ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আবারও একসঙ্গে খেলতে যাচ্ছেন মেসি-ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১২:২৫ পিএম
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আনহেল ডি মারিয়া। এরপর থেকে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সঙ্গে আর মাঠে দেখা যায়নি বিশ্বকাপজয়ী এই তারকাকে। তবে ক্লাব ফুটবলে সেই অপেক্ষা শেষ হতে পারে। গুঞ্জন উঠেছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়ে আবারও মেসির সতীর্থ হতে পারেন ডি মারিয়া।

কোপা লিবার্তাদোরেস থেকে রোজারিও সেন্ট্রালের বিদায়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন ৩৮ বছর বয়সী ডি মারিয়া। খেলা চালিয়ে যেতে চান জানালেও পরবর্তী গন্তব্য নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি তিনি। এই পরিস্থিতিতেই সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচনায় এসেছে ইন্টার মায়ামির নাম।

আন্তর্জাতিক ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকম জানিয়েছে, ডি মারিয়াকে এর আগেও দলে নেওয়ার চেষ্টা করেছিল ইন্টার মায়ামি। তবে সেসব আলোচনা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এবার ২০২৭ সালকে সামনে রেখে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মেসি ও ডি মারিয়ার বন্ধুত্ব এবং মাঠের বোঝাপড়া আর্জেন্টিনার সাফল্যের অন্যতম বড় শক্তি ছিল। একসঙ্গে তারা জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ পাঁচটি বড় শিরোপা। ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনা জয়ের মধ্য দিয়ে তাদের যৌথ সাফল্যের অধ্যায়ের শুরু।

২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ডি মারিয়ার সেই স্মরণীয় গোলেই দীর্ঘ ২৮ বছরের শিরোপা-খরা কাটায় আর্জেন্টিনা। পরের বছর ইতালির বিপক্ষে ফিনালিসিমা জয় এবং কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন দুজনই। বিশ্বকাপ ফাইনালে মেসির জোড়া গোলের পাশাপাশি ডি মারিয়ার গোলও হয়ে আছে স্মরণীয়।

২০২৪ কোপা আমেরিকা জয়ের মাধ্যমে পূর্ণতা পায় আর্জেন্টিনার সোনালি অধ্যায়। সেই আসরের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ডি মারিয়া। এরপর প্রায় দুই বছর কেটে গেলেও মেসির সঙ্গে একই দলের জার্সিতে আর মাঠে নামা হয়নি তার।

আরও পড়ুন

তবে অবসর না নিয়ে যদি ইন্টার মায়ামিতে যোগ দেন ডি মারিয়া, তাহলে আগামী বছরের শুরুতেই আবারও একই ক্লাবের জার্সিতে দেখা যেতে পারে মেসি-ডি মারিয়াকে। শেষ পর্যন্ত ডি মারিয়া কী সিদ্ধান্ত নেন, সেটিই এখন দেখার বিষয়। তবে কিংবদন্তি এই জুটিকে আরও একবার একই জার্সিতে দেখতে ফুটবলপ্রেমীদের আগ্রহ যে কম নয়, তা বলাই যায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। এর চেয়ে আবেগঘন বিদায় আর কী হতে পারে! তবে লিওনেল মেসির বিদায়ী ম্যাচে শুধু আবেগ নয়, অপেক্ষা করছে ইতিহাস গড়ার হাতছানিও। বেনিনের বিপক্ষে মাঠে নামার আগে সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডের খুব কাছেই আর্জেন্টাইন মহাতারকা। বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে উৎসবের আবহ। সেই বিদায়ী ম্যাচেই নতুন একটি বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রয়েছে ৩৯ বছর বয়সী এই তারকার সামনে। সরাসরি ফ্রি-কিক থেকে মেসির গোলসংখ্যা এখন ৭৬টি। সর্বকালের তালিকায় তার ওপরে রয়েছেন ব্রাজিলের সাবেক তারকা মার্সেলিনহো কারিওকা, যার ফ্রি-কিক থেকে গোল ৭৮টি। অর্থাৎ বেনিনের বিপক্ষে দুটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলেই মার্সেলিনহোকে ছুঁয়ে ফেলবেন মেসি। আর তিনটি গোল করতে পারলে এককভাবে উঠে যাবেন তালিকার শীর্ষে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত কয়েকটি ফ্রি-কিক গোল করে রেকর্ডের এতটা কাছে পৌঁছেছেন মেসি। গত ২৯ আগস্ট মন্ট্রিয়লের বিপক্ষে একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেন তিনি। এরপর ২০ সেপ্টেম্বর সান দিয়েগোর বিপক্ষেও ফ্রি-কিক থেকে গোল পান আর্জেন্টাইন অধিনায়ক। সবশেষ ২৭ সেপ্টেম্বর কলম্বাস ক্রুর বিপক্ষে প্রায় অসম্ভব এক কোণ থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ফ্রি-কিক গোল করেন তিনি। তাতেই তার মোট ফ্রি-কিক গোলের সংখ্যা দাঁড়ায় ৭৬-এ। তাই বেনিনের বিপক্ষে সমীকরণটাও পরিষ্কার। একটি গোল করলে রেকর্ডের ব্যবধান নেমে আসবে একটিতে। দুটি গোল করলে স্পর্শ করবেন মার্সেলিনহোকে। আর তিনটি সরাসরি ফ্রি-কিক গোল করতে পারলে নতুন বিশ্বরেকর্ড গড়বেন মেসি। তবে কাজটি যে সহজ নয়, সেটিও পরিষ্কার। ক্লাব ক্যারিয়ারে একই ম্যাচে একাধিক সরাসরি ফ্রি-কিক গোল করার কীর্তি মেসির রয়েছে মাত্র চারবার। বার্সেলোনার হয়ে তিনবার এবং ইন্টার মায়ামির হয়ে একবার এমন কীর্তি গড়েছেন তিনি। আর আর্জেন্টিনার জার্সিতে এখনো একই ম্যাচে দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করতে পারেননি মেসি। ফলে বেনিনের বিপক্ষে যদি সেই অসম্ভবকে সম্ভব করতে পারেন, তাহলে বিদায়ী ম্যাচেই পূরণ হতে পারে দুটি স্বপ্ন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে স্মরণীয় কীর্তি এবং সরাসরি ফ্রি-কিক থেকে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড। জাতীয় দলের হয়ে মেসির পরিসংখ্যানও তার কিংবদন্তির পরিচয় বহন করে। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল দুটিই জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো বড় আন্তর্জাতিক শিরোপাও জিতেছেন তিনি। এবার সেই বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের শেষ অধ্যায়। বাংলাদেশের সময় ৭ অক্টোবর ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসে তখন ৬ অক্টোবর রাত ৮টা। বিদায়ী ম্যাচে মেসি কি পারবেন আবেগের রাতকে বিশ্বরেকর্ডের রাতেও পরিণত করতে? আরটিভি/এসকে
বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ম্যাচটি ঘিরে ইতোমধ্যে প্রস্তুত মঞ্চ, প্রস্তুত সমর্থকেরাও। তবে মাঠে বসে মেসির বিদায়ী ম্যাচ দেখার সুযোগ সবার না থাকায় বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ভক্তদের মধ্যে ম্যাচটি দেখার উপায় নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।
কারও নেই সম্প্রচার স্বত্ব, দেখে নিন মেসির বিদায়ী ম্যাচ দেখার একমাত্র উপায়
১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স
উয়েফা নেশনস লিগে নাটকীয় জয় পেয়েছে ফ্রান্স। ঘরের মাঠে বেলজিয়ামের বিপক্ষে ৭৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ ১৪ মিনিটে চার গোল করে ৪-১ ব্যবধানের বড় জয় তুলে নিয়েছে তারা।
১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স
৯৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন এসপোসিতো
তুরস্কের বিপক্ষে ৩-১ গোলের জয়ে শেষ মুহূর্তে গোল করে শুধু দলের জয়ই নিশ্চিত করেননি, স্পর্শ করেছেন ইতালিয়ান ফুটবলের ৯৫ বছরের পুরোনো এক রেকর্ডও।
৯৫ বছরের রেকর্ড স্পর্শ করলেন এসপোসিতো
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
ফিফা উইন্ডোর শুরুটা হার দিয়ে হলেও দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে ইতালি। টানা তৃতীয় ম্যাচে অপরাজিত থাকার পথে এবার তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে চারবারের বিশ্বকাপজয়ীরা।
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
আরও পড়ুন
মেসির সম্মাননার মাঝেই ডি মারিয়ার নামে স্লোগান
মেসির অবসরের পরই রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা
মেসিকে বিদায় জানাতে বিশেষ পরিকল্পনা আর্জেন্টিনার
মেসিকে বিদায় জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট