ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

সৌদির মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে তুর্কি ক্লাবে যোগ দিচ্ছেন মোহাম্মদ সালাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম
মোহাম্মদ সালাহ। ছবি: সংগৃহীত

মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহের ফুটবল ক্যারিয়ারে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। ইউরোপে নিজের পথচলা অব্যাহত রাখতে তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব বেসিকতাসের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। ইতালীয় সাংবাদিক নিকোলো শিরার তথ্য অনুযায়ী, সালাহ ও তার প্রতিনিধিদের সঙ্গে ব্যক্তিগত চুক্তির প্রায় সব শর্তে সমঝোতায় পৌঁছেছে ক্লাবটি।

জানা গেছে, এক মৌসুমের জন্য প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো পারিশ্রমিকের চুক্তিতে সই করতে যাচ্ছেন ‘ইজিপশিয়ান কিং’। চুক্তিতে উভয় পক্ষের সম্মতিতে আরও এক মৌসুম মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

লিভারপুলে টানা নয়টি সফল মৌসুম কাটানোর পর ক্লাবটির সঙ্গে নিজের অধ্যায়ের ইতি টেনেছেন সালাহ। অ্যানফিল্ডে তিনি প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ দেশীয় ও আন্তর্জাতিক প্রায় সব বড় শিরোপা জয়ের পাশাপাশি অসংখ্য গোল, রেকর্ড ও ব্যক্তিগত অর্জনের মাধ্যমে ক্লাবটির ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বেসিকতাসের প্রধান কোচ ভিনচেঞ্জো ইতালিয়ানো সালাহকে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্রীড়া প্রকল্প সম্পর্কে আশ্বস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার উদ্যোগেই আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

বর্তমানে বেসিকতাস চুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কয়েক দিনের মধ্যেই সালাহকে আনুষ্ঠানিকভাবে নতুন খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুন

অন্যদিকে, সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাবও সালাহকে দলে ভেড়াতে মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছিল। তবে আর্থিক প্রলোভন উপেক্ষা করে ইউরোপীয় ফুটবলে নিজের ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মিশরের এই সুপারস্টার। ফলে তার সম্ভাব্য নতুন গন্তব্য হিসেবে তুরস্কের বেসিকতাসই এখন সবচেয়ে এগিয়ে রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
তুরস্কের ক্লাবে যোগ দিয়েই জমি উপহার পেলেন সালাহ
টাকার বস্তা নিয়ে সালাহ’র পেছনে ছুটছে ট্রাবজোনস্পোর!
রেফারিং বিতর্কে মুখ খুললেন সালাহ
জাতীয় দল ছেড়ে এইচপির দায়িত্ব নিচ্ছেন সালাহউদ্দীন