ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০২:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফাইনালের পদক বিতরণী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত না মিলিয়ে আলোচনার জন্ম দিয়েছেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।

রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা নিশ্চিত করে ‘লা রোহা’।

ফাইনালে আর্জেন্টিনার রক্ষণভাগে লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে শুরু করেছিলেন ২৮ বছর বয়সী রোমেরো। তবে চোটের কারণে ৭০তম মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। এর আগে প্রথমার্ধের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন মার্তিনেজও।

ম্যাচ শেষে পদক বিতরণী অনুষ্ঠানে দুই দলের খেলোয়াড়দের হাতে পদক তুলে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম। এ সময় রোমেরো ইনফান্তিনো ও শেইনবামের সঙ্গে করমর্দন করলেও ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা শুরু হয়।

অনুষ্ঠানে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।

বিশ্বকাপ ফাইনালে উপস্থিত হওয়া প্রথম দায়িত্বশীল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়েন ট্রাম্প। ম্যাচের আগে ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে ছবি তুলতে দেখা যায় তাকে।

ফাইনালের আগে ট্রাম্প ও ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিবাদের প্রস্তুতিও নিয়েছিল কয়েকটি মানবাধিকার সংগঠন। দর্শকদের মধ্যে ‘লাল কার্ড’ বিতরণ করা হয়, যাতে ট্রফি প্রদান অনুষ্ঠানের সময় তারা প্রতিবাদ জানাতে পারেন।

ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ভবিষ্যতে আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেয়ির সঙ্গে নিজের বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেন, “লিওনেল মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন।”

অন্যদিকে, কুসংস্কারের কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেয়ি ফাইনাল দেখতে স্টেডিয়ামে যাননি। তিনি আগের ম্যাচগুলোর মতো একই জ্যাকেট পরে বাসা থেকেই খেলা দেখেন।

ফাইনালের আগে ও পরে স্টেডিয়ামে ট্রাম্পকে ঘিরে দর্শকদের দুয়ো ও শিসও শোনা যায়। ম্যাচ চলাকালে তাকে লক্ষ্য করে দর্শকদের প্রতিক্রিয়া স্টেডিয়ামের পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে।

আরও পড়ুন

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে নামা আর্জেন্টিনা শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়। তবে ম্যাচের ফলের পাশাপাশি ট্রাম্পের সঙ্গে ক্রিস্তিয়ান রোমেরোর করমর্দন না করার ঘটনাটিই এখন ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি।

তথ্যসূত্র: স্কাই নিউজ, ইয়াহু স্পোটর্স

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
নোবেল পুরস্কার না পেয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের