ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১১:১৩ এএম
ছবি: সংগৃহীত

ডারউইনে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্রত্যাশিত দলই নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিকরা। তবে ম্যাচের দিন সকালে নিজেদের একাদশ ঘোষণা করবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার একাদশে ফিরেছেন অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড। তাকে জায়গা করে দিতে একাদশের বাইরে রাখা হয়েছে স্কট বোল্যান্ডকে। এছাড়া প্রাথমিক দলে থাকলেও জায়গা হয়নি জশ ইংলিসের।

দীর্ঘ সময় পর অস্ট্রেলিয়া তাদের প্রথম সারির পেস আক্রমণকে একসঙ্গে পাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর প্রথমবারের মতো জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে নিয়ে শক্তিশালী পেস ইউনিট সাজিয়েছে তারা। গত অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা হ্যাজলউড ইনজুরির কারণে অ্যাশেজের কোনো ম্যাচ খেলতে পারেননি। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের একটি ম্যাচেই খেলেছিলেন অধিনায়ক প্যাট কামিন্স।

ব্যাটিংয়েও শক্তিশালী অস্ট্রেলিয়া। মিডল অর্ডারে ক্যামেরন গ্রিন ও বেউ ওয়েবস্টারের সঙ্গে থাকবেন উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি। ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গী হিসেবে থাকছেন জেক ওয়েদারাল্ড, যিনি অ্যাশেজেও হেডের সঙ্গে ইনিংস শুরু করেছিলেন।

চোট কাটিয়ে একাদশে ফিরেছেন অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়ন। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছেন তিনি।

এদিকে টেস্টের আগের দিন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, দলের ক্যাম্পে কয়েকটি ছোটখাটো চোটের সমস্যা রয়েছে। এ কারণে এখনো একাদশ ঘোষণা করেনি বাংলাদেশ। তবে শান্ত নিশ্চিত করেছেন, উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস খেলার জন্য পুরোপুরি ফিট আছেন।

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের অস্ট্রেলিয়া একাদশ

জেক ওয়েদারাল্ড, ট্র্যাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
এশিয়া কাপ রাইজিং স্টার্সকে সামনে রেখে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র।
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপ। টুর্নামেন্টটির ২০২৭ সালের আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরব।
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ এরই মধ্যে টুর্নামেন্টের টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ফাইনালকেও ছাড়াল
সাত-আট বছর আগেই রোনালদো ফুরিয়ে গেছেন: টেন হ্যাগ
ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেস ও দলের প্রতি নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক কোচ এরিক টেন হ্যাগ।
সাত-আট বছর আগেই রোনালদো ফুরিয়ে গেছেন: টেন হ্যাগ
আরও পড়ুন
বাংলাদেশে হাইব্রিড গাড়ি কারখানা করতে আগ্রহী টয়োটা
চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ
বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের অঙ্গীকার
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সরকারের অবস্থান জানালেন শামা ওবায়েদ