ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ধর্ষণের মামলায় হারানো নেতৃত্ব ফিরে পেলেন সন্দীপ লামিচানে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৮:৪৯ এএম
নেপালের লেগস্পিনার সন্দীপ লামিচানে। ছবি: সংগৃহীত

নেপাল ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন লেগস্পিনার সন্দীপ লামিচানে। আসন্ন এসিসি প্রিমিয়ার কাপের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। সেই দলে রোহিত পাউডেলকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে লামিচানেকে।

এ নিয়ে দ্বিতীয়বার নেপালের ওয়ানডে দলের নেতৃত্বে ফিরলেন ২৬ বছর বয়সী এই লেগস্পিনার। ২০২২ সালে প্রথমবার অধিনায়কত্ব পেয়েছিলেন তিনি। তবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাকে দল থেকে বহিষ্কার করে সিএএন।

২০২৩ সালে কাঠমান্ডু ডিস্ট্রিক্ট কোর্ট ধর্ষণের মামলায় লামিচানেকে দোষী সাব্যস্ত করে। পরে ২০২৪ সালে পাটান হাই কোর্ট সাক্ষ্য-প্রমাণের ঘাটতির কথা উল্লেখ করে তাকে খালাস দেন। নিষেধাজ্ঞার আগে নেপালের ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বর্তমানে নেপালের টি-টোয়েন্টি দলের অধিনায়ক দীপেন্দ্র সিং আইরি।

৫০ ওভারের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে কঠিন সময় পার করছে নেপাল। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুতে সর্বশেষ চার ম্যাচেই হেরেছে তারা। আট দলের প্রতিযোগিতায় বর্তমানে তাদের অবস্থান সপ্তম।

নেপালের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র লামিচানে। এখন পর্যন্ত ৭৭ ওয়ানডেতে তার শিকার ১৫৪ উইকেট। ২০২১ সালের সেপ্টেম্বরে পাপুয়া নিউ গিনির বিপক্ষে মাত্র ১১ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ওয়ানডেতে নিজের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি।

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতেও লামিচানের রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ, সিপিএল ও বিপিএলের মতো বড় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলেছেন তিনি। ১৭৪ টি-টোয়েন্টি ম্যাচে তার উইকেট ২৫৫টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৮ ম্যাচে নিয়েছেন ১৪২ উইকেট।

২০২৫ সালের অক্টোবরে শেষ মুহূর্তে দল থেকে সরে দাঁড়ানোর ঘটনায় দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হয়েছিলেন লামিচানে। এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের নেপাল দলে জায়গা পান তিনি। তবে চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছিল নেপাল।

আরও পড়ুন

এবার ওয়ানডে দলের নেতৃত্বে ফিরে লামিছানের সামনে চ্যালেঞ্জ নেপালকে কঠিন সময় থেকে বের করে আনা এবং দলের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস