ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন রুট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৯:১১ পিএম
ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে সর্বাধিক অর্ধশতকের বিশ্বরেকর্ডে এত দিন এককভাবে শীর্ষে ছিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। এবার তার সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। পাকিস্তানের বিপক্ষে হেডিংলি টেস্টে ৬৬ রানের ইনিংস খেলে টেন্ডুলকারের ৬৮টি টেস্ট অর্ধশতকের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ১১২ বল মোকাবিলা করে ১০টি চারের সাহায্যে ৬৬ রান করেন রুট। ব্যক্তিগত ৫০ রানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই টেন্ডুলকারের ২৩ বছরের পুরোনো রেকর্ডে নাম লেখান ইংলিশ ব্যাটার।

টেন্ডুলকার তার ২০০ টেস্টের ক্যারিয়ারে ৬৮টি অর্ধশতক করেছিলেন। সেখানে রুট নিজের ১৬৭তম টেস্টেই একই সংখ্যক অর্ধশতকে পৌঁছে গেলেন। ফলে আর একটি অর্ধশতক করলেই টেন্ডুলকারকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে সর্বাধিক অর্ধশতকের একক মালিক হয়ে যাবেন তিনি।

এই তালিকায় ৬৬টি অর্ধশতক নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল। অ্যালান বোর্ডার ও রাহুল দ্রাবিড়ের অর্ধশতক ৬৩টি করে।

তবে টেস্টে সর্বাধিক পঞ্চাশোর্ধ্ব ইনিংসের রেকর্ড এটি নয়। পরিসংখ্যানে ৫০ থেকে ৯৯ রানের ইনিংসকেই অর্ধশতক হিসেবে ধরা হয়। সেঞ্চুরিসহ রুটের পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যা এখন ১০৯। এই তালিকায় ১১৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস নিয়ে এখনো সবার ওপরে রয়েছেন টেন্ডুলকার।

আরেকটি তালিকাতেও ওপরে উঠেছেন রুট। টেস্ট অধিনায়ক হিসেবে এটি তার ৪২তম পঞ্চাশোর্ধ্ব ইনিংস। অধিনায়কদের মধ্যে এ তালিকায় তার অবস্থান এখন পঞ্চম। ৬১টি এমন ইনিংস নিয়ে শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।

রুটের সামনে রয়েছে টেন্ডুলকারের সর্বাধিক টেস্ট রানের বিশ্বরেকর্ডও। ৪১টি সেঞ্চুরি ও ৬৮টি অর্ধশতকে ইংলিশ ব্যাটারের রান এখন ১৪ হাজার ১৮০। টেন্ডুলকারের ১৫ হাজার ৯২১ রানের রেকর্ড থেকে তিনি পিছিয়ে আছেন ১ হাজার ৭৪১ রানে।

রেকর্ড ছোঁয়ার দিনে পাকিস্তানের বিপক্ষে বড় লিডও পেয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের প্রথম ইনিংসের ১৭১ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৩৬৬ রান তোলে স্বাগতিকরা। ১৯৫ রানের লিড নেওয়ার পথে রুটের পাশাপাশি জর্ডান কক্স করেন ৭৩, হ্যারি ব্রুক ৯১ এবং ড্যান লরেন্স ৫১ রান। পাকিস্তানের হয়ে আলী উসমান নেন পাঁচ উইকেট।

আরও পড়ুন

এখন রুটের সামনে সুযোগ, আর একটি অর্ধশতক করেই শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটের সর্বাধিক অর্ধশতকের বিশ্বরেকর্ডটি এককভাবে নিজের করে নেওয়ার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
ম্যাচের তখন ৮৮ মিনিট। ঠিক এই সময়েই দৃশ্যপট বদলে দিলেন সন্দীপ মান্ডি। তার দুর্দান্ত হেড ম্যাচের ভাগ্য গড়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ভারত। 
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
বছরের শেষ ম্যাচে গোল উৎসবে মেতে উঠল ব্রাজিল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সিঙ্গাপুরকে রীতিমতো উড়িয়ে দিয়ে ৭-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক যে এখানেই শেষ হচ্ছে না, সেই ইঙ্গিতই দিলেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি সাও পাওলোতে নেইমারের একটি ব্যক্তিগত পার্টিকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়।
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
আরও পড়ুন
শচীনের ২৬ ব্যাট ঠাঁই পাচ্ছে জাদুঘরে, থাকছে ক্যারিয়ারের নানা স্মারক
শচীনের রেকর্ড ভেঙে কোহলির নতুন বিশ্বরেকর্ড
শচীনের ২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
শচীনকে টপকে টেলরের বিশ্বরেকর্ড