ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

ছবি তোলা শেষে ট্রাম্পের প্রশ্নোত্তরে বিরক্ত মোদি, বললেন ‘এবার কি যাওয়া যায়?’ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম
ফিলিপাইনের ম্যানিলায় কোয়াড বৈঠকের আগে ফটোসেশনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

ফটোসেশনের জন্য দাঁড়িয়েছিলেন চার দেশের রাষ্ট্রপ্রধান। কিন্তু ছবি তোলার পরও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। একপর্যায়ে আর অপেক্ষা করতে না পেরে মোদিকে বলতে শোনা যায়, ‘এবার কি আমরা যেতে পারি?’

মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চার দেশের জোট কোয়াডের বৈঠকের আগে এ ঘটনা ঘটে। ছবি তোলার পর বৈঠকে যাওয়ার কথা থাকলেও ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলতে শুরু করেন। একের পর এক প্রশ্নের উত্তর দিতে থাকেন তিনি। এ সময় অন্য তিন নেতাকে পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।

একপর্যায়ে মোদির দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, ‘দেখুন, আমাকে কী কঠিন সব প্রশ্নের মুখোমুখি হতে হয়।’ এ সময় মোদিকে ‘খুব কঠিন মানুষ’ বলেও প্রশংসা করেন তিনি। পরে জাপানের প্রধানমন্ত্রীকে আরও কঠিন বলে মন্তব্য করেন।

অন্যদিকে, মোদিকে কয়েকবার হাতের ইশারায় অন্য নেতাদের এগিয়ে যাওয়ার অনুরোধ জানাতে দেখা যায়। প্রায় ১০ মিনিট ধরে চলা এই অনানুষ্ঠানিক প্রশ্নোত্তর পর্বের কারণে নেতাদের নির্ধারিত বৈঠকের সময়ও কমে যায়। পরে ট্রাম্পের সহযোগীরা এগিয়ে এসে তাকে সাংবাদিকদের কাছ থেকে সরিয়ে নেন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মোদির ‘এবার কি আমরা যেতে পারি?’ মন্তব্যটি নিয়ে আলোচনা শুরু হয়।

অনেকের মতে, ইংরেজিতে পারদর্শী না হওয়া বা স্বাচ্ছন্দ্যবোধ না করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণত ইংরেজি ভাষার সংবাদমাধ্যমের সাংবাদিকদের মুখোমুখি হতে এড়িয়ে চলেন। এ কারণে ট্রাম্পের এমন তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্বে তার অস্বস্তি আরও বেশি আলোচনায় এসেছে।

সূত্র: ফার্স্টপোস্ট, দ্য ইন্ডিপেনডেন্ট

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাশিয়াকে কেন এত পছন্দ করতেন এপস্টেইন, লক্ষ্য ছিল পুতিনও!
রাশিয়ার তরুণী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচার চক্রে যুক্ত করেছিলেন যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন।
রাশিয়াকে কেন এত পছন্দ করতেন এপস্টেইন, লক্ষ্য ছিল পুতিনও!
ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন
যুক্তরাষ্ট্রে ট্রেন থামিয়ে নাইকি ও ক্রোকসের জুতাসহ বিভিন্ন পণ্য চুরির অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন
হারাম্বের ১০ বছর পর একই চিড়িয়াখানায় প্রাণ গেল ফিওনার
এক দশক আগে গরিলা হারাম্বের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছিল যুক্তরাষ্ট্রের সিনসিনাটি চিড়িয়াখানা।
হারাম্বের ১০ বছর পর একই চিড়িয়াখানায় প্রাণ গেল ফিওনার
২০৩২ সালের মধ্যে বন্ধ হবে রাইকার্স কারাগার, ঘোষণা মামদানির
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স দ্বীপের কারাগার ২০৩২ সালের মধ্যে বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন নগরীর মেয়র জোহরান মামদানি।
২০৩২ সালের মধ্যে বন্ধ হবে রাইকার্স কারাগার, ঘোষণা মামদানির
শিশুর ত্বকে ফোসকা-ক্ষত, ৭০০ অভিযোগেও বাজারে মিলি মুনের ডায়াপার!
শিশুদের ত্বকে লালচে দাগ, ফোসকা ও রাসায়নিক পোড়ার মতো ক্ষত তৈরি হওয়ার অভিযোগ উঠেছে জনপ্রিয় ডায়াপার ব্র্যান্ড মিলি মুনের বিরুদ্ধে।
শিশুর ত্বকে ফোসকা-ক্ষত, ৭০০ অভিযোগেও বাজারে মিলি মুনের ডায়াপার!
আরও পড়ুন
ট্রাম্পের বারবার বৈঠকের ডাকে সাড়া না দিয়ে পাহাড়ে ঘুরে বেড়ালেন কিম জং উন!
পরমাণু অস্ত্র কমানো নিয়ে চীন-রাশিয়াকে রাজি করানো কঠিন: ট্রাম্প
সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি
বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প-শি-পুতিন