ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি ৩ উইকেট, অজিদের স্বপ্ন দেখাচ্ছেন গ্রিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৮:৫১ এএম
অজিদের আশা জাগাচ্ছেন গ্রিন। ছবি: এএফপি

ঘরের মাঠে টাইগারদের বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়েছিল অস্ট্রেলিয়া। তবে ক্যামেরুন গ্রিনের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই শঙ্কা কাটিয়ে লিড নিয়েছে অজিরা। প্রথম সেশনে ৮২ রান তুলেছে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৪ ওভারে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৪৩ রান। এতে ১৫ রানের লিডে রয়েছে অজিরা।

রোববার (১৬ আগস্ট) ৪ উইকেটে ১৬১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ৭২ বলে ৩০ রান করা অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। টানা আরও ২টি উইকেট তুললেন মিরাজ।

আরও পড়ুন

২১ বলে ৫ রান করা বিউ ওয়েবস্টার এবং ৩২ বলে ৮ করা অজি অধিনায়ক প্যাট কামিন্সকেও বিদায় করেছেন মেহেদী হাসান মিরাজ।

এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে গেছেন ক্যামেরন গ্রিন। বের করেছেন রান। সুযোগ বুঝে হাঁকিয়েছেন বাউন্ডারিও। ছুঁয়ে ফেলেন ফিফটি। আরেক প্রান্তে টপাটপ উইকেট পড়লেও অটল থেকে লড়াই চালিয়ে গেছেন গ্রিন।

ক্যামেরন গ্রিনকে শেষ দিকে ভালো সঙ্গ দিয়েছেন মিচেল স্টার্ক। দুজনের ব্যাটে বাংলাদেশের লিড ছাড়িয়ে নিজেরা লিড নিয়েছে অস্ট্রেলিয়া। লড়াই চালিয়ে গেছেন গ্রিন। স্টার্কও লড়ে গেছেন। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন। ৭ উইকেট হারিয়ে ২৪৩ রান নিয়ে লাঞ্চে গেছে অস্ট্রেলিয়া। অজিদের লিড এখন ১৫ রানের।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস