ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৮:২২ এএম
ছবি: সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভারতের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৩৫ রানের জয় পেয়েছে ভারত। এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা।

হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে। ইনিংসের মূল নায়ক ছিলেন বৈভব সূর্যবংশী। ৪৯ বলে ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ৩১ বলেই তুলে নেন নিজের অর্ধশতক।

এছাড়া ইশান কিশান ২৯, অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৭, রিঙ্কু সিং ২৫ এবং তিলক ভার্মা ১১ রান করেন। জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভান্স দুটি উইকেট নেন। এছাড়া সিকান্দার রাজা, ব্লেসিং মুজারাবানি ও ওয়েসলি মাধেভেরে একটি করে উইকেট শিকার করেন।

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় জিম্বাবুয়ে। অধিনায়ক সিকান্দার রাজা ও ওপেনার ব্রায়ান বেনেট প্রথম বলেই সাজঘরে ফেরেন। এরপর রায়ান বার্ল ৪৩ বলে ৫৪ রানের লড়াকু ইনিংস খেললেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। ওয়েসলি মাধেভেরে ২৮, বেন কারান ২০ ও ডিওন মায়ার্স ১৯ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানেই থামে স্বাগতিকদের ইনিংস।

ভারতের হয়ে বল হাতে দারুণ ছিলেন মায়াঙ্ক যাদব। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। যশ ঠাকুর দুটি এবং অশোক শর্মা ও রবি বিষ্ণোই একটি করে উইকেট শিকার করেন।

এই ইনিংসের মাধ্যমে বৈভব সূর্যবংশী আরেকটি অনন্য কীর্তি গড়েন। ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে দুটি অর্ধশতক করা পূর্ণ সদস্যভুক্ত কোনো দেশের প্রথম ব্যাটার তিনি। এর আগে ১৬ বছর পূর্ণ হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতক করেছিলেন কেবল নেপালের কুশল মাল্লা। চলমান সিরিজেই নিজের দুটি ফিফটি তুলে নেন এই বিস্ময় বালক।

ম্যাচ শেষে ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার জিতে উচ্ছ্বাস প্রকাশ করেন সূর্যবংশী। তিনি বলেন, এটি সত্যিই স্বপ্নপূরণের মুহূর্ত। প্রথমবার ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত।

হারারের মাঠে খেলার অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, এখানে আসার পর আমরা দুই-তিন দিন ভালো প্রস্তুতি নিয়েছিলাম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও এই মাঠে খেলেছি। অধিনায়ক, কোচসহ সবাই আমাকে সমর্থন দিয়েছেন, তাই আমি খুবই খুশি।

আরও পড়ুন

এই সিরিজ জয়ের মাধ্যমে আগের দুটি টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের কাছে ০-৪ এবং আয়ারল্যান্ডের কাছে ০-২ ব্যবধানে হারের হতাশা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ভারত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু