ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রেমিকাকে ছেড়ে সতীর্থকে চুমু, তোরেসকে ঘিরে জোর গুঞ্জন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম
ফেরান তোরেস। ছবি: সংগৃহীত

স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার ফেরান তোরেসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। ছুটি কাটাতে গিয়ে সতীর্থ মার্কোস লরেন্তেকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশ তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু করেছেন।

বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে গুরুত্বপূর্ণ গোল করে স্পেনকে শিরোপা এনে দেওয়া তোরেস বর্তমানে ইবিজা দ্বীপে অবকাশযাপন করছেন। সেখানে তার সঙ্গে রয়েছেন স্পেন জাতীয় দলের সতীর্থ মার্কোস লরেন্তে। সমুদ্রসৈকতে দুই বন্ধুর ঘনিষ্ঠ মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নানা ধরনের মন্তব্য দেখা যায়।

এরই মধ্যে অনেকে প্রশ্ন তুলেছেন, তোরেস কি সমকামী বা উভকামী? তবে এ বিষয়ে তোরেস বা লরেন্তে কেউই কোনো মন্তব্য করেননি। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব আলোচনা বা দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, মার্কোস লরেন্তে বিবাহিত এবং তার স্ত্রী প্যাট্রিসিয়া নোয়ার্বে বর্তমানে সন্তানসম্ভবা। অন্যদিকে ফেরান তোরেস সম্প্রতি স্প্যানিশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মার্টিনা আলগুয়েরোর সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন বলে বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। জানা যায়, দুজনই একে অপরকে সামাজিক যোগাযোগমাধ্যমে আনফলো করেছেন।

এর আগে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্পেনের সাবেক কোচ লুইস এনরিকের মেয়ে সিরা মার্টিনেজের সঙ্গে সম্পর্কে ছিলেন তোরেস।

আরও পড়ুন

ভাইরাল হওয়া ছবিগুলোকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা ব্যাখ্যা দেওয়া হলেও, তোরেসের যৌন অভিমুখিতা বা লরেন্তের সঙ্গে তার সম্পর্কের প্রকৃতি সম্পর্কে কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়নি। তাই এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক
প্রেমিকার সঙ্গে মোমো খাওয়ার সময় স্বামীকে হাতেনাতে ধরলেন বউ, অতঃপর...
সাবেক প্রেমিকাকে ভুলতে কতদিন লাগে? গবেষণায় মিলল নতুন তথ্য
ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন প্রেমিক জিম