ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নতুন মৌসুমে কাকে কত নম্বর জার্সি দিলেন মরিনহো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম
ছবি: এএফপি

গত মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। এ ছাড়াও ২০২৩-২৪ মৌসুমের পর লা লিগা জিততে পারেনি সর্বোচ্চ ৩৬ বারের চ্যাম্পিয়নরা। তাই এবারের দলবদলে বড় বড় চমক দেখিয়েছে লস ব্লাঙ্কোসরা।

নতুন মৌসুমকে সামনে রেখে এবার দুর্দান্ত কয়েকজন ফুটবলারকে দলে ভিড়িয়েছেন মরিনহো। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন—ইয়ান দিয়োমান্দে, মার্ক কুকুরেয়া, ড্যানজেল ডামফ্রিস, ইব্রাহিমা কোনোতে, বার্নার্দো সিলভা। সঙ্গে লিওঁতে ধারে খেলা ব্রাজিলের ফরোয়ার্ড এনড্রিককেও স্কোয়াডে রেখেছে।

ফলে রিয়ালের আক্রমণে যে পরিবর্তন আসতে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত। সেই সঙ্গে খেলোয়াড়দের জার্সি নাম্বারে আসতে যাচ্ছে বড় পরিবর্তন।

আরও পড়ুন

২০২৬-২৭ মৌসুম শুরুর আগে জার্সি নম্বর বন্টন করেছেন মরিনহো। আইভরি কোস্টের উইঙ্গার দিওমান্দে পরবেন ২৫ নম্বর জার্সি। অন্যদিকে ডামফ্রিসের ২৪ নম্বরের বিপরীতে ১৬ ও ১৭ নম্বর পরবেন কোনাতে-কুকুরেয়া। সিলভার জন্য বরাদ্দ ২০ নম্বর।

ধারে থেকে ফেরা এনড্রিক পেয়েছেন ৯ নম্বর জার্সি। এ ছাড়া রিয়ালের তারকাদের জার্সি নম্বর অপরিবর্তিত রয়েছে। আগের মতোই কিলিয়ান এমবাপ্পে ১০ নম্বর জার্সি গায়ে চড়াবেন। ভিনিসিয়ুস পরবেন ৭।

অন্যদিকে জুড বেলিংহামের ৫ নম্বরের বিপরীতে ১১ নম্বর বরাদ্দ আছে রদ্রিগোর জন্য। তবে সামনে পরিবর্তনও আসতে পারে। দলবদলের এখনো বেশ সময় যে বাকি আছে। কেউ ক্লাব ছাড়লে কিংবা নতুন আসলে সেই পরিবর্তন হতে পারে।

রিয়ালের খেলোয়াড়দের জার্সি নম্বর—

গোলরক্ষক: ১ থিবো কোর্তোয়া, ১৩ আন্দ্রি লুনিন।

ডিফেন্ডার: ২ রাউল আসেনসিও, ৩ এদার মিলিতাও, ৪ ডিন হুইসেন, ১২ ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ১৬ ইব্রাহিমা কোনাতে, ১৭ মার্ক কুকুরেয়া, ১৮ আলভারো কারেরাস, ২২ অ্যান্তোনিও রুডিগার, ২৩ ফারলাঁ মেন্দি, ২৪ ড্যানজেল ডামফ্রিস।

মিডফিল্ডার: ৫ জুড বেলিংহাম, ৬ এদুয়ার্দো কামাভিঙ্গা, ৮ ফেদেরিকো ভালভের্দে, ১৪ অরেলিয়াঁ চুয়ামেনি, ১৫ আর্দা গুলের, ২০ বের্নার্দো সিলভা, ২৭ থিয়াগো পিতার্চ।

ফরোয়ার্ড: ৭ ভিনিসিয়ুস জুনিয়র, ৯ এনড্রিক, ১০ কিলিয়ান এমবাপ্পে, ১১ রদ্রিগো, ১৯ কার্লোস এসপি, ২১ ব্রাহিম দিয়াস, ২৫ ইয়ান দিয়োমান্দে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
রোমার বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’