ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে পিটিশন!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১২:৪২ পিএম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: এএফপি

নানা বিতর্কে কোণঠাসা হয়ে পড়ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপের অতিরিক্ত বাণিজ্যিকীকরণ ও ফিফায় বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনার জেরে এবার সরাসরি তার পদত্যাগ দাবি করেছে বিশ্বব্যাপী ফুটবল সমর্থক জোটগুলো।

ফুটবল সমর্থকদের ইউরোপীয় সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) এই দাবিতে একটি পিটিশনে সমর্থন দিয়েছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এ কথা জানা গেছে।

‘চেঞ্জ ডট ওআরজি’তে প্রকাশিত পিটিশনে ইনফান্তিনোর পদত্যাগের পাশাপাশি ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা এবং সংস্থাটির নির্বাহী ক্ষমতার ওপর কার্যকর নিয়ন্ত্রণ ও ভারসাম্য প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। এখন পর্যন্ত পিটিশনে সাক্ষর করেছে ২৮ হাজার ৩২ জন।

আরও পড়ুন

এফএসইর সঙ্গে পিটিশনে যুক্ত হয়েছে আফ্রিকার ফুটবল সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স আফ্রিকা এবং উত্তর আমেরিকার ইন্ডিপেনডেন্ট সাপোর্টার্স কাউন্সিল। বিভিন্ন দেশের আরও কয়েক ডজন সমর্থক সংগঠনও এতে সমর্থন জানিয়েছে।

ইনফান্তিনোর বিরুদ্ধে সমর্থকদের ক্ষোভের কেন্দ্রে রয়েছে বিশ্বকাপের মালিকানা ও বাণিজ্যিক ব্যবস্থাপনা নিয়ে তার সাম্প্রতিক পরিকল্পনা। গত মাসে বিশ্বকাপের মালিকানার একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছিলেন ফিফা সভাপতি। তখনই এর বিরোধিতা করেছিল এফএসই।

সমর্থক সংগঠনটির মতে, ফুটবল কোনো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের সম্পদ নয়; এটি একটি ‘সামাজিক সম্পদ’। তাই বেসরকারি বিনিয়োগকারীদের স্বার্থে বিশ্বকাপের মতো বৈশ্বিক ফুটবল আয়োজনের মূল্য থেকে মুনাফা করার চেষ্টা মেনে নেয়া যায় না।

পিটিশনে ইনফান্তিনোর ওই উদ্যোগকে তীব্র ভাষায় সমালোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিশ্বকাপকে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে তুলে দেয়ার চেষ্টা ফুটবলের প্রতি সমর্থকদের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

শুধু পদত্যাগের দাবিতেই থেমে থাকেনি পিটিশনে। ফিফায় দীর্ঘমেয়াদি সংস্কারের আহ্বানও জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা, নির্বাহী ক্ষমতার ওপর কার্যকর নজরদারি এবং সংস্থার ভেতরে জবাবদিহি নিশ্চিত করার দাবি তুলেছেন সমর্থকেরা।

পিটিশনে বলা হয়েছে, ফিফার বর্তমান স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা বারবার পর্যাপ্ত জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাই সংস্থাটির ওপর আবারও আস্থা ফিরিয়ে আনতে কাঠামোগত পরিবর্তন জরুরি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া কার্ডপ্রাপ্ত খেলোয়াড়দের ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি চার মাস পরপর ক্রীড়াবিদদের মূল্যায়ন করে তালিকা হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
৩১ ক্রীড়াবিদের ভাতা বাদ, নতুন যুক্ত হচ্ছেন ৯৫ জন
আমিনুল হক বলেন, ক্রীড়া ভাতার জন্য ৫০০ জনের কোটা নির্ধারণ করা হলেও এখনই তা পূরণ করা হবে না। চার মাস পর পর পর্যালোচনার মাধ্যমে যোগ্য ক্রীড়াবিদদের তালিকায় যুক্ত করা হবে এবং প্রয়োজন হলে বর্তমান তালিকা থেকে কাউকে বাদ দেওয়া হবে।
৩১ ক্রীড়াবিদের ভাতা বাদ, নতুন যুক্ত হচ্ছেন ৯৫ জন
শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ২২ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের এই তারকা ব্যাটার।
শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গতকাল রাত সাড়ে ৯টায় তার ঘর আলো করে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান। রোববার (৪ অক্টোবর) নিজের ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই সুখবর শেয়ার করেছেন টাইগার অলরাউন্ডার। পোস্টের ক্যাপশনে সাইফউদ্দিন লিখেছেন, আলহামদুলিল্লাহ দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলাম। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই উনি আমার ওপর খুশি আছেন, এজন্য আবারও কন্যাসন্তান দিয়েছেন। এর আগে ২০২৪ সালের ১৮ জুন প্রথম কন্যাসন্তানের বাবা হন সাইফউদ্দিন। ২০২৩ সালের মার্চে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। পরিবারের পছন্দেই বিয়ের পিঁড়িতে বসেন এই ক্রিকেটার। তার স্ত্রী কাজী ফাতেমা তুজ জারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এদিকে চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন সাইফউদ্দিন। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এশিয়ান গেমসেও খেলতে পারেননি তিনি। আরটিভি/এসআর
দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি
ক্রিকেটে ব্যাটারদের মাথার সুরক্ষায় আধুনিক হেলমেট ব্যবহারের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক নাম ইংল্যান্ডের কিংবদন্তি ডেনিস অ্যামিস।
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি
আরও পড়ুন
ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?
ফারহানের অভিষেক, একাদশে ৭ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিফা আসিয়ান কাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা