ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে বাঁচালেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৩:৩৫ পিএম
নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

সান্তোসের অবনমন ঠেকাতে মাঠে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে নেইমার জুনিয়র। এবার মাঠের বাইরে সান্তোসের বড় উপকার করলেন এই ব্রাজিলিয়ান তারকা। সম্প্রতি সান্তোসকে ফিফার সম্ভাব্য নিষেধাজ্ঞা থেকে বাঁচিয়ে দিয়েছে এই তারকার পরিবার।

নেইমারের পরিবারের এজেন্সি এনআর স্পোর্টস গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা দেওয়ায় সান্তোসের ওপর থেকে আনুষ্ঠানিকভাবে ফিফার দলবদল নিষেধাজ্ঞা উঠে গেছে।

এই অর্থ সহায়তার মাধ্যমে জ্যঁ লুকাসকে নিয়ে মোনাকোর পাওনা ১৭ লাখ পাউন্ডের (২৩ লাখ ডলার) ঋণ পরিশোধ করেছে ব্রাজিলের ক্লাবটি। ফলে তারা অবনমন-ঝুঁকি এড়ানোর লড়াইয়ে নতুন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ ফিরে পেয়েছে।

আরও পড়ুন

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের অন্যতম ঐতিহাসিক এই ক্লাব।

মিডফিল্ডার জ্যঁ লুকাসকে নিয়ে মোনাকোর কাছে থাকা ১ কোটি ২০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল ঋণ পরিশোধের পর ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় সান্তোস। জুলাই থেকে ক্লাবটির খেলোয়াড় নিবন্ধন ও ট্রান্সফার কার্যক্রম আটকে রেখেছিল ওই নিষেধাজ্ঞা।

এনআর স্পোর্টসের দেওয়া গুরুত্বপূর্ণ মূলধন সহায়তার পরই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হয়েছে। এর বিনিময়ে সান্তোস ও নেইমারের পরিবারের এজেন্সি যৌথভাবে ক্লাবটির জার্সিতে এখনও বাণিজ্যিকভাবে ব্যবহৃত না হওয়া স্পনসরশিপের জায়গা নিয়ে আলোচনা ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে।

ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জুভেন্তাসের সাবেক মিডফিল্ডার আর্থার মেলোকে দলে ভেড়ানোর পথে এগোতে পারবে সান্তোস।

দারিও স্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, আর্থারই ক্লাবটির প্রধান লক্ষ্য। ব্রাজিলিয়ান এই প্লেমেকারকে দলে পেলে অবনমন-ঝুঁকি থেকে বেরিয়ে আসার লড়াইয়ে সান্তোস তাৎক্ষণিকভাবে শক্তি বাড়াতে পারবে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা-আসিয়ান কাপে চরম ব্যর্থতার প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে নেমে গেছে বাংলাদেশ।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
আরও পড়ুন
মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমারের 
নেইমারের সেই কঠিন দায়িত্ব কাঁধে নিতে যাচ্ছেন রাফিনিয়া!
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে কাতর নেইমার