ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন দায়িত্বে কে?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ এএম
মেহেদী হাসান মিরাজ।ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তনের আভাস মিলছে। বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দায়িত্ব হারাতে পারেন বলে জোরালো গুঞ্জন চলছে। ক্রীড়াভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর মিরাজের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা বাড়ে। এর মধ্যেই নেতৃত্বে পরিবর্তনের আলোচনা নতুন করে সামনে এসেছে।

প্রথমদিকে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আবারও ওয়ানডে দলের নেতৃত্বে ফেরানোর সম্ভাবনার কথা শোনা গেলেও, সর্বশেষ খবর অনুযায়ী টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এখন এই দৌড়ে এগিয়ে রয়েছেন। সীমিত ওভারের ক্রিকেটে একই অধিনায়ক রাখার পরিকল্পনার অংশ হিসেবেই তাকে দায়িত্ব দেওয়ার চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির বোর্ড সভায় অধিনায়ক ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। একই সঙ্গে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়কে ওয়ানডে দলেরও সহ-অধিনায়ক করা হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন

উল্লেখ্য, লিটন দাসের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সফলতা পান তাওহীদ হৃদয়। অন্যদিকে, তিন ফরম্যাটে ভিন্ন তিন অধিনায়ক রাখার বর্তমান নীতিতে রয়েছেন নাজমুল হোসেন শান্ত (টেস্ট), মেহেদী হাসান মিরাজ (ওয়ানডে) এবং লিটন দাস (টি-টোয়েন্টি)। তবে নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সীমিত ওভারের দুই সংস্করণেই নেতৃত্ব দিতে পারেন লিটন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জেমস রদ্রিগেজ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন কলম্বিয়ার তারকা ফুটবলার জেমস রদ্রিগেজ। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে মঙ্গলবার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জেমস রদ্রিগেজ
ব্রুকের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশ অধিনায়কের ঝোড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিকরা।
ব্রুকের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ নিশ্চিত
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রাখল স্বাগতিকরা। এবারও ৭ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে শ্রেয়াস আইয়ারের দল।
এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ নিশ্চিত
মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটতে যাচ্ছে। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি, আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে পারেন মেসি।
মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
গামছায় মোড়ানো নবজাতক পড়েছিল মহাসড়কের পাশে 
২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘বোলার হান্ট’, আবেদন করবেন যেভাবে
চট্টগ্রামের বদলে টেস্টে বিসিবির ভরসা এখন সিলেট
বিসিবির নতুন উদ্যোগ ‘বোলার হান্ট’