ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

এবার ইনফান্তিনোর ওপর ক্ষেপেছেন লা লিগা সভাপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৭:০০ পিএম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও স্প্যানিশ ফুটবল কর্মকর্তা ও লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস।  ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের নানা ইস্যুতে তীব্র সমালোচনায় ভাসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে বিশ্বকাপ ফাইনাল বয়কট করেছেন ফুটবলের আরেকটি বড় সংস্থা উয়েফার সভাপতি আলেকজান্ডার সেফেরিন। এবার ইনফান্তিনোর বিরুদ্ধে সরব হয়েছেন স্প্যানিশ ফুটবল কর্মকর্তা ও লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস।

বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার সম্ভাব্য পরিকল্পনার কড়া বিরোধিতা করে ইনফান্তিনোর পদত্যাগও দাবি করেছেন তিনি।

ইতালির ক্রীড়া দৈনিক লা গ্যাজেত্তা দেলো স্পোর্ত-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস বলেন, বিশ্বকাপে আরও দল যুক্ত করার কোনো যৌক্তিকতা নেই। এমন সিদ্ধান্ত শুধু বিশ্ব ফুটবল নয়, পুরো ফুটবল শিল্পের জন্যই ক্ষতিকর হতে পারে।

আরও পড়ুন

তিনি বলেন, জাতীয় দলের সংখ্যা বাড়ানোর কোনো অর্থ হয় না। ফুটবল শিল্প কেবল বিশ্বকাপকে ঘিরে নয়। যদিও এটি সবচেয়ে বড় টুর্নামেন্ট, তবুও সবকিছু বিশ্বকাপকেন্দ্রিক হতে পারে না।

তেবাসের মতে, জাতীয় লিগগুলোই ফুটবলের মূল ভিত্তি। অথচ মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য গোটা ফুটবল ক্যালেন্ডার ও শিল্পকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এই খেলাকে টিকিয়ে রাখে জাতীয় লিগগুলো। কিন্তু বিশ্বকাপের জন্য বারবার সূচি পরিবর্তন করা হচ্ছে। এতে এমন একটি শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সঙ্গে জড়িত।

তেবাসের দাবি, বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়ের সংখ্যা তুলনামূলকভাবে সীমিত। তাই পুরো ফুটবল ব্যবস্থাকে এই টুর্নামেন্টের চাহিদা অনুযায়ী পরিচালনা করা উচিত নয়।

তার ভাষায়, আমাদের জাতীয় লিগগুলোকে আরও বেশি সুরক্ষা দিতে হবে, জাতীয় দলের সংখ্যা বাড়াতে নয়। কিন্তু দায়িত্বজ্ঞানহীনভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

২০২৬ সালে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ছিল প্রথম ৪৮ দলের আসর। এর আগে ১৯৯৮ সাল থেকে বিশ্বকাপে অংশ নিত ৩২টি দল। ইতোমধ্যে ২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা আরও বাড়িয়ে ৬৪ করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে সেই আসরের আয়োজক।

এই পরিকল্পনাকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে তেবাস বলেন, ফুটবলের দীর্ঘমেয়াদি স্বার্থের কথা বিবেচনা না করেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

ফিফা কংগ্রেসে আগামী মার্চে ইনফান্তিনো চতুর্থ মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকলেও তেবাস মনে করেন, এখনই তার সরে দাঁড়ানো উচিত। আমার মতে, তার পদত্যাগ করা উচিত। আমার মনে হয়, তার সময় শেষ হয়ে গেছে।

তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, ফিফার বর্তমান কাঠামোয় ইনফান্তিনোর অবস্থান অত্যন্ত শক্তিশালী। বিভিন্ন জাতীয় ফুটবল ফেডারেশনের সমর্থন থাকায় তাকে চ্যালেঞ্জ করার মতো কার্যকর কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলেও মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে বিভিন্ন ফুটবল কর্মকর্তার সঙ্গে আলাপের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অনেকেই ব্যক্তিগতভাবে ইনফান্তিনোর সমালোচনা করেন, কিন্তু প্রকাশ্যে মুখ খুলতে চান না। অনেকেই তার সিদ্ধান্তের বিরোধিতা করেন। কিন্তু কেউ সামনে এসে কিছু করেন না।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
প্রথম ম্যাচের অস্বস্তিকর ফলের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিকেলে মাঠে নামছে ব্রাজিল দল।
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (মঙ্গলবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
মালয়েশিয়ার কাছে হার দিয়ে ফিফা আসিয়ান কাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এবার টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে একাদশে একাধিক পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ফিরেছেন শুরুর একাদশে। তবে আগের ম্যাচে খেলা মিডফিল্ডার সোহেল রানাকে আজ একাদশে রাখেননি কোচ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সোহেলের প্রশংসা করেছিলেন ডুলি। আগের ম্যাচে একাদশে থাকা ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের পরিবর্তে এবার সুযোগ পেয়েছেন সুকি ইতোফুসা। এ ছাড়া মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ভুল করা ডিফেন্ডার শাকিল আহাদ তপুর জায়গায় একাদশে এসেছেন জিদান ইউসুফ। গোলরক্ষক শ্রাবণ আগের ম্যাচে কয়েকটি ভালো সেভ করলেও তাঁর কিছু ভুল নজরে পড়েছিল। এরপরও তার ওপর আস্থা রেখেছেন কোচ ডুলি। অন্যদিকে, আগের ম্যাচে একাদশে থাকা ফাহমিদুল ইসলামকে রাখা হয়নি আজকের দলে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মোরসালিন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। এর আগে গত ৩১ মার্চ সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ম্যাচের সময় ও সম্প্রচার ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর তারিখ: সোমবার, ২৮ সেপ্টেম্বর সময়: বাংলাদেশ সময় বিকেল ৩টা সরাসরি সম্প্রচার: টি স্পোর্টস বাংলাদেশ একাদশ: শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, সামিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও মোরসালিন। আরটিভি/এসকে
যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ
আরও পড়ুন
জাপানে রপ্তানি বাড়াতে আগ্রহী তৈরি পোশাক রপ্তানিকারকরা
১০ জন নিয়ে আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ
মাদ্রিদ ডার্বিসহ টিভিতে আজকের খেলা
রাফিনিয়ার ব্যাক টু ব্যাক হ্যাটট্রিক, টানা সপ্তম জয় বার্সেলোনার