ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ার বিপক্ষে বড় জয়ে সিরিজ শুরু এইচপির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম
মালয়েশিয়ার বিপক্ষে বড় জয়ে সিরিজ শুরু এইচপির। ছবি: বিসিবি

মালয়েশিয়াকে ৮৯ রানের ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। এদিন টাইগারদের সামনে ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি সফরকারীরা।

শনিবার (৮ আগস্ট) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়াকে ১৫৮ রানের লক্ষ্য দিয়েছিল এইচপি। জবাব দিতে নেমে মাত্র ৬৯ রানেই অলআউট হয় সফরকারীরা। এতে ৮৯ রানের বড় পায় স্বাগতিকরা।

এদিন আগে ব্যাট করতে নেমে ওপেনার জাওয়াদ আবরারের ব্যাটিংয়ে ভালো শুরু পায় এইচপি। তবে জিসান আলম সুবিধা করতে পারেননি। ৭ বলেও রানের খাতা খুলতে পারেননি। ১৮ বলে ২৮ রানের ইনিংস খেলে জাওয়াদ সাজঘরে ফিরে যান। মাঝে আরিফুল ইসলাম ১২ বলে ১৫ রান করেন।

আরও পড়ুন

জাওয়াদের বিদায়ের পর সুবিধা করতে পারেননি প্রীতম কুমারও, ৭ বলে ৪ রান করে সাজঘরে ফিরে যান তিনি। অন্যদিকে ১২ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান সাব্বির রহমান। এরপর ক্রিজে জুটি বাঁধেন আবদুল গাফফার সাকলাইন এবং এস এম মেহেরব হোসেন।

২৬ বলে ৩২ রানের ইনিংস খেলে বিদায় নেন সাকলাইন। এরপর ৩ বলে ১ রান করে বিদায় নেন আবু হায়দার রনি। শেষের আগের ওভারে মেহেরব ২২ বলে ৪০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান। নির্ধারিত ২০ ওভার শেষে ১৫৮ রানের সংগ্রহ দাঁড় করে বাংলাদেশ এইচপি।

জবাব দিতে নামা মালয়েশিয়াকে প্রথম বলেই ধাক্কা দেন এইচপির আবু হায়দার রনি। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরেছেন নাজমুস সাকিব। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গেছে মালয়েশিয়া। সাকিবের পর আরেক ওপেনার আসলাম খান বিন মালিক ফিরেছেন ৫ বলে ডাক মেরে।

তিনে নামা আহমেদ আকীল ওয়াহিদ খেলেন ২৫ বলে ২৯ রানের ইনিংস। ১০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ৪২ রান তোলে মালয়েশিয়া। এরপর দলের হাল ধরেন মোহাম্মদ আমির আজিম এবং বিজয় উনি। ১৫ বলে ১৪ রান করা বিজয়কে ফিরিয়েছেন আবদুল গাফফার সাকলাইন।

২২ বলে ১৫ রান করা আজিমকে বিদায় করেছেন মোহাম্মদ রুবেল হাসান। ৬৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বসে। শেষ পর্যন্ত ৬৯ রান তুলে অলআউট হয়েছে মালয়েশিয়া। ৮৯ রানে জিতেছে এইচপি দল।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন রাকিবুল হাসান এবং মোহাম্মদ রুবেল। ১টি করে উইকেট নেন আবু হায়দার রনি, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার সাকলাইন এবং এস এম মেহেরব হোসেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রতিমন্ত্রী নুর
মালয়েশিয়ায় অবৈধ বিদেশিদের ধরতে সেনা মোতায়েনের প্রস্তাব সংসদে
মালয়েশিয়ার সরকারি কর্মীদের ইসরায়েলের তৈরি অ্যাপ ব্যবহারের নিষেধাজ্ঞা
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যে প্রক্রিয়ায়, মিলবে যেসব সুযোগ