ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

না-ফেরার দেশে ইউএফসি ফাইটার আলান নাসিমেন্তো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম
ফাইটার আলান নাসিমেন্তো। ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) ফাইটার আলান নাসিমেন্তো আর নেই। মাত্র ৩৪ বছর বয়সেই না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় এই ফ্লাইওয়েট তারকা। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এমএমএ অঙ্গনে।

বিশ্বখ্যাত এমএমএ সংস্থা ইউএফসি (আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ) এক বিবৃতিতে আলান নাসিমেন্তোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকালে নিজ বাসায় বিছানায় অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

ইউএফসি জানায়, জরুরি চিকিৎসাসেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এক শোকবার্তায় ইউএফসি বলেছে, এই কঠিন ও বেদনাদায়ক সময়ে আলান নাসিমেন্তোর পরিবার, বন্ধু, সতীর্থ এবং তার সব শুভাকাঙ্ক্ষীর প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।

২০২১ সালে ইউএফসিতে অভিষেকের পর ফ্লাইওয়েট বিভাগে নিজের দক্ষতার প্রমাণ দেন আলান নাসিমেন্তো। পেশাদার এমএমএ ক্যারিয়ারে ২৯টি লড়াইয়ের মধ্যে ২২টিতে জয় এবং ৭টিতে পরাজয় ছিল তার ঝুলিতে। ইউএফসিতে তিনি ৬টি লড়াইয়ের মধ্যে ৪টিতে জয় তুলে নিয়েছিলেন।

আরও পড়ুন

সবশেষ চলতি বছরের জুনে মিচ রাপোসের বিপক্ষে স্প্লিট ডিসিশনে হেরে যান আলান। আগামী অক্টোবরে আবারও অক্টাগনে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু তার আগেই জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ে হার মেনে চিরবিদায় নিলেন এই ব্রাজিলিয়ান ফাইটার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জেমস রদ্রিগেজ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন কলম্বিয়ার তারকা ফুটবলার জেমস রদ্রিগেজ। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে মঙ্গলবার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জেমস রদ্রিগেজ
ব্রুকের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশ অধিনায়কের ঝোড়ো সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিকরা।
ব্রুকের ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ নিশ্চিত
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রাখল স্বাগতিকরা। এবারও ৭ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে শ্রেয়াস আইয়ারের দল।
এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ নিশ্চিত
মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটতে যাচ্ছে। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি, আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে পারেন মেসি।
মেসির শেষ ম্যাচ কবে, জানা গেল প্রতিপক্ষ
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা