ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

যে কারণে ইংলিশ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম
ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্স। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্সকে ঘিরে বিতর্কিত এক ঘটনায় তদন্ত শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ডার্বির একটি নাইটক্লাব থেকে শনিবার রাতে পুলিশ তাকে হাতকড়া পরা অবস্থায় বের করে নিয়ে যায় এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে।

ইসিবি জানিয়েছে, ডার্বিতে ঘটে যাওয়া ওই ঘটনার বিষয়ে তারা অবগত এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী সময়ে আরও তথ্য দেওয়া হতে পারে বলে জানিয়েছে বোর্ড।

ঘটনার সময় কার্সের সঙ্গে তার ডারহাম সতীর্থ ম্যাথিউ পটসও ছিলেন বলে জানা গেছে। দুজনই এর আগে ডার্বিশায়ারের বিপক্ষে ডারহামের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে খেলেছিলেন। ম্যাচটিতে ডারহাম ৩৩৮ রানের বড় ব্যবধানে জয় পায়।

৩১ বছর বয়সী কার্স এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৪টি টেস্ট খেলেছেন। ২০২৫-২৬ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে ইংল্যান্ড ৪-১ ব্যবধানে সিরিজ হারলেও দলের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন তিনি। পাঁচ ম্যাচে তার শিকার ছিল ২২ উইকেট।

পাকিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের ইংল্যান্ড দলে রয়েছেন কার্স। তবে লিডসে সিরিজের প্রথম টেস্টে তাকে একাদশে রাখা হয়নি। ওই ম্যাচে পাকিস্তান ইনিংস ও ১০৩ রানে জয় পায়। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে বৃহস্পতিবার লর্ডসে।

কার্সকে ঘিরে নতুন এই ঘটনা ইংল্যান্ড দলের খেলোয়াড়দের শৃঙ্খলা ও রাতের জীবন নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। এর আগে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে কয়েকটি গভীর রাতের ঘটনার পর চলতি বছরের জানুয়ারিতে খেলোয়াড়দের জন্য মধ্যরাতের কারফিউ চালু করেছিল ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।

এর আগে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে একটি নাইটক্লাবের বাউন্সারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুকও।

‘বাজবল’ যুগের শেষ দিকেও নাইটক্লাবকেন্দ্রিক বিতর্কে পড়েছিল ইংল্যান্ড দল। লন্ডনের একটি নাইটক্লাব ঘিরে মধ্যরাতের কারফিউ ভঙ্গের ঘটনায় বেন স্টোকস ও গাস অ্যাটকিনসন নিউজিল্যান্ডের বিপক্ষে ওভালে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। সেই ম্যাচে ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছিলেন জো রুট।

আরও পড়ুন

স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রুটকে আবার পূর্ণকালীন টেস্ট অধিনায়ক করা হয়েছে। একই সময়ে ব্রেন্ডন ম্যাককালামকে টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে সীমিত ওভারের দলের কোচ হিসেবে তিনি বহাল আছেন। টেস্ট দলের নতুন কোচ হিসেবে রুটের সঙ্গে কাজ করবেন স্টিফেন ফ্লেমিং।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। এর চেয়ে আবেগঘন বিদায় আর কী হতে পারে! তবে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে শুধু আবেগ নয়, অপেক্ষা করছে ইতিহাস গড়ার হাতছানিও। বেনিনের বিপক্ষে মাঠে নামার আগে সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডের খুব কাছেই আর্জেন্টাইন মহাতারকা। বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে উৎসবের আবহ। সেই বিদায়ী ম্যাচেই নতুন একটি বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রয়েছে ৩৯ বছর বয়সী এই তারকার সামনে। সরাসরি ফ্রি-কিক থেকে মেসির গোলসংখ্যা এখন ৭৬টি। সর্বকালের তালিকায় তার ওপরে রয়েছেন ব্রাজিলের সাবেক তারকা মার্সেলিনহো কারিওকা, যার ফ্রি-কিক থেকে গোল ৭৮টি। অর্থাৎ বেনিনের বিপক্ষে দুটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলেই মার্সেলিনহোকে ছুঁয়ে ফেলবেন মেসি। আর তিনটি গোল করতে পারলে এককভাবে উঠে যাবেন তালিকার শীর্ষে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত কয়েকটি ফ্রি-কিক গোল করে রেকর্ডের এতটা কাছে পৌঁছেছেন মেসি। গত ২৯ আগস্ট মন্ট্রিয়লের বিপক্ষে একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। এরপর ২০ সেপ্টেম্বর সান দিয়েগোর বিপক্ষেও ফ্রি-কিক থেকে গোল পান আর্জেন্টাইন অধিনায়ক। সবশেষ ২৭ সেপ্টেম্বর কলম্বাস ক্রুর বিপক্ষে প্রায় অসম্ভব এক কোণ থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ফ্রি-কিক গোল করেন তিনি। তাতেই তার মোট ফ্রি-কিক গোলের সংখ্যা দাঁড়ায় ৭৬-এ। তাই বেনিনের বিপক্ষে সমীকরণটাও পরিষ্কার। একটি গোল করলে রেকর্ডের ব্যবধান নেমে আসবে একটিতে। দুটি গোল করলে স্পর্শ করবেন মার্সেলিনহোকে। আর তিনটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলে নতুন বিশ্বরেকর্ড গড়বেন মেসি। তবে কাজটি যে সহজ নয়, সেটিও পরিষ্কার। ক্লাব ক্যারিয়ারে একই ম্যাচে একাধিক সরাসরি ফ্রি-কিক গোল করার কীর্তি মেসির রয়েছে মাত্র চারবার। বার্সেলোনার হয়ে তিনবার এবং ইন্টার মায়ামির হয়ে একবার এমন কীর্তি গড়েছেন তিনি। আর আর্জেন্টিনার জার্সিতে এখনো একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করতে পারেননি মেসি। ফলে বেনিনের বিপক্ষে যদি সেই অসম্ভবকে সম্ভব করতে পারেন, তাহলে বিদায়ী ম্যাচেই পূরণ হতে পারে দুটি স্বপ্ন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে স্মরণীয় কীর্তি এবং সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড। জাতীয় দলের হয়ে মেসির পরিসংখ্যানও তার কিংবদন্তির পরিচয় বহন করে। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল দুটিই জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো বড় আন্তর্জাতিক শিরোপাও জিতেছেন তিনি। এবার সেই বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের শেষ অধ্যায়। বাংলাদেশের সময় ৭ অক্টোবর ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসে তখন ৬ অক্টোবর রাত ৮টা। বিদায়ী ম্যাচে মেসি কি পারবেন আবেগের রাতকে বিশ্বরেকর্ডের রাতেও পরিণত করতে? আরটিভি/এসকে
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচটি ঘিরে ইতোমধ্যে প্রস্তুত মঞ্চ, প্রস্তুত সমর্থকেরাও। তবে মাঠে বসে মেসির বিদায়ী ম্যাচ দেখার সুযোগ সবার না থাকায় বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ভক্তদের মধ্যে ম্যাচটি দেখার উপায় নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স
উয়েফা নেশনস লিগে নাটকীয় জয় পেয়েছে ফ্রান্স। ঘরের মাঠে বেলজিয়ামের বিপক্ষে ৭৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ ১৪ মিনিটে চার গোল করে ৪-১ ব্যবধানের বড় জয় তুলে নিয়েছে তারা।
১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স
৯৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন এসপোসিতো
তুরস্কের বিপক্ষে ৩-১ গোলের জয়ে শেষ মুহূর্তে গোল করে শুধু দলের জয়ই নিশ্চিত করেননি, স্পর্শ করেছেন ইতালিয়ান ফুটবলের ৯৫ বছরের পুরোনো এক রেকর্ডও।
৯৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন এসপোসিতো
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
ফিফা উইন্ডোর শুরুটা হার দিয়ে হলেও দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে ইতালি। টানা তৃতীয় ম্যাচে অপরাজিত থাকার পথে এবার তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে চারবারের বিশ্বকাপজয়ীরা।
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
আরও পড়ুন
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
মদ-কাণ্ডে অভিযুক্ত ইংলিশ ক্রিকেটারদের জন্য কারফিউ জারি!