ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

রেফারিং বিতর্কে মুখ খুললেন সালাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে মিসর। ম্যাচ শেষে রেফারিং নিয়ে সরাসরি বিস্ফোরক মন্তব্য না করলেও, মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহর বক্তব্যে ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তোষের স্পষ্ট ইঙ্গিত মিলেছে।

মঙ্গলবার (৭ জুলাই) ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সালাহ বলেন, কী ঘটেছে, তা সবাই দেখেছে। আমি এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। যত কম কথা বলব, ততই ভালো। কারণ এসব নিয়ে কথা বলে বড় অঙ্কের জরিমানা দিতে চাই না।

ম্যাচজুড়ে রেফারির কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়। বিশেষ করে ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে সালাহ ফাউলের শিকার হলেও পেনাল্টি না দেওয়ার অভিযোগ ওঠে। এছাড়া এ ঘটনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থেকেও কোনো পর্যালোচনা হয়নি বলে দাবি করেছেন অনেক ফুটবলপ্রেমী ও বিশ্লেষক।

এদিকে, মিসরের করা একটি গোলও ভিএআর পর্যালোচনার পর বাতিল করা হয়। অনেক ফুটবল বিশ্লেষকের মতে, ওই সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং শেষ পর্যন্ত মিসরের বিদায় নিশ্চিত করে।

তবে বিতর্ক ও হতাশার মধ্যেও সংযত ছিলেন সালাহ। ম্যাচ শেষে তিনি বলেন, ফলাফল আল্লাহর ইচ্ছা। দলের পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট। এই কঠিন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা আরও শক্তভাবে ফিরে আসতে চাই।

আরও পড়ুন

রেফারিং নিয়ে বিতর্ক থাকলেও ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় সালাহ আত্মসংযম বজায় রেখেছেন। তার সংক্ষিপ্ত মন্তব্যে অসন্তোষের ইঙ্গিত থাকলেও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ তোলেননি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা
ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা