডলাইট জ্বালানো হয়। খেলা চলার একপর্যায়ে একটি ফ্লাডলাইটে আগুন লাগার ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ওই ফ্লাডলাইটের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় খেলা। তখন ব্যাটিংয়ে ছিল বাংলাদেশ। পরে খেলা আবার শুরু হলেও বেশিক্ষণ চালানো সম্ভব হয়নি। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। ফ্লাডলাইটে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইটে এর আগেও একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। বারবার একই ধরনের ঘটনা ঘটায় স্টেডিয়ামের বৈদ্যুতিক নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আরটিভি/এসকে
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে মিরপুরের ফ্লাডলাইটে আগুন
আরও পড়ুন
দিবালা-মার্তিনেজসহ চোটে আর্জেন্টিনার ৫ অভিজ্ঞ তারকা
আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, নিষিদ্ধ ৩
হঠাৎ স্পেনে যাচ্ছেন মেসি, ঘটনা কী
মেসি ছাড়া আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা