ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

দীর্ঘদিনের সঙ্গীকে চমকে দিয়ে বাগদান সারলেন উসাইন বোল্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০২:০৮ পিএম
ছবি: সংগৃহীত

জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্ট ও তার দীর্ঘদিনের সঙ্গী, মডেল কাসি বেনেট বাগদান সম্পন্ন করেছেন। বোল্টের ৪০তম জন্মদিনের উদযাপনে বেনেটকে চমকে দিয়ে বিয়ের প্রস্তাব দেন বিশ্বের দ্রুততম মানবখ্যাত এই কিংবদন্তি অ্যাথলেট। পরে বেনেট তার ইনস্টাগ্রাম স্টোরিতে সেই বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি শেয়ার করেন। খবর ইএসপিএন।

বিয়ের প্রস্তাব পাওয়ার পর নিজের বিস্মিত প্রতিক্রিয়ার একটি ছবি শেয়ার করে বেনেট লেখেন, এই ছবিটিই পুরো রাতের অনুভূতিটা প্রকাশ করছে। সঙ্গে তিনি ভালোবাসায় আপ্লুত হওয়ার পাশাপাশি কান্না ও হাসির ইমোজিও জুড়ে দেন।

বেনেটের আগের কয়েকটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায়, বোল্টের ৪০তম জন্মদিনের পার্টি আয়োজনের সঙ্গে তিনিও জড়িত ছিলেন। তবে সেই আয়োজনের মধ্যেই তার জন্য এমন বিশেষ চমক অপেক্ষা করছে, তা তিনি একেবারেই জানতেন না।

উসাইন বোল্ট ও কাসি বেনেট এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন। তাদের তিন সন্তানও রয়েছে। এই দম্পতির প্রথম সন্তান, মেয়ে অলিম্পিয়া লাইটনিং, জন্ম নেয় ২০২০ সালের মে মাসে। এরপর ২০২১ সালের জুনে তাদের যমজ ছেলে থান্ডার ও সেন্ট লিও জন্মগ্রহণ করে।

আরও পড়ুন

দীর্ঘদিনের সম্পর্ক ও তিন সন্তানের পর এবার আনুষ্ঠানিকভাবে বাগদানের মাধ্যমে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন বিশ্বের অন্যতম সফল স্প্রিন্টার উসাইন বোল্ট ও কাসি বেনেট।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা
সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাচ শেষে দুই দলকেই গুনতে হয়েছে জরিমানা।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
লিওনেল মেসি ছিলেন না। প্রতিপক্ষ বুরকিনা ফাসোর দলও ছিল না পূর্ণ শক্তির। তবু বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে রোববার গোলের বন্যা বইয়ে দিয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের আভাস
প্রীতি ম্যাচের সংখ্যা কমিয়ে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের লক্ষ্যে এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের আভাস
মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের
লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যখন উৎসবের আবহ, তখন ভিন্ন চিত্র অতিথি দল বেনিনের শিবিরে।
মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
আরও পড়ুন
এবার উসাইন বোল্টের রেকর্ড ভাঙল হিউম্যানয়েড রোবট
বোল্টের চেয়েও দ্রুত, ২০০ মিটারে ঝড় তুললেন এক অস্ট্রেলিয়ান
এবার ক্রিকেটে ফিরতে চান উসাইন বোল্ট!