ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১২:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আবারও নিয়ে এসেছে রোমাঞ্চকর ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন সিজন। ২০২৬/২৭ মৌসুমের পুরো ৩৮০টি ম্যাচ সরাসরি লাইভ স্ট্রিম দেখার সুযোগ থাকছে বঙ্গ প্ল্যাটফর্মে, আর সার্বিক সহযোগিতায় সঙ্গে রয়েছে মাইকো ।

বঙ্গ-এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমী ও সমর্থকরা ২০২৬/২৭ প্রিমিয়ার লিগ মৌসুমের প্রতিটি ম্যাচ—শিরোপার লড়াই, ঐতিহাসিক সব দ্বৈরথ থেকে শুরু করে প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ের শেষ মুহূর্তের নাটকীয়তার—সবকিছুই সরাসরি এবং এইচডি কোয়ালিটিতে উপভোগ করতে পারবেন। আন্তর্জাতিক প্রিমিয়াম স্পোর্টসকে ডিজিটাল স্ট্রিমিংয়ের মাধ্যমে বাংলাদেশি দর্শকদের নাগালের মধ্যে নিয়ে আসা এবং খেলাকে ঘিরে একটি উপভোগ্য অভিজ্ঞতা তৈরি করাই বঙ্গ ও মাইকোর মূল লক্ষ্য।

নতুন সিজন সূচনার উদযাপন উপলক্ষে ২২শে আগস্ট, শনিবার বঙ্গ এক জাঁকজমকপূর্ণ প্রেস ইভেন্ট ও ওয়াচ পার্টির আয়োজন করা হয়; যেখানে এই ইভেন্টের অফিশিয়াল হসপিটালিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা।

বঙ্গ ইপিএল সিজন পাস হোল্ডার, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা বড় পর্দায় রোমাঞ্চকর ম্যানচেস্টার ইউনাইটেড- হাল সিটির ম্যাচটি সরাসরি উপভোগ করেন, যে ম্যাচে মৌসুমের শুরুতেই অঘটনের শিকার হয়েছে রেড ডেভিলরা।

বঙ্গ-এর চিফ অব বিজনেস অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স মামুন আতিক বলেন, মাইকোর সঙ্গে মিলে আমরা আসলে চেয়েছি ফ্যানদের খেলা দেখার এক্সপেরিয়েন্সটাকে একদম নতুন একটা লেভেলে নিয়ে যেতে। একইসাথে ব্র্যান্ড, আমাদের পার্টনার এবং পুরো স্পোর্টস কমিউনিটির জন্য নতুন কিছু সুযোগ তৈরি করাটাও আমাদের অন্যতম লক্ষ্য। আমরা খুবই এক্সাইটেড এবং আশা করছি পুরো মৌসুমজুড়েই এই দারুণ ধারাটা আমরা ধরে রাখতে পারব।

সফল প্রেস ইভেন্ট ও ওয়াচ পার্টির পাশাপাশি দেশের বিশাল ফ্যান্টাসি ফুটবল কমিউনিটির জন্য অফিশিয়াল বঙ্গ ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ক্যাম্পেইন শুরু করেছে প্লাটফর্মটি।

আরও পড়ুন

শুধু বঙ্গ ইপিএল সিজন পাস সাবস্ক্রাইবারদের জন্য নির্ধারিত এই এক্সক্লুসিভ লিগে সেরা ম্যানেজারদের জন্য থাকছে প্লেস্টেশন ৫, ম্যাকবুক এবং আইফোন-এর মতো মেগা পুরস্কার। পাশাপাশি পুরো মৌসুমজুড়ে অংশগ্রহণকারীদের জন্য প্রতি মাসেই থাকছে সারপ্রাইজ গিফট।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের ৪৫৯৯ ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আমাদের বর্তমান সরকারের যে লক্ষ্য রয়েছে, আমরা খেলাধুলাকে পেশাদারিত্বের জায়গায় নিশ্চিত করতে কাজ শুরু করেছি। নতুন করে খেলাধুলা শুরুর মাধ্যমে আমরা খেলোয়াড়দের বের করে আনছি। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে, বাংলাদেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই। সেটি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকরা কাজ করছেন। এর সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সবাই কাজ করছেন। এ ছাড়া আমাদের যে জেলা স্টেডিয়ামগুলো রয়েছে, সেগুলোকে আমরা আধুনিকায়ন করে খেলার উপযোগী করে দিতে চাই। সেখান থেকে ভালো খেলোয়াড় বের হয়ে আসবে।
দেশের ৪৫৯৯ ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
মিরপুর টেস্টে লজ্জার হার বাংলাদেশের, লিড নিলো ক্যারিবিয়ানরা
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছিল টাইগাররা। তবে স্বপ্ন আর বাস্তবতা মাঝে যে যোজন যোজন পার্থক্য রয়েছে তা হাড়েহাড়ে টের পেয়েছে বাংলাদেশ দল। মিরপুর টেস্টে ক্যারিবিয়ানদের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।  মিরপুর টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারীরা। এতে ১-০ তে লিড নিয়েছে ক্যারিবিয়ানরা। এদিন ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ১১২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ৫৫ বলে ৪৯ রান করা জন ক্যাম্পবেলকে বোল্ড করে বিদায় করেন শরিফুল ইসলাম। এরপর ত্যাগনারায়ন চন্দরপলকে (১) দ্রুত বিদায় করেন হাসান মাহমুদ। এর আগে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ দলকে টেনেছেন আট নম্বরে ব্যাট করতে নামা নাঈম হাসান। টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নিয়ে তার ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে ছয় উইকেটে ৭৯ রান নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। চতুর্থ দিনের শুরুতে জাকের আলির দিকে তাকিয়ে থাকলেও ২২ রানের বেশি করতে পারেননি তিনি। এরপর একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান নাঈম। ৯১ বলে চারটি চার মেরে ৫২ রান করে শেষ পর্যন্ত রস্টন চেজের শিকার হন তিনি। এর আগে টেস্টে নাঈমের সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ৩৫ রান। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে সেই ইনিংস খেলেছিলেন তিনি। এবার বল হাতে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও দলের প্রয়োজনে অবদান রাখলেন ডানহাতি এই স্পিনার। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তাঁরই। প্রথম ইনিংসে ২৭২ রান করেছিল বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে গুটিয়ে দিয়ে ২৭ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয় ইনিংসে ৪৮.৪ ওভারে মাত্র ১৪২ রানেই থামে বাংলাদেশের ইনিংস।  ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন অধিনায়ক চেজ। জোমেল ওয়ারিক্যানের শিকার চার উইকেট। টেস্ট ক্যারিয়ারে এটি চেজের পঞ্চম পাঁচ উইকেট। আরটিভি/এসআর
মিরপুর টেস্টে লজ্জার হার বাংলাদেশের, লিড নিলো ক্যারিবিয়ানরা
গ্রামবাসীর চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী
টাঙ্গাইলের দেলদুয়ারের বাবুপুরে শিশু-কিশোরদের খেলার মাঠের সংকট দূর করতে গ্রামবাসীর ব্যতিক্রমী উদ্যোগে যুক্ত হলো সরকার।
গ্রামবাসীর চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী
ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে বাজি, তদন্ত শুরু
ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই সেরা পাঁচ ফুটবলারের নাম নিখুঁতভাবে অনুমান করে প্রায় ২ লাখ ডলার জিতেছে ১২টি সন্দেহজনক বেটিং অ্যাকাউন্ট।
ঘোষণার আগেই ব্যালন ডি’অরে শীর্ষ ৫ ফুটবলারের নামে বাজি, তদন্ত শুরু
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল
বাণিজ্যিক আকর্ষণ ও বিপণনযোগ্যতার বিচারে ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন ভারতের ক্রিকেট অধিনায়ক শুভমান গিল।
যে তালিকায় মেসি-রোনালদোকে পেছনে ফেললেন গিল
আরও পড়ুন
পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত
বুটেক্সে অনুষ্ঠিত হলো আন্তঃবিশ্ববিদ্যালয় টেক্সটাইল উদ্ভাবন প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২.০’
দেশবাসীর জন্য হঠাৎ সতর্কবার্তা বিমান বাংলাদেশের