ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অনেকে ভয় পায়, তাই দেশে ফেরা হচ্ছে না: সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১০:৫৯ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন, তার দেশে ফেরার মুহূর্তটি অনেকের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আর সেই কারণেই কিছু মানুষ তাকে দেশে ফিরতে দিতে অনীহা দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফেরা, নিজের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেন সাকিব। সেখানে তিনি বলেন, যত দ্রুত সম্ভব দেশে ফিরতে পারলে সেটিই তার জন্য সবচেয়ে ভালো হবে।

বর্তমানে বিভিন্ন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। শিগগিরই তিনি নেপালের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে মাঠে নামবেন। তবে দীর্ঘদিন ধরেই তিনি দেশে ফিরতে পারেননি, যদিও পার্শ্ববর্তী কয়েকটি দেশের লিগে নিয়মিত অংশ নিচ্ছেন।

২০২৪ সালের জুলাই থেকে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। দেশে ফেরার চেষ্টা করে একবার দুবাই পর্যন্ত এলেও প্রয়োজনীয় সরকারি অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়।

কবে দেশে ফিরতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তিনি। যদিও আগে দ্রুত ফেরার আশা প্রকাশ করেছিলেন। বিভিন্ন মহলে ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা দেননি সাকিব।

সাক্ষাৎকারে সাকিব বলেন, জানি না, আমি নিউজ অত শুনি না। সুতরাং আমার পক্ষে বলা মুশকিল। কিন্তু আশা করি তাড়াতাড়ি। তাড়াতাড়ি হলে পরের মাসও হতে পারে, তারপরের মাসেও হতে পারে, ডিসেম্বরে হতে পারে, নভেম্বরে হতে পারে! (হাসি) কিন্তু যত তাড়াতাড়ি হয়, ততই ভালো আমার জন্য ভালো।

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে থাকলেও টেস্ট ও ওয়ানডে থেকে এখনো আনুষ্ঠানিক অবসর নেননি সাকিব। বাংলাদেশের জার্সিতে শেষ টেস্ট খেলতে দেশে ফেরার পরিকল্পনা ছিল তার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে সেই ম্যাচ আয়োজনের উদ্যোগও নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত দেশে ফেরার অনুমতি পাননি তিনি।

দেশে ফিরতে না পারলেও মিরপুরে নিজের শেষ ম্যাচ খেলার স্বপ্ন এখনো দেখেন সাকিব। তার বিদায়ী ম্যাচ ঘিরে আয়োজন করা গেলে সেটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন তিনি।

দেশে ফিরলে পুরো ঢাকা ব্ল্যাকআউট হয়ে যাবে’ কিনা এমন প্রশ্নে সাকিব বলেন, ‘যদি আমার এরকম হয়, তাহলে অবশ্যই সেটা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের স্পোর্টসের ইতিহাসে, এটা আমি জানি। এটাতে কোনো আমার সন্দেহ নাই। হয়তো এগুলো নিয়ে অনেকে ভয় পায়। এই কারণেই আমার এই সুযোগটা হচ্ছে না। যে আমি গেলে এরকম হবে কিছু। আমার ধারণা, এরকম ভয়গুলো মানুষ পাচ্ছে এবং এই কারণেই আমাকে যেতে দিচ্ছে না।

জাতীয় দলের হয়ে দুই বছরের বেশি সময় ধরে মাঠে দেখা যায়নি সাকিবকে। তবে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনো রয়েছে তার।

তবে সাকিব মনে করেন, নিজের খেলার ইচ্ছার চেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ দলে তার প্রয়োজন আছে কি না। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অধিনায়ক ও নির্বাচকদের বলে জানান তিনি।

আরও পড়ুন

সাকিব বলেন, আমি খেলতে চাওয়ার থেকে গুরুত্বপূর্ণ বেশি বাংলাদেশ দলে আমার দরকার আছে কিনা। এটা নির্বাচক, অধিনায়ক ভালো বুঝবে। তারা যদি মনে করি (প্রয়োজন আছে) তখন তারা চিন্তা করতে পারে। কিন্তু এগুলো অনেক পরের বিষয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিন / আফগানদের দুর্দান্ত কামব্যাক, ট্রিপল সেঞ্চুরিতে বাংলাদেশের স্বস্তি
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে প্রথমদিনের শুরুটা দুর্দান্ত ভালো করলেও শেষ বিকেলে খেই হারিয়েছে বাংলাদেশ দল। ২২১ রাতে ৩ উইকেট হারানোর পর শেষ ৯৬ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে টাইগাররা। এতে নিজেদের খেলায় ফিরিয়ে আফগানরা। প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান। এতে তাইজুল ৪ রান ও ১১ রানে অপরাজিত রয়েছেন নাঈম হাসান। শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এটি নিজেদের টেস্ট ইতিহাসে নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের প্রথম ম্যাচ।  যেখানে স্পিনার নাঈম হাসানের পাশাপাশি অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ এবং দুই পেসার হাসান মাহমুদ ও এবাদত হোসেনকে নিয়ে শান্ত’র দল একাদশ সাজিয়েছে।  শুরু থেকেই তানজিদের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের সামনে তটস্থ ছিল আফগানিস্তানের বোলিং লাইনআপ। শুরুতে সাদমানের কিছু অনিয়ন্ত্রিত শট ছাড়া তাদের স্বস্তির বলতে কিছু ছিল না। তানজিদ আউট হলেও বাংলাদেশের জন্য স্বস্তির সেশন উপহার দিয়েছেন। দ্বিতীয় সেশনেও দুর্দান্ত ব্যাট করতে থাকেন বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় উইকেট জুটিতে সাদমান ও মুমিনুল মিলে তোলেন ৬০ রান। ব্যক্তিগত ফিফটি পূরণের পর ৬৭ আউট হন সাদমান। ব্যাট হাতে ইতিবাচক ক্রিকেট খেলছিলেন মুমিনুল হক ও দলনেতা নামজুল হোসেন শান্ত। কিন্তু দুজনের কেউই ফিফটি পূরণ করতে পারেননি। ইয়ামিন আহমেদজাইয়ের বলে আউট হওয়ার আগে ৩৯ রান করেন মুমিনুল। আর কায়েস আহমেদের করা বলে রহমানুল্লাহর হাতে ক্যাচ তুলে দেন শান্ত। আউট হওয়ার আগে ২৯ রান করেন তিনি। এরপর দ্রুত সাজঘরে ফেরেন মুশফিকুর রহিমও। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। এরপর মিরাজকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন লিটন। মিরাজ ২৪ রানে বোল্ড আউট হলেও ৮৭ বলে ফিফটি তুলে নেন লিটন। ফিফটির পর মাত্র ৩ রান যোগ করতেই সাজঘরে ফেরেন তিনি।  আর লিটনের বিদায়ের পর মাত্র ২ রান করে হাসান মাহমুদ আউট হন। এতে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে শেষ দিকে তাইজুলের ৪ ও নাঈমের অপরাজিত ১১ রানে ভর করে ৩১৭ রান তুলে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ দল। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ সালিম। এ ছাড়াও ইয়ামিন আহমাদজাই- ইসমাত আলম দুটি করে এবং ১ উইকেট শিকার করেন কাইস আহমেদ। আরটিভি/এসআর ‎  
আফগানদের দুর্দান্ত কামব্যাক, ট্রিপল সেঞ্চুরিতে বাংলাদেশের স্বস্তি
পাকিস্তানের বদলি হিসেবে ভারতের মুখোমুখি বাংলাদেশ
আসন্ন হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পাকিস্তানের পরিবর্তে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আগামী ২৭ অক্টোবর ভারতের জলন্ধর ও মোহালিতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের প্রথম দিনই স্বাগতিক ভারতের মুখোমুখি হবে জিমি-আমিরুলরা। প্রতিযোগিতা চলবে ৬ নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক হকি ফেডারেশন ও এশিয়ান হকি ফেডারেশন যৌথভাবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ম্যাচ সূচি অনুমোদন করেছে। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল পাকিস্তান অংশ না নেওয়ায় তাদের পরিবর্তে বাংলাদেশকে খেলার সুযোগ দেওয়া হয়েছে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নেবে স্বাগতিক ভারত, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন। সূচি অনুযায়ী, ২৭ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে বাংলাদেশ। ২৯ অক্টোবর জাপান, ৩০ অক্টোবর মালয়েশিয়া, ১ নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২ নভেম্বর চীনের মুখোমুখি হবে দলটি। গত ৪ নভেম্বর স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬ নভেম্বর হবে ব্রোঞ্জ, রুপা ও সোনা জয়ের ম্যাচ। আরটিভি/এসআর  
পাকিস্তানের বদলি হিসেবে ভারতের মুখোমুখি বাংলাদেশ
ওয়াহকে পেছনে ফেলে তিনে স্মিথ
ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে শুরুতে বড় ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দুই ওপেনার নিক ম্যাডিনসন ও ট্র্যাভিস হেড দ্রুত বিদায় নেন। এরপর চারে ব্যাট করতে নেমে মাত্র ৮ রান যোগ করতেই কিংবদন্তি স্টিভ ওয়াহকে টপকে যান স্টিভেন স্মিথ। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় স্মিথ এখন তৃতীয়। এদিন ব্যাটে নামার আগে ১০৯২০ রান ছিল তার নামের পাশে। আর আটটি রান যোগ হতেই ওয়াহকে (১০৯২৭) টপকে যান তিনি।  তার উপরে কেবল রিকি পন্টিং ও অ্যালান বোর্ডার। ১৩৩৭৮ রান নিয়ে শীর্ষে পন্টিং, বোর্ডার ১১১৭৪ রান নিয়ে দুই নম্বরে। সর্বকালের সেরা টেস্ট রান সংগ্রাহকের তালিকায় স্মিথ ১৩তম স্থানে। ওয়াহকে ফেলে এগিয়ে যাওয়ার দিনে তিনি বড় কোনো ইনিংস খেলতে পারেননি। ৫৩ বলে ২৫ রান করে থামেন তিনি। মার্কো ইয়ানসেনের বলে মুল্ডারের ক্যাচ হন স্মিথ। আরটিভি/এসআর
ওয়াহকে পেছনে ফেলে তিনে স্মিথ
লিটন ও মিরাজের ব্যাটে ছুটছে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ দল। প্রথমদিনে তৃতীয় সেশনে লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে এগোচ্ছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৮ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৮২ রান। লিটন ৩৭ ও মিরাজ ২২ রানে ব্যাট করছেন। এর আগে শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এটি নিজেদের টেস্ট ইতিহাসে নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের প্রথম ম্যাচ।  যেখানে স্পিনার নাঈম হাসানের পাশাপাশি অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ এবং দুই পেসার হাসান মাহমুদ ও এবাদত হোসেনকে নিয়ে শান্ত’র দল একাদশ সাজিয়েছে।  শুরু থেকেই তানজিদের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের সামনে তটস্থ ছিল আফগানিস্তানের বোলিং লাইনআপ। শুরুতে সাদমানের কিছু অনিয়ন্ত্রিত শট ছাড়া তাদের স্বস্তির বলতে কিছু ছিল না। তানজিদ আউট হলেও বাংলাদেশের জন্য স্বস্তির সেশন উপহার দিয়েছেন। দ্বিতীয় সেশনেও দুর্দান্ত ব্যাট করতে থাকেন বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় উইকেট জুটিতে সাদমান ও মুমিনুল মিলে তোলেন ৬০ রান। ব্যক্তিগত ফিফটি পূরণের পর ৬৭ আউট হন সাদমান। ব্যাট হাতে ইতিবাচক ক্রিকেট খেলছিলেন মুমিনুল হক ও দলনেতা নামজুল হোসেন শান্ত। কিন্তু দুজনের কেউই ফিফটি পূরণ করতে পারেননি। ইয়ামিন আহমেদজাইয়ের বলে আউট হওয়ার আগে ৩৯ রান করেন মুমিনুল। আর কায়েস আহমেদের করা বলে রহমানুল্লাহর হাতে ক্যাচ তুলে দেন শান্ত। আউট হওয়ার আগে ২৯ রান করেন তিনি। এরপর দ্রুত সাজঘরে ফেরেন মুশফিকুর রহিমও। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। তবে মিরাজকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন লিটন। দুজনের ব্যাটে ভর করে ৩০০ রানের পথে ছুটছে বাংলাদেশ। আরটিভি/এসআর ‎  
লিটন ও মিরাজের ব্যাটে ছুটছে বাংলাদেশ
এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার
ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’-র প্রথম পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছিল সমালোচনা। পোস্টারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং যত্নসহকারে করা হয়নি বলে অভিযোগ তোলেন নেটিজেনদের একাংশ।  এবার সেই বিতর্ক ও সমালোচনা নিয়ে মুখ খুলেছেন ছবির মূল চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেতা রাজকুমার রাও। তার মতে, এই ঘটনা থেকে বড় শিক্ষা নিয়েছেন ছবির নির্মাতারা। চলতি বছরের ৮ জুলাই সৌরভের জন্মদিনে প্রকাশ্যে আসে ছবিটির প্রথম পোস্টার।  সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিতর্ক প্রসঙ্গে রাজকুমার রাও বলেন, যারা পোস্টারটি তৈরি করেছিলেন, তারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং শিক্ষা নিয়েছেন। তারা বুঝেছেন যে কোনো কাজ নিয়ে তাড়াহুড়ো না করে সময় নিয়ে করা প্রয়োজন। এত তাড়াহুড়োর কিছু নেই। আমার মনে হয়, পুরো দলই এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। এর পাশাপাশি তারা এটাও বুঝতে পেরেছেন দাদার অনুরাগীর সংখ্যা অবিশ্বাস্য রকমের বেশি। প্রকাশ্যে আসা পোস্টারটিতে সৌরভের ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত পুনর্নির্মাণ করেছিলেন রাজকুমার। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডকে হারানোর পর উড়ন্ত জার্সি হাতে ভারতীয় দলের তৎকালীন অধিনায়কের সেই ঐতিহাসিক উদযাপনের দৃশ্যটিই স্থান পেয়েছিল পোস্টারে।  বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত এই বায়োপিকে সৌরভের শুরুর দিন থেকে শুরু করে ভারতীয় দলের প্রভাবশালী ক্রিকেটার ও সফল অধিনায়ক হয়ে ওঠার গল্প ফুটিয়ে তোলা হবে। ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন তান্যা মানিকতলা। ছবিটি আগামী বছরের ১৪ মে বায়োপিকোটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আরটিভি/এসআর ‎  
এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার
আরও পড়ুন
সাকিবের ঘূর্ণিতে লণ্ডভণ্ড লডারডেল
সাকিব আল হাসান একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে সাবেক প্রেস সচিব শফিকুল
দেশে ফিরে জাতীয় দলে খেলার সুযোগ নেই সাকিবের: ক্রীড়া প্রতিমন্ত্রী