ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নেইমারের ভাস্কর্য উন্মোচন করল সান্তোস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম
নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়রের সম্মানে আবক্ষ ভাস্কর্য উন্মোচন করেছে তার শৈশবের ক্লাব সান্তোস। ক্লাবের ঐতিহাসিক হোম ভেন্যু ভিলা বেলমিরোর ‘মেমোরিয়াল দাস কনকুইস্তাস’-এ স্থাপন করা হয়েছে এই স্মারক ভাস্কর্য।

সান্তোসের জার্সিতে নেইমারের অসাধারণ অবদান এবং ব্রাজিলের হয়ে তার দীর্ঘদিনের সাফল্যকে স্বীকৃতি জানাতেই এই উদ্যোগ নিয়েছে ক্লাবটি।

এমন সম্মান পেয়ে আবেগাপ্লুত নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আজ সত্যিই চমকে গেছি। নিজের শৈশবের ভালোবাসার ক্লাব থেকে এমন সম্মান পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সান্তোসের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ হতে পারা আমার জন্য পরম সম্মানের।

নিজের সাফল্যের কৃতিত্ব ঈশ্বর, পরিবার এবং সমর্থকদের দিয়ে তিনি আরও বলেন, প্রথমেই ওপরওয়ালাকে ধন্যবাদ। এরপর আমার পরিবার এবং সান্তোসের কোটি কোটি সমর্থককে ধন্যবাদ, যারা অ্যাকাডেমিতে আমার প্রথম দিন থেকে আজ পর্যন্ত সবসময় পাশে ছিলেন। আমরা একসঙ্গে অনেক স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি। কঠিন সময়ও এসেছে, কিন্তু আপনারা কখনো আমার ওপর থেকে বিশ্বাস হারাননি।

সমর্থকদের উদ্দেশে নেইমার বলেন, আমি সবসময় একজন সমর্থকের মতোই ক্লাবের জন্য মাঠে নেমেছি এবং সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। মানুষ হিসেবে ভুল করেছি, ভবিষ্যতেও ভুল হতে পারে। তবে আমার একটাই লক্ষ্য ছিল সান্তোসের জন্য সেরাটা দেওয়া। সান্তোস পরিবারকে সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ।

ভাস্কর্যের বেদিতে খোদাই করে রাখা হয়েছে সান্তোসের হয়ে নেইমারের জেতা গুরুত্বপূর্ণ শিরোপাগুলোর তালিকা। এর মধ্যে রয়েছে ২০১০, ২০১১ ও ২০১২ সালের পলিস্তা চ্যাম্পিয়নশিপ, ২০১০ সালের কোপা দো ব্রাজিল এবং ২০১১ সালের ঐতিহাসিক কোপা লিবার্তাদোরেস শিরোপা।

আরও পড়ুন

সান্তোসের হয়ে এখন পর্যন্ত ২৭৭ ম্যাচে ১৫৮ গোল করেছেন নেইমার। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় বর্তমানে নবম স্থানে রয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
আরও পড়ুন
সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে বাঁচালেন নেইমার
নতুন আইনে মাঠ ছাড়তে বাধ্য হলেন নেইমার
জয়ের পর প্রতিপক্ষের কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ভোরে মাঠে নামছেন নেইমার, খেলা দেখবেন যেভাবে