ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভিনিসিয়ুসকে আল্টিমেটাম দিল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৪:১১ পিএম
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত থাকলেও, সেটি ২০৩১ সাল পর্যন্ত বাড়াতে কাজ করছে স্প্যানিশ জায়ান্টরা। তবে দীর্ঘসূত্রতা এড়াতে ভিনিসিয়ুসকে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে ক্লাবটি।

বুধবার (৫ আগস্ট) ভ্যালদেবেবাসে অনুষ্ঠিত বৈঠকে ভিনিসিয়ুসের প্রতিনিধিদের সঙ্গে রিয়ালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হোসে অ্যাঞ্জেল সানচেজ ও জুনি কালাফাত। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

'কাদেনা সার' এর তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ তাদের আগের প্রস্তাব বাড়িয়ে মৌসুম প্রতি ২ কোটি ৪০ লাখ ইউরো (নিট) বেতনের অফার দিয়েছে, যা ২০৩১ সাল পর্যন্ত কার্যকর থাকবে। তবে ভিনিসিয়ুসের প্রাথমিক দাবি ছিল মৌসুমপ্রতি ৩ কোটি ইউরো নেট বেতন।

এদিকে, 'এএস' জানিয়েছে, পারফরম্যান্সভিত্তিক বোনাস যুক্ত করা হলে নিজের বেতনের দাবিতে কিছুটা ছাড় দিতে প্রস্তুত হয়েছেন ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। রিয়াল মাদ্রিদও এমন কাঠামোতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

চুক্তি আলোচনায় ইমেজ রাইটস ও সম্ভাব্য সাইনিং বোনাসও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। বর্তমানে ইমেজ রাইটস থেকে অর্জিত আয়ের সমান ভাগ পান ক্লাব ও ভিনিসিয়ুস। তবে নতুন চুক্তিতে নিজের অংশ বাড়ানোর আগ্রহ দেখিয়েছেন এই ফরোয়ার্ড।

সাম্প্রতিক সময়ে দুই পক্ষের অবস্থান আগের তুলনায় অনেকটাই নমনীয় হওয়ায় সমঝোতার সম্ভাবনা বেড়েছে। তবে রিয়াল মাদ্রিদ আর অপেক্ষা করতে রাজি নয়। ক্লাবটি দ্রুত সিদ্ধান্ত চাইলেও এখন সবকিছু নির্ভর করছে ভিনিসিয়ুসের চূড়ান্ত সম্মতির ওপর।

আরও পড়ুন

অন্যদিকে, ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে নজর রাখছে ইংলিশ ক্লাব আর্সেনাল। দলবদলের গুঞ্জনের মাঝেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আগের সব পোস্ট মুছে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা, যা নতুন করে জল্পনা আরও উসকে দিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
রোমার বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’