ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

লেব্রন জেমসকে বর্ণবাদী আখ্যা দিলেন ট্রাম্প

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৭:৫৯ পিএম
লেব্রন জেমস। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবদন্তি বাস্কেটবল তারকা লেব্রন জেমসকে ‘বর্ণবাদী’ বলে মন্তব্য করেছেন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড়কে এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তার মতে এনবিএ কিংবদন্তি মাইকেল জর্ডানই সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড়। তিনি জানান, জর্ডানের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে এবং তারা একসঙ্গে গলফও খেলেন।

ট্রাম্প বলেন, মাইকেল জর্ডান আমার বন্ধু। আমি তার সঙ্গে গলফ খেলি। সে সত্যিই একজন ভালো মানুষ। আমার মনে হয় লেব্রন একজন বর্ণবাদী। আবার হয়তো সে ট্রাম্পকে পছন্দ করে না। আমি জানি না। আমি শুধু তাদেরই পছন্দ করি, যারা আমাকে পছন্দ করে। তাই আমার মতে মাইকেল জর্ডানই সর্বকালের সেরা।

হোয়াইট হাউসে বাস্কেটবল প্রসঙ্গটি উঠে আসে লেব্রন জেমসকে ঘিরে। দীর্ঘ ক্যারিয়ারে ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্স, মিয়ামি হিট এবং লস অ্যাঞ্জেলেস লেকার্সের হয়ে খেলা এই তারকা সম্প্রতি ফিলাডেলফিয়া ৭৬ার্সে যোগ দিয়েছেন।

মাইকেল জর্ডান ১৯৯০-এর দশকে শিকাগো বুলসের হয়ে ছয়টি এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এছাড়া তিনি পাঁচবার এনবিএর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন এবং তাকে সর্বকালের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন

ট্রাম্পের মন্তব্যের পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেব্রন জেমস কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে তিনি দীর্ঘদিন ধরেই ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত। ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে তিনি বিভিন্ন সময়ে তার নীতির সমালোচনা করেন এবং ডেমোক্র্যাট প্রার্থীদের প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
কংগ্রেসকে না জানিয়েই ট্রাম্পের নতুন ‘এআই ফোর্স’ গঠনের উদ্যোগ 
নিউইয়র্কের মেয়র মামদানির বাড়িতে হঠাৎ ট্রাম্পের বৈঠক, এরপর যা হলো