ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

৫৪ রানে অলআউট বাংলাদেশ, ইনিংস ব্যবধানে লজ্জার হার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১২:৪১ পিএম
ছবি: সংগৃহীত

ডারউইনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তিন দিনের ম্যাচ খেলতে নেমে সোয়া দুই দিনেই শেষ হয়েছে বাংলাদেশের লড়াই। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ৩৮ রানে হেরেছে টাইগাররা।

জাতীয় দলের বিপক্ষে নয়, ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশের বিপক্ষেই এমন অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের। ম্যাচের শুরুটা অবশ্য ভালোই ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে পুরোপুরি ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং।

২ উইকেটে ১৯ রান নিয়ে শেষ দিন শুরু করেছিল বাংলাদেশ। দিনের শুরুতেই দ্রুত উইকেট হারাতে থাকে দল। শেষ পর্যন্ত আর মাত্র ৩৫ রান যোগ করতেই বাকি ৮ উইকেট হারিয়ে ৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে একমাত্র তানজিদ হাসান তামিম দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন। ওপেনার করেন ২২ রান। বাকি ব্যাটারদের কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি।

বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। একাই ৮ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস গুঁড়িয়ে দেন ২২ বছর বয়সী এই পেসার। প্রথম পাঁচ উইকেট নেওয়ার পর কিছুটা বিরতি দিয়ে শেষ দিকে বাংলাদেশের ৭, ৯ ও ১০ নম্বর ব্যাটারকে ফিরিয়ে ইনিংস শেষ করে দেন তিনি।

বাকি দুটি উইকেট নিয়েছেন অফস্পিনার কোরি রোকিচ্চলি। প্রথম ইনিংসেও বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধাক্কা দিয়েছিলেন তিনি, সেবার নিয়েছিলেন ৬ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের অপরাজিত ১০৯ রানের দারুণ ইনিংসে ২৬৩ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে টিগু উইলির ১৩০ রানের ইনিংসে ভর করে ৩৫৫ রান করে অস্ট্রেলিয়া একাদশ। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন পেসার হাসান মাহমুদ।

অস্ট্রেলিয়া একাদশের প্রথম ইনিংসের রানও পুষিয়ে নিতে পারেনি বাংলাদেশ। বরং দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে গিয়ে প্রস্তুতি ম্যাচ শেষ করেছে বড় ধাক্কা নিয়ে।

আরও পড়ুন

এই বিব্রতকর পরাজয়কে সঙ্গী করেই আগামী ১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের এমন ব্যাটিং বিপর্যয় টেস্ট সিরিজ শুরুর আগে তাই বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সরকারের অবস্থান জানালেন শামা ওবায়েদ
বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা