ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

৫৯ বছর বয়সে গোল করে রেকর্ড গড়লেন কিং কাজু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১১:৪৮ এএম
কিংবদন্তি ফুটবলার কাজুয়োশি মিউরা।ছবি: সংগৃহীত

বয়স যে কেবলই একটি সংখ্যা সেটিই আবারও প্রমাণ করলেন জাপানের কিংবদন্তি ফুটবলার কাজুয়োশি মিউরা, যিনি ফুটবল বিশ্বে ‘কিং কাজু’ নামে পরিচিত। বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার হিসেবে ৫৯ বছর বয়সে গোল করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

জাপানের তৃতীয় বিভাগের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডের হয়ে ইওয়াকি ফুরুকাওয়ার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত এক গোল করেন মিউরা। ম্যাচের ৫২তম মিনিটে তার করা গোলটি দলকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত ফুকুশিমা ইউনাইটেড ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।

এটি ছিল প্রতিযোগিতামূলক ফুটবলে মিউরার ২০২২ সালের নভেম্বরের পর প্রথম গোল। সর্বশেষ তিনি সুজুকা পিজির জার্সিতে এসি ওসাকার বিপক্ষে গোল করেছিলেন। প্রায় চার বছর পর আবারও গোলের দেখা পেয়ে নিজের দীর্ঘ ক্যারিয়ারে আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ করলেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

১৯৮৬ সালে ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোসের মাধ্যমে পেশাদার ক্যারিয়ার শুরু করেন মিউরা। এরপর ইতালি, ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। জাপানের জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে ৫৫টি গোল করেন এই কিংবদন্তি, যদিও ২০০০ সালেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান।

সম্প্রতি ইয়োকোহামা এফসি থেকে ধারে ফুকুশিমা ইউনাইটেডে তার চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্য দিয়ে তিনি পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৪২তম মৌসুমে পা রাখতে যাচ্ছেন।

আরও পড়ুন

১৯৯৩ সালে জে-লিগ শুরুর পর থেকেই জাপানি ফুটবলের অন্যতম বড় আইকন হিসেবে পরিচিত ‘কিং কাজু’। বয়স ৬০ ছুঁয়েও ফুটবল খেলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তার এই অদম্য মানসিকতা ও ভালোবাসা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ হয়ে রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লিজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াল পাকিস্তান
গত বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) লিগে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্ব ও সেমিফাইনালের ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিল ভারত। এরপরই সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টটিকে ‘ভণ্ডামি ও পক্ষপাতমূলক’ আখ্যা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।  যার ফলে এবারের আসরে পাকিস্তান দলকে খেলার ছাড়পত্র (এনওসি) দেয়নি পিসিবি। যার ফলে এই টুর্নামেন্টে থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস। গত বছর রানার্সআপ হওয়া পাকিস্তান দলকে এবারও খেলানোর জন্য ডব্লিউসিএল কর্তৃপক্ষ পিসিবির কাছ থেকে ছাড়পত্র আদায়ের চেষ্টা করেছিল। এমনকি দলটির ম্যাচের সময়সূচি পরিবর্তনেরও প্রস্তুতি ছিল আয়োজকদের। তবে পিসিবি নিজেদের অবস্থান থেকে সরে না আসায় শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। পাকিস্তান চ্যাম্পিয়নসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রয়োজনীয় ছাড়পত্র বা এনওসি না দেয়ার সিদ্ধান্ত বহাল রাখায় পাকিস্তান চ্যাম্পিয়নস দুঃখের সঙ্গে নিশ্চিত করছে যে দলটি চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে অংশ নিতে পারছে না। গত ৩ অক্টোবর আরব আমিরাতে ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শুরু হয়েছে ডব্লিউসিএল। পিসিবির সঙ্গে সমঝোতার চেষ্টা চলায় সেদিন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি স্থগিত করা হয়েছিল।  তবে গত সোমবার পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচও বাতিল হওয়ায় টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা স্পষ্ট হয়ে যায়। পাকিস্তান চ্যাম্পিয়নসের অধিনায়ক হওয়ার কথা ছিল শহীদ আফ্রিদির। দলটিতে ছিলেন শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ ও ওয়াহাব রিয়াজের মতো সাবেক ক্রিকেটাররাও। আরটিভি/এসআর
লিজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াল পাকিস্তান
কুইন্সল্যান্ডের কাছে ৭০ রানে পরাজিত বাংলাদেশ
আগামী ৯ অক্টোবর অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে বাংলাদেশ নারী দলের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। এর আগে প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ড ফায়ারের বিপক্ষে মাঠে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে কুইন্সল্যান্ড ফায়ারের কাছে ৭০ রানে হেরেছে নাহিদা-জ্যোতিরা। মঙ্গলবার (৬ অক্টোবর) ৩৬ ওভারের প্রস্তুতি ম্যাচে শুরুতে কুইন্সল্যান্ড ৯ উইকেটে ২৬৬ রান করে। এরপর বাংলাদেশ ৭ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে।  ওভালে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন স্বাগতিক ব্যাটাররা। সর্বোচ্চ ৯৪ রান করেন নট। হ্যারিস ৫০ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া উইনফিল্ড-হিল করেন ৪৮ রান। বাংলাদেশের হয়ে পিংকি চারটি এবং মারুফা আক্তার দুটি উইকেট নেন। জবাবে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ফারজানা হক ১৬ ও শারমিন সুলতানা ২৮ রান করে ফিরে গেলে বিপদ বাড়ে। এরপর সোবহানা মোস্তারি ও সুলতানা আক্তারের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। শারমিন সুপ্তা ৬৭ বলে ৬৮ রান করেন। সোবহানা ৫৪ বলে ৪৯ রান করেন। শেষ পর্যন্ত বড় লক্ষ্য তাড়া করতে পারেনি বাংলাদেশ। ৩৬ ওভারে ৭ উইকেটে দুশ রানের আগেই থামে তাদের ইনিংস। কুইন্সল্যান্ডের হয়ে হ্যানকক তিনটি এবং বাসিংথওয়াইট, সুসি ও হ্যারিস একটি করে উইকেট নেন। আরটিভি/এসআর
কুইন্সল্যান্ডের কাছে ৭০ রানে পরাজিত বাংলাদেশ
আইসিসির মাসসেরার দৌড়ে অভিষেক-রাজা-শুভমান
সেপ্টেম্বর মাসের জন্য প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের মনোনীতদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেপ্টেম্বরে সাদা বলের ক্রিকেটে চোখধাঁধানো পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তালিকায় জায়গা পেয়েছেন ভারতের শুভমান গিল ও অভিষেক শর্মা এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা। গত মাসে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। সিরিজের প্রথম ম্যাচে দিল্লিতে মাত্র ৩২ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।  এরপর শেষ টি-টোয়েন্টিতে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে ফুল মেম্বার (পূর্ণাঙ্গ সদস্য) দেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ড গড়েন তিনি। পুরো সিরিজে ৭৬.৩৩ গড় এবং দুর্দান্ত স্ট্রাইক রেটে ২২৯ রান সংগ্রহ করে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই বাঁহাতি ব্যাটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে জিম্বাবুয়ে হারলেও দলের সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে একক লড়াই চালিয়েছেন সিকান্দার রাজা।  প্রথম ওয়ানডেতে কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে ৫৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন এবং শেষ ওয়ানডেতে দলীয় রান ২৭১-এ পৌঁছে দিতে করেন অপরাজিত ৮১ রান। পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে আবারও নিজের অলরাউন্ড সামর্থ্যের প্রমাণ দেন তিনি।  এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের ব্যাট থেকে এসেছে দুর্দান্ত পারফরম্যান্স। প্রথম ওয়ানডেতে ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে গড়েন নতুন ইতিহাস।  ৪০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৭ বলে দ্বিশতক পূরণ করে শেষ পর্যন্ত ১৩৩ বলে ২২৩ রানে অপরাজিত থাকেন তিনি। আরটিভি/এসআর
আইসিসির মাসসেরার দৌড়ে অভিষেক-রাজা-শুভমান
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের 
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের কাছে হেরে যায় তারা। তৃতীয় ম্যাচে স্বাগতিকদের আবারও হারিয়ে জয়ে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই সঙ্গে ১৩ রানের এই হয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ।  মঙ্গলবার (৬ অক্টোবর) ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানে থামে পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দল। শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখেই পড়েছিল বাংলাদেশ। মাত্র ৪ রানের মাথায় ২ উইকেট হারিয়েছিল টাইগ্রেসরা। তবে অচেনা ১৭, নিশি ২০, অধিনায়ক সাদিয়া ২৪, সাদিয়া আক্তার অপরাজিত ৩৩ ও ফারজানার অপরাজিত ২৮ রানে ১৩৯ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে রোজিনা ও মাহাম দুইটি এবং সাহার বানু একটি উইকেট শিকার করেন। রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালোই করেছিল পাকিস্তান। প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান তুলে নেয় তারা।  উদ্বোধনী জুটিও একসময় ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছিল। রাভাইল ফারহান ২৯ বলে ৩২ এবং কোমল খান ২৯ বলে ৩৬ রান করেন। তবে ৬৯ রানে প্রথম উইকেট হারানোর পর দ্রুতই ছন্দ হারায় পাকিস্তান। ৭০ ও ৭১ রানের মধ্যে আরও দুটি উইকেট পড়ে। মাঝের ওভারে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। বিপরীতে ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২৬ রানেই থেমে যায় পাকিস্তান। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ফারজানা ইয়াসমিন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। নিশিতা আক্তার নিশি ২৮ রানে ২ উইকেট এবং তিথি দাস অপর্ণা ৮ রান দিয়ে একটি উইকেট নেন। আরটিভি/এসআর
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের 
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রি। তার মতে, রাজনৈতিক বিষয় বাদ দিলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সম্প্রতি  রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রবি শাস্ত্রি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়। শাস্ত্রির মতে, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইমরানের সুস্বাস্থ্য কামনা করে শাস্ত্রি বলেন, ক্রিকেটে তার অবদান অসাধারণ। ইমরানকে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও উল্লেখ করেন তিনি।  তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলে মন্তব্য করেন শাস্ত্রি। তার নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল—সেটিও স্মরণ করেন তিনি। ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন, এমন প্রশ্নে শাস্ত্রি আশা প্রকাশ করেন, তিনি দ্রুতই বেরিয়ে আসবেন এবং এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।  ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান।  দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কারাগারে থাকা অবস্থায় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।  তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন ইমরান খান। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবস্থান এখনো অমলিন। আরটিভি/এসআর
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
আরও পড়ুন
জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাল রেকর্ডে প্রায় ২৪ কোটি টাকার সরকারি জমি আত্মসাৎ
স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে গিনেস রেকর্ড গড়লেন বৃদ্ধ
পাঁচ বছর বয়সেই যোগব্যায়ামের প্রশিক্ষক, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ফিনিক্স