জার্মান তরুণী যেভাবে জানতে পারেন ওলিসেই তার সন্তানের বাবা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১১:১৩ পিএম


জার্মান তরুণী যেভাবে জানতে পারেন ওলিসেই তার সন্তানের বাবা
জার্মান তরুণী যেভাবে জানতে পারেন ওলিসেই তার সন্তানের বাবা। ছবি: সংগৃহীত

ফ্রান্সের হয়ে বিশ্বকাপে সবচেয়ে নজর কাড়া প্লেয়ারদের মধ্যে ছিলেন মাইকেল ওলিসে। এবার মাঠের বাইরের এক বিতর্কে নাম জড়িয়েছে তার। এক জার্মান নারী দাবি করেছেন, তার ২০ মাসের কন্যাসন্তানের বাবা ওলিসে। ইতিমধ্যে তাদের মধ্যে শুরু হয়েছে আইনি লড়াই।

জার্মান সংবাদপত্র বিল্ড-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সি ফাতিমা জোনব্রিশার জানান, তার সঙ্গে ওলিসের পরিচয় অনেকদিন আগে। ২০২৪ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার আগে প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসে খেলতেন ওলিসে।

 ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্রিস্টাল প্যালেসে খেলেছেন ওলিসে। তখনই ফাতিমার সঙ্গে ওলিসের পরিচয় হয়। এরপরে দু’বছর সম্পর্কে ছিলেন তারা। বিচ্ছেদের প্রায় দুই সপ্তাহ পর ফাতিমা জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা।

আরও পড়ুন

ফাতিমার দাবি, মিউনিখে করা একটি পিতৃত্ব পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে তার মেয়ে আলিয়া নূরের বাবা মাইকেল ওলিসেই। এরপর থেকেই তিনি অভিযোগ করছেন, ওলিসে কখনোই তার মেয়ের সঙ্গে দেখা করেননি, কোনো রকম আর্থিক সাহায্যও করেননি।

ফাতিমার অভিযোগ, প্রথমে ওলিসের আইনজীবীরা মাসে ৮৩৬ ইউরো দেওয়ার প্রস্তাব দেন। পরে সেই অংক বাড়িয়ে ২০০০ ইউরো করা হয়। কিন্তু গত দু’বছরে তিনি কোনো টাকাই পাননি বলে দাবি করেছেন। 

বিল্ড-কে তিনি বলেন, আমার সন্তানের প্রতি ওর এই নিষ্ঠুর আচরণ আমাকে ভীষণ কষ্ট দেয়। ওলিসে তার সঙ্গে সরাসরি কথা বলেন না। সব যোগাযোগই আইনজীবীদের মাধ্যমে হয়।

এদিকে, ফাতিমার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মাইকেল ওলিসের লিগ্যাল টিম। তাদের দাবি, শুরু থেকেই সন্তানের জন্য আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ওলিসে এবং বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার জন্য এখনো প্রস্তুত তিনি। 

পাশাপাশি ওলিসের প্রতিনিধিরা দাবি করেছেন, ফাতিমা মাসে ৬০ হাজার ইউরো ভরণপোষণ দাবি করেছেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission