ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

একযুগ পর তেরেসা ট্রফিতে নামছে রিয়াল মাদ্রিদ, দেখে নিন স্কোয়াড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৭:৪৬ পিএম
তেরেসা এরেরা ট্রফির জন্য রিয়াল মাদ্রিদ স্কোয়াড। ছবি: এএফপি

ঐতিহ্যবাহী তেরেসা এরেরা ট্রফির ৮১তম আসরে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। দীর্ঘ একযুগ পর ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে ফিরছে লস ব্লাঙ্কোরা। এই প্রীতি টুর্নামেন্টে হোসে মরিনহোর শিষ্যরা মুখোমুখি হবে দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে।

বুধবার (১২ আগস্ট) রাত ১টায় দেপোর্তিভোর হোম গ্রাউন্ড রিয়াজোরে ম্যাচটি অনুষ্ঠিত হবে ।

আরও পড়ুন

সবশেষ ২০১৩ সালে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তেরেসা এরেরা ট্রফিতে রিয়াল মাদ্রিদের ইতিহাস বেশ সমৃদ্ধ। এ পর্যন্ত মোট ৯ বার (১৯৪৯, ১৯৫৩, ১৯৬৬, ১৯৭৬, ১৯৭৮, ১৯৭৯, ১৯৮০, ১৯৯৪ ও ২০১৩) এই প্রতিযোগিতার ট্রফি ঘরে তুলেছে তারা।

একযুগ পর ফিরে নিজেদের দশম শিরোপা ঘরে তুলতে মরিয়া লস ব্লাঙ্কোসরা। এই জন্য শক্তিশালী দল ঘোষণা করেছেন মরিনহো।

তেরেসা এরেরা ট্রফির জন্য রিয়াল মাদ্রিদ স্কোয়াড

গোলরক্ষক: লুনিন এবং সার্জিও মেস্ত্রে।

ডিফেন্ডার: হাউইসেন, ট্রেন্ট, এ. কারেরাস, রুডিগার, ডামফ্রিজ, জোয়ান মার্টিনেজ, লামিনি এবং মারিও রিভাস।

মিডফিল্ডার: কামাভিঙ্গা, ভালভার্দে, আরদা গুলের, বার্নার্দো সিলভা, সেস্তোরো, লাকোস্তা এবং অ্যালেক্সিস সিরিয়া।

ফরওয়ার্ড: ভিনিসিউস জুনিয়র, এনদ্রিক, সি. এস্পি, ব্রাহিম এবং ড্যানিয়েল ইয়ানেজ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
ডি থ্রি ট্রফিতে ৬ দলের হেড কোচ চূড়ান্ত
১.২২ বিলিয়ন ইউরো আয়ের অনন্য রেকর্ড রিয়াল মাদ্রিদের
রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ডামফ্রিজ, কেমন হলো প্রথম অনুশীলন?
পলিথিনের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’নিয়ে ভাইরাল কুকুরেয়া