ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংলিশ পেসার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০২:১৬ পিএম
পেসার জন টার্নার। ছবি: সংগৃহীত

মাত্র ২৫ বছর বয়সেই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের পেসার জন টার্নার। দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগছিলেন এই ইংলিশ পেসার। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় পেশাদার ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এক বিবৃতিতে অবসরের ঘোষণা দিয়ে টার্নার বলেন, আন্তর্জাতিক ও পেশাদার ক্রিকেট খেলা ছিল তার শৈশবের স্বপ্ন। হ্যাম্পশায়ার ও ইংল্যান্ডের হয়ে খেলতে পারা সেই স্বপ্ন পূরণেরই অংশ ছিল বলে জানান তিনি।

টার্নার বলেন, ‘আমি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। স্ট্রেস ফ্র্যাকচারের কারণে আমি এক বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে। এই চোট আমাকে ক্রিকেটার হিসেবে এবং ক্রিকেটের বাইরের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। শেষ পর্যন্ত মনে হয়েছে, জীবনের পরবর্তী চ্যালেঞ্জ গ্রহণের এটাই সঠিক সময়।’

২০২৫ সালের জুন থেকে পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে মাঠের বাইরে ছিলেন টার্নার। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পরও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার নিশ্চয়তা না থাকায় শেষ পর্যন্ত অবসরের পথ বেছে নেন তিনি।

২০২৪ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় টার্নারের। পরের মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটেও অভিষেক হয় তার। একই বছরের নভেম্বরে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ মাঠে নামেন তিনি।

আরও পড়ুন

ইংল্যান্ডের জার্সিতে ২টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন টার্নার। আন্তর্জাতিক ক্রিকেটে তার শিকার মোট ৩ উইকেট। মাত্র ২৫ বছর বয়সেই থেমে গেল তার আন্তর্জাতিক ও পেশাদার ক্রিকেটের পথচলা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
জানুয়ারি থেকে আমেরিকায় বাড়তি ভাতা, কারা পাবেন মাসে আরও ৭৫ ডলার
জুলাই অভ্যুত্থান ঘিরে বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৪৭ উর্ধ্বতন কর্মকর্তা
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ