ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

টটেনহ্যামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন রোমেরো, কোথায় যাবেন?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১০:২৯ পিএম
আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। তবে গ্রীষ্মকালীন দলবদলে টটেনহ্যাম হটস্পার ছাড়তে যাচ্ছে তিনি।

এতে ইংলিশ ক্লাবটির সঙ্গে দীর্ঘ ৫ বছরের সম্পর্কের ইতি টানছেন তিনি। ক্লাব এবং খেলোয়াড়—উভয় পক্ষই এই গ্রীষ্মকালীন দলবদলে আলাদা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।

সম্প্রতি এক এক্সক্লুসিভ রিপোর্টে এই তথ্য জানিয়েছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ও দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো।

আরও পড়ুন

নিয়মিত উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও শিরোপার জন্য লড়াই করা সম্ভব এমন একটি ক্লাবে যেতে চান এই তারকা সেন্টার-ব্যাক। ইতালিয়ান জায়ান্টরা বর্তমানে রোমেরোকে দলে ভেড়াতে সবচেয়ে বেশি সক্রিয় আলোচনা চালাচ্ছে। চুক্তিটি বেশ ব্যয়বহুল হলেও ইন্টারের প্রতিনিধিরা খুব শীঘ্রই তার এজেন্টের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও রোমেরোকে তাদের রক্ষণভাগের মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। তবে বর্তমান স্কোয়াড থেকে কোনো ডিফেন্ডার দলত্যাগ করলেই কেবল তারা এই রেসে আনুষ্ঠানিকভাবে নামবে বলে জানা গেছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গেইলের বিশ্বরেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন প্রিটোরিয়াস
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। মাত্র ২০ বছর বয়সে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলকে ছাড়িয়ে গেছেন তিনি।
গেইলের বিশ্বরেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন প্রিটোরিয়াস
ব্রাজিল-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ব্রাজিল-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
জাতীয় দলে নতুন সহকারী কোচ 
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে ম্যালিবংওয়ে মেকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
407139
এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি
এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ফাইনাল মানেই আলাদা উত্তাপ।
এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম, ইউনিয়নে খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকার ধামরাইয়ে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম, ইউনিয়নে খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
আরও পড়ুন
ম্যানসিটি ছেড়ে টটেনহ্যামে যোগ দিলেন ব্রাজিলের তরুণ ফুটবলার
ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
৫-৮ সপ্তাহ মাঠের বাইরে আর্জেন্টিনার রোমেরো, বিশ্বকাপ নিয়ে শঙ্কা
টটেনহ্যামকে হারিয়ে শিরোপা দৌড়ে এগিয়ে গেল আর্সেনাল