ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম
ছবি: বাফুফে

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই। বাংলাদেশের সমর্থকেরা টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোনেও সরাসরি দেখতে পারবেন ম্যাচটি।

সোমবার (নির্ধারিত সূচি অনুযায়ী) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হওয়ার কথা বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এ ছাড়া মোবাইল ফোনে টফি অ্যাপের মাধ্যমেও ম্যাচটি দেখার সুযোগ রয়েছে।

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে, স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ২–০ গোলে হেরে আসর শুরু করেছে সিঙ্গাপুর। ফলে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করার লক্ষ্য দুই দলেরই।

সিঙ্গাপুরের কোচ গ্যাভিন লি আগের ম্যাচের ফল ভুলে প্রস্তুতি ও পারফরম্যান্সে মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন। তাঁর মতে, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে সুখকর অভিজ্ঞতা নেই বাংলাদেশের। গত মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের কাছে ১–০ গোলে হেরেছিল বাংলাদেশ। হারহিস স্টুয়ার্টের একমাত্র গোলে জয় পেয়েছিল সিঙ্গাপুর।

ফিফা র‍্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে ব্যবধান রয়েছে। বাংলাদেশ ১৮২তম স্থানে থাকলেও সিঙ্গাপুর রয়েছে ১৪৮তম স্থানে। তবে র‍্যাঙ্কিংয়ের ব্যবধান ভুলে মাঠে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চায় বাংলাদেশ।

দলের আক্রমণভাগে বাড়তি প্রত্যাশা রয়েছে হামজা চৌধুরীকে ঘিরে। পাশাপাশি রাকিব হোসেনের পরিশ্রম ও লড়াকু মানসিকতাও দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

বাংলাদেশের কোচ থমাস ডুলিও সিঙ্গাপুরের বিপক্ষে তিন পয়েন্টের গুরুত্ব সম্পর্কে সচেতন। খেলোয়াড়দের মানসিকতা ও মাঠে লড়াই করার মানসিকতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি। এ ক্ষেত্রে হামজা চৌধুরী ও রাকিব হোসেনের উদাহরণ সামনে এনেছেন কোচ।

মালয়েশিয়ার বিপক্ষে হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে জয় বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সুযোগ। এই ম্যাচে পয়েন্ট হারালে টুর্নামেন্টে পরবর্তী পথ আরও কঠিন হয়ে উঠতে পারে। তাই জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবে জামাল ভূঁইয়ার দল।

ম্যাচের তথ্য এক নজরে

ম্যাচ: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর

টুর্নামেন্ট: ফিফা আসিয়ান কাপ

সময়: বাংলাদেশ সময় বেলা ৩টা

ভেন্যু: গেলোরা বুং কার্নো স্টেডিয়াম, জাকার্তা

টিভি সম্প্রচার: টি স্পোর্টস

মোবাইলে দেখার মাধ্যম: টফি (Toffee) অ্যাপ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ থেকে সাফের টিকিট বিক্রি শুরু, কিনবেন যেভাবে
দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ দেখতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টা থেকে শুরু হচ্ছে অনলাইনে টিকিট বিক্রি।
আজ থেকে সাফের টিকিট বিক্রি শুরু, কিনবেন যেভাবে
গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী
গাজার যুদ্ধবিধ্বস্ত ও আহত শিশুদের চিকিৎসায় তহবিল সংগ্রহে এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী।
গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী
আর্জেন্টাইন গোলরক্ষকের বীরত্বে কারাবাও কাপের কোয়ার্টারে সিটি
টাইব্রেকারে টানা দুটি পেনাল্টি ঠেকিয়ে ম্যানচেস্টার সিটিকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন আর্জেন্টাইন গোলরক্ষক জেরোনিমো রুলি। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ব্রাইটনকে ৪-৩ ব্যবধানে হারায় সিটি। কারাবাও কাপের শেষ ষোলোতে ব্রাইটনের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। নির্ধারিত সময়ে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে সিটি। শেষ পর্যন্ত টাইব্রেকারে গোলরক্ষক জেরোনিমো রুলির বীরত্বে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে দলটি। ম্যাচে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয় দুই দল। মালিক ইয়ালকুয়ের গোলে প্রথমে এগিয়ে যায় ব্রাইটন। তবে ফিল ফোডেনের বাড়ানো বলে দুর্দান্ত শটে সিটিকে সমতায় ফেরান মাতেও কোভাসিচ। দ্বিতীয়ার্ধে জর্জি নিও রুটারের গোলে আবারও এগিয়ে যায় ব্রাইটন। ম্যাচে পিছিয়ে পড়ে চাপের মুখে পড়ে সিটি। পরিস্থিতি সামাল দিতে বদলি হিসেবে জেরমি ডোকুকে মাঠে নামান সিটির কোচ এনজো মারেসকা। ডোকুর গতি ও ড্রিবলিংয়ে আক্রমণে নতুন প্রাণ ফিরে পায় সিটি। ম্যাচের শেষ দিকে রায়ান চেরকির ফ্রি-কিক থেকে তৈরি হওয়া জটলায় ভিটোর রইসের পায়ে লেগে বল জালে জড়ায়। তাতে ২-২ গোলে সমতায় ফেরে সিটি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। স্নায়ুচাপের সেই লড়াইয়ে সিটির হয়ে নায়ক হয়ে ওঠেন আর্জেন্টাইন গোলরক্ষক রুলি। টাইব্রেকারে ব্রাইটনের টানা দুটি শট ঠেকিয়ে দলকে জয় এনে দেন তিনি। অন্যদিকে, ব্রাইটনের গোলরক্ষক জেসন স্টিল সিটির কোভাসিচের একটি পেনাল্টি ঠেকালেও তা দলের পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট হয়নি। ম্যাচ শেষে সিটির কোচ এনজো মারেসকা বলেন, সিটিতে আসার পর থেকে তারা কখনো পেনাল্টি অনুশীলন করেননি। সাধারণত ৯০ মিনিটের খেলায় গোল করা ফুটবলারই টাইব্রেকারে পেনাল্টি মিস করেন—এমন মন্তব্য করে ম্যাচের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন তিনি। ডোকুর প্রভাব নিয়েও কথা বলেন মারেসকা। তার মতে, মাঠে নেমেই ম্যাচের গতিপথে প্রভাব ফেলেছেন এই উইঙ্গার। শুরু থেকে খেলুন কিংবা বদলি হিসেবে নামুন, দলের জন্য সেরাটা দেওয়াই প্রত্যেক খেলোয়াড়ের দায়িত্ব বলে জানান তিনি। কারাবাও কাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) না থাকায় প্রথমার্ধে ইয়ালকুয়ের গোল নিয়ে অফসাইডের আবেদন উঠলেও গোলটি বহাল থাকে। এই জয়ের ফলে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে লিগ ওয়ানের দল ব্র্যাডফোর্ডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। আরটিভি/এসকে
আর্জেন্টাইন গোলরক্ষকের বীরত্বে কারাবাও কাপের কোয়ার্টারে সিটি
চেলসিকে টাইব্রেকারে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টারে লিভারপুল
অ্যানফিল্ডে পেনাল্টি শুটআউটে আবারও চেলসিকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিভারপুল।
চেলসিকে টাইব্রেকারে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টারে লিভারপুল
মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো
ফুটবলবিশ্বে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবারও এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্যালন ডি’অরজয়ীদের সেরা মৌসুম নির্বাচনে মেসিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন পর্তুগিজ মহাতারকা।
মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতলেন রোনালদো