ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১১:০৫ এএম
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের জয় উদযাপন। ছবি: এএফপি

বড় দল হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার খুব একটা সুযোগ পায় না বাংলাদেশ। সবশেষ ২০১৭ সালে ঘরের মাঠে অজিদের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পেয়েছিল টাইগাররা। সেবার মিরপুরে টেস্ট জিতে অজিদের বিপক্ষে ঘরের মাটিতে লাল বলে জয়ের খরা কাটিয়েছিল বাংলাদেশ দল। তবে অপেক্ষা ছিল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের।

সেই মাহেন্দ্রক্ষণের জন্য বাংলাদেশ দলকে অপেক্ষা করতে হয়েছে ২৩ বছর। ২০০৩ সালের পর প্রথমবার অজিদের মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়েছে লিটন-শান্তরা। আর এই সুযোগেই বাজিমাত করেছে লাল-সবুজেদের প্রতিনিধিরা। স্বাগতিকদের প্রথম টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে শান্ত বাহিনী।

ডারইউনে আগে ব্যাট করতে নেমে ১৯৮ রান করেছিল অজিরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে নেমে ৪২৬ রান করে লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২৮৪ রানে অলআউট হলে ৫৬ রানের মামুলি লক্ষ্য পায় টাইগাররা। জবাব দিতে নেমে ৯ উইকেট ও পুরো একদিন বাকি থাকতেই জয় তুলে নেয় সফরকারী।

আরও পড়ুন

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন তানজিদ তামিম। দ্বিতীয় ওভারে হ্যাজেলউডের বলে বোল্ড হন তিনি। তবে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন মুমিনল ও সাদমান ইসলাম। মুমিনুলের ৩০ রান এবং সাদমানের অপরাজিত ২৫ রানে ভর করে ৯ উইকেটে বড় জয় পায় বাংলাদেশ।

এর আগে রোববার (১৬ আগস্ট) ৪ উইকেটে ১৬১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ৭২ বলে ৩০ রান করা অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। টানা আরও ২টি উইকেট তুললেন মিরাজ।

২১ বলে ৫ রান করা বিউ ওয়েবস্টার এবং ৩২ বলে ৮ করা অজি অধিনায়ক প্যাট কামিন্সকেও বিদায় করেছেন মেহেদী হাসান মিরাজ।

এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে গেছেন ক্যামেরন গ্রিন। বের করেছেন রান। সুযোগ বুঝে হাঁকিয়েছেন বাউন্ডারিও। ছুঁয়ে ফেলেন ফিফটি। আরেক প্রান্তে টপাটপ উইকেট পড়লেও অটল থেকে লড়াই চালিয়ে গেছেন গ্রিন।

ক্যামেরন গ্রিনকে শেষ দিকে ভালো সঙ্গ দিয়েছেন মিচেল স্টার্ক। দুজনের ব্যাটে বাংলাদেশের লিড ছাড়িয়ে নিজেরা লিড নিয়েছে অস্ট্রেলিয়া। লড়াই চালিয়ে গেছেন গ্রিন। স্টার্কও লড়ে গেছেন। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন।

তবে ইনিংস লম্বা করতে পারেননি স্টার্ক। ৩৪ বলে ১৮ রান করে আউট হন তিনি। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন ক্যামরন গ্রিন। সেঞ্চুরির পর বেশিক্ষণ পিচে থাকতে পারেনি এই অজি ব্যাটার।

২০১ বলে ১০৪ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড আউট হন তিনি। এতে চাপে পড়ে অজিরা। শেষ দিকে হ্যাজলউডকে সঙ্গে নিয়ে লড়াই করার চেষ্টা করেন নাথান লায়ন। কিন্তু মিরাজের বলে লেগ বিফোরে কাঁটা পড়েন তিনি। এতে ২৮৪ রানে অলআউট হয় অজিরা। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ৫৬ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন মিরাজ। এ ছাড়াও হাসান মাহমুদি তিনটি ও তাসকিন-তাইজুল মিলে নিয়েছে বাকি দুটি উইকেট।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, স্থগিত কোপা দেল রে’র সব ম্যাচ
স্পেনে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত ও ৮০ জন আহত হওয়ার ঘটনায় চলতি সপ্তাহের কোপা দেল রে’র সব ম্যাচ স্থগিত করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় হতাহতদের প্রতি সংহতি জানিয়ে ম্যাচগুলো স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন।
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, স্থগিত কোপা দেল রে’র সব ম্যাচ
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে টিম অ্যানালিস্ট হলেন সাবেক রুয়েটিয়ান অনিক নিয়োগী
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মাঝে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী অনিক নিয়োগী।
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে টিম অ্যানালিস্ট হলেন সাবেক রুয়েটিয়ান অনিক নিয়োগী
মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন। বুধবার (২৮ অক্টোবর) আর্জেন্টিনার পুজাতো শহরে নিজ বাড়িতে ৭৪ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপে এক দিনেই দুটি জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজারবাইজানে অনুষ্ঠিত টুর্নামেন্টে বুধবার (২৮ অক্টোবর) সিশেলস ও সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়েছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। 
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে মিরপুরের ফ্লাডলাইটে আগুন
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বুধবার (২৮ অক্টোবর) তৃতীয় সেশনে স্টেডিয়ামের তিন নম্বর গেটের পাশের একটি ফ্লাডলাইটে আগুন লাগে। এ সময় ফ্লাডলাইট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মেঘলা আকাশের কারণে মাঠে আলোর স্বল্পতা দেখা দিলে ফ্লাডলাইট জ্বালানো হয়। খেলা চলার একপর্যায়ে একটি ফ্লাডলাইটে আগুন লাগার ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ওই ফ্লাডলাইটের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় খেলা। তখন ব্যাটিংয়ে ছিল বাংলাদেশ। পরে খেলা আবার শুরু হলেও বেশিক্ষণ চালানো সম্ভব হয়নি। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। ফ্লাডলাইটে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইটে এর আগেও একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে। বারবার একই ধরনের ঘটনা ঘটায় স্টেডিয়ামের বৈদ্যুতিক নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আরটিভি/এসকে
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে মিরপুরের ফ্লাডলাইটে আগুন
আরও পড়ুন
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে টিম অ্যানালিস্ট হলেন সাবেক রুয়েটিয়ান অনিক নিয়োগী
বৃহস্পতিবার যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক 
নেপালে পর্বতজয়ের পর ৫০০০ ফুট নিচে পড়ে পর্বতারোহীর মৃত্যু
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে মিরপুরের ফ্লাডলাইটে আগুন