ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বোল্টের চেয়েও দ্রুত, ২০০ মিটারে ঝড় তুললেন এক অস্ট্রেলিয়ান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৭ এএম
ছবি: সংগৃহীত

২০০ মিটার স্প্রিন্টে এখনো অপ্রতিদ্বন্দ্বী উসাইন বোল্টের বিশ্বরেকর্ড। ২০০৯ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে গড়া তার ১৯.১৯ সেকেন্ডের রেকর্ড আজও অক্ষত। তবে বয়সভিত্তিক পারফরম্যান্সে এবার তাকে ছাড়িয়ে আলোচনায় উঠে এসেছেন অস্ট্রেলিয়ার তরুণ স্প্রিন্টার গাউট গাউট।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড়ে গাউট গাউট সময় নিয়েছেন মাত্র ১৯.৬৭ সেকেন্ড, যা তার ক্যারিয়ারের সেরা এবং দেশের জাতীয় রেকর্ড। উল্লেখযোগ্য বিষয় হলো গাউটের বর্তমান বয়সে বোল্টের সেরা টাইমিং ছিল ১৯.৯৩ সেকেন্ড। ফলে অনূর্ধ্ব–২০ বিভাগে গাউট এখন কার্যত বোল্টের চেয়েও এগিয়ে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস জানিয়েছে, গাউটের এই সময় অনূর্ধ্ব–২০ বিভাগে ইতিহাসের দ্বিতীয় সেরা। এই তালিকার শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের এরিয়ন নাইটনের, যিনি ২০২২ সালে ১৯.৪৯ সেকেন্ড সময় নিয়েছিলেন।

দক্ষিণ সুদান বংশোদ্ভূত এই তরুণ অ্যাথলেট কুইন্সল্যান্ডে জন্মগ্রহণ করেন। গত বছর বাতাসের অনুকূলে ১৯.৮৪ সেকেন্ডে দৌড়ালেও সেটি বৈধ রেকর্ড হিসেবে গণ্য হয়নি। এবার কোনো ধরনের সহায়তা ছাড়াই ১৯.৬৭ সেকেন্ডে দৌড়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।

দৌড় শেষে গাউট বলেন, এ ধরনের টাইমিং করার মতো গতি ও সক্ষমতা আমার আছে এটা বুঝতে পারাটা বিশাল স্বস্তির। এখন আমি আরও ভালো কিছুর জন্য প্রস্তুত।

গাউটের কোচ ডি শেফার্ডও এই পারফরম্যান্সে বিস্মিত। এবিসি স্পোর্টসকে তিনি বলেন, আমি ভেবেছিলাম ২০ সেকেন্ডের নিচে হবে, কিন্তু এতটা কম সময় এটা কল্পনাও করিনি।

এই দৌড়ে দ্বিতীয় হয়েছেন অ্যাইডেন মারফি, যিনি ১৯.৮৮ সেকেন্ড সময় নিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম স্প্রিন্টার হিসেবে জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুন

তরুণ বয়সেই এমন পারফরম্যান্স দেখিয়ে গাউট গাউট এখন বিশ্ব অ্যাথলেটিকসে নতুন এক সম্ভাবনার নাম যাকে ঘিরে ভবিষ্যতে আরও বড় কিছুর প্রত্যাশা তৈরি হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
নতুন মৌসুমে একের পর এক ব্যর্থতায় চাপে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর ক্লাবটির পরিচালনা পর্ষদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
চ্যাম্পিয়নস লিগে বয়স ৩০ পেরোনোর পর গোল করার হিসাবে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন হ্যারি কেইন। এবার ইংল্যান্ড অধিনায়কের সামনে ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শ করার হাতছানি। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোল করে নতুন মাইলফলক গড়ার পাশাপাশি সেই সম্ভাবনাও জোরালো করেছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান ক্লাবটি। বিরতির পর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কেইন। ছয় মিনিট পর হেডে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান তিনি। পরে লুইস দিয়াজের গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া করে বায়ার্ন। ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে ৩০ বছর বয়সের পর কেইনের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৬। এ জন্য তিনি খেলেছেন ৪০টি ম্যাচ। অন্যদিকে, একই বয়সের পর ৪৮ ম্যাচে ৩৫ গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। অর্থাৎ মেসির চেয়ে আট ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন কেইন। তবে এই তালিকায় এখনো সবার ওপরে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়নস লিগে ৭৪ ম্যাচ খেলে ৬৮ গোল করেছেন তিনি। রোনালদোর সেই রেকর্ড ভাঙতে হলে কেইনকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। এদিকে, চ্যাম্পিয়নস লিগে টানা ম্যাচে গোল করার রেকর্ডেও রোনালদোর দিকে এগোচ্ছেন কেইন। ভাইকিংয়ের বিপক্ষে গোল করে টানা নয় ম্যাচে জালের দেখা পেয়েছেন তিনি। এই কীর্তি রয়েছে রবার্ট লেভানডফস্কি ও রুড ফন নিস্টেলরয়েরও। আর টানা ১১ ম্যাচে গোল করে এই তালিকার শীর্ষে আছেন রোনালদো। আগামী সপ্তাহে বায়ার্নের মাঠে আর্সেনালের বিপক্ষে গোল করতে পারলে টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়বেন কেইন। এরপর আগামী মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারলে রোনালদোর টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন ইংলিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে আট গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চার গোল। বুন্দেসলিগার প্রথম পাঁচ ম্যাচে তার গোল তিনটি, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়েও দারুণ সময় কাটছে কেইনের। সম্প্রতি ইংল্যান্ডের হয়ে নিজের ১২৫তম ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে সাবেক গোলরক্ষক পিটার শিলটনের পাশে বসেছেন এই স্ট্রাইকার। আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের চার ম্যাচে ছয় গোল করে জাতীয় দলের হয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১। চ্যাম্পিয়নস লিগে মেসিকে পেছনে ফেলার পর এবার রোনালদোর রেকর্ডের দিকে চোখ কেইনের। ধারাবাহিক এই গোল-ছন্দ ধরে রাখতে পারলে ইউরোপীয় ক্লাব ফুটবলের মঞ্চে আরও একটি বড় কীর্তি গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। আরটিভি/এসকে
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের পর লুইস দিয়াজের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান জায়ান্টরা।
তিন গোল করেও জয় পেল না বায়ার্ন
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যাচের বয়স তখন মাত্র ৫৩ সেকেন্ড। এর মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই ধাক্কা খাওয়া দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
আতলেটিকোর কাছে হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
আরও পড়ুন
দীর্ঘদিনের সঙ্গীকে চমকে দিয়ে বাগদান সারলেন উসাইন বোল্ট
এবার উসাইন বোল্টের রেকর্ড ভাঙল হিউম্যানয়েড রোবট
এবার ক্রিকেটে ফিরতে চান উসাইন বোল্ট!