ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পর খোলা চিঠিতে আবেগ ঝরালেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০১:৩২ পিএম
লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করার এক সপ্তাহ পর অবশেষে নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন খোলা চিঠিতে তিনি সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বলেন, আরেকটি ট্রফি এনে দিতে না পারার কষ্ট এখনও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে।

বিশ্বকাপ শেষে দেশে ফিরে কয়েকদিন নিজের জন্মস্থান পুখাতোয় সময় কাটান স্কালোনি। স্থানীয় মানুষের ভালোবাসা ও সমর্থনে আপ্লুত হয়ে তিনি ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি সাম্প্রতিক সময়ের মানসিক অভিজ্ঞতা, দলের প্রতি গর্ব এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেন।

চিঠির শুরুতেই স্কালোনি লেখেন, “আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের জন্য আরেকটি ট্রফি নিয়ে আসতে পারিনি।” তিনি জানান, ফাইনাল হারের পর তার অনুভূতিতে দুঃখ ও আনন্দ, কান্না ও হাসি, যন্ত্রণা ও প্রশান্তি সবকিছু একসঙ্গে মিশে ছিল।

নিজের খেলোয়াড়দের প্রতি গভীর আস্থার কথাও তুলে ধরেন আর্জেন্টাইন কোচ। তিনি জানান, স্ত্রীকে প্রায়ই এই দলকে “আমার যোদ্ধারা” বলে পরিচয় করিয়ে দেন। স্কালোনির ভাষায়, এই দল কখনও লড়াই থেকে পিছিয়ে যায়নি এবং শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে।

চিঠিতে টুর্নামেন্ট চলাকালে দলের সমালোচনাকারীদের প্রতিও পরোক্ষ বার্তা দেন তিনি। যারা দলকে না চিনেই কঠোর সমালোচনা করেছেন, তাদের প্রসঙ্গ টেনে স্কালোনি বলেন, এমন প্রতিকূলতার মধ্যেও ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার ক্ষমতাই তাদের কাছে “আসল ট্রফি”।

তিনি লেখেন, দল যে মূল্যবোধ তুলে ধরতে চেয়েছে প্রচেষ্টা, আত্মবিশ্বাস, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই, শেষ পর্যন্ত হাল না ছাড়া এবং নিজের সবটুকু উজাড় করে দেওয়া এসবই তার কাছে যেকোনো শিরোপার চেয়েও বড় অর্জন।

একই সঙ্গে কোচিং স্টাফ, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর কর্মকর্তা-কর্মচারী এবং পর্দার আড়ালে কাজ করা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কালোনি। সমর্থকদের উদ্দেশে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, তাদের ভালোবাসাই দলকে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে।

চিঠির শেষেও একটি আবেগঘন বার্তা যোগ করেন তিনি। স্কালোনি লেখেন, যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি অমূল্য সম্পদ আছে।

আরও পড়ুন

এদিকে স্কালোনির এই পোস্ট প্রকাশের পর আবারও তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। যদিও নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার পরিকল্পনা ধরে রেখেছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
ম্যাচের তখন ৮৮ মিনিট। ঠিক এই সময়েই দৃশ্যপট বদলে দিলেন সন্দীপ মান্ডি। তার দুর্দান্ত হেড ম্যাচের ভাগ্য গড়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ভারত। 
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
বছরের শেষ ম্যাচে গোল উৎসবে মেতে উঠল ব্রাজিল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সিঙ্গাপুরকে রীতিমতো উড়িয়ে দিয়ে ৭-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক যে এখানেই শেষ হচ্ছে না, সেই ইঙ্গিতই দিলেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি সাও পাওলোতে নেইমারের একটি ব্যক্তিগত পার্টিকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়।
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
আরও পড়ুন
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি
আর্জেন্টিনার সাথে চুক্তি নবায়ন করতে রাজি স্কালোনি