ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু অস্ত্র কমানো নিয়ে চীন-রাশিয়াকে রাজি করানো কঠিন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০১:০৮ পিএম
চীনে ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

চীন ও রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে সমঝোতা করা কঠিন হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে ওয়াশিংটনে ফেরার পথে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্প বলেন, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের ধারণাটি তার পছন্দ। তবে যেসব দেশের হাজার হাজার পরমাণু অস্ত্র রয়েছে, তাদের অর্ধেক অস্ত্র কমাতে রাজি করানো কঠিন।

এদিকে বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে তিন নেতা একমত হয়েছেন, পরমাণু যুদ্ধে কোনো পক্ষের জয় সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়। পাশাপাশি পরমাণু অস্ত্রের ঝুঁকি কমানো ও এর বিস্তার ঠেকাতে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাশিয়াকে কেন এত পছন্দ করতেন এপস্টেইন, লক্ষ্য ছিল পুতিনও!
রাশিয়ার তরুণী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচার চক্রে যুক্ত করেছিলেন যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন।
রাশিয়াকে কেন এত পছন্দ করতেন এপস্টেইন, লক্ষ্য ছিল পুতিনও!
ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন
যুক্তরাষ্ট্রে ট্রেন থামিয়ে নাইকি ও ক্রোকসের জুতাসহ বিভিন্ন পণ্য চুরির অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন
হারাম্বের ১০ বছর পর একই চিড়িয়াখানায় প্রাণ গেল ফিওনার
এক দশক আগে গরিলা হারাম্বের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছিল যুক্তরাষ্ট্রের সিনসিনাটি চিড়িয়াখানা।
হারাম্বের ১০ বছর পর একই চিড়িয়াখানায় প্রাণ গেল ফিওনার
২০৩২ সালের মধ্যে বন্ধ হবে রাইকার্স কারাগার, ঘোষণা মামদানির
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স দ্বীপের কারাগার ২০৩২ সালের মধ্যে বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন নগরীর মেয়র জোহরান মামদানি।
২০৩২ সালের মধ্যে বন্ধ হবে রাইকার্স কারাগার, ঘোষণা মামদানির
শিশুর ত্বকে ফোসকা-ক্ষত, ৭০০ অভিযোগেও বাজারে মিলি মুনের ডায়াপার!
শিশুদের ত্বকে লালচে দাগ, ফোসকা ও রাসায়নিক পোড়ার মতো ক্ষত তৈরি হওয়ার অভিযোগ উঠেছে জনপ্রিয় ডায়াপার ব্র্যান্ড মিলি মুনের বিরুদ্ধে।
শিশুর ত্বকে ফোসকা-ক্ষত, ৭০০ অভিযোগেও বাজারে মিলি মুনের ডায়াপার!
আরও পড়ুন
রাশিয়াকে কেন এত পছন্দ করতেন এপস্টেইন, লক্ষ্য ছিল পুতিনও!
ট্রাম্পের বারবার বৈঠকের ডাকে সাড়া না দিয়ে পাহাড়ে ঘুরে বেড়ালেন কিম জং উন!
ছবি তোলা শেষে ট্রাম্পের প্রশ্নোত্তরে বিরক্ত মোদি, বললেন ‘এবার কি যাওয়া যায়?’ 
বিশ্ব রাজনীতিতে নতুন মোড়, ঐতিহাসিক বৈঠকে ট্রাম্প-শি-পুতিন