ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

নেইমার ও খুদে ভক্তের আবেগী মুহূর্ত, ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম
নেইমার ও খুদে ভক্তের আবেগী মুহূর্ত। ছবি: সংগৃহীত

ক্যাম্পিওনাতো ব্রাসিলেইরো সিরি এ লিগে মিরাসোল ফুটবল ক্লাবের মুখোমুখি হয়েছিল সান্তোস এএফসি। এই ম্যাচে মাঠে নামার আগে নেইমারের এক অনন্য রূপ দেখল বিশ্ব।

ম্যাচ শুরুর আগে প্রথা অনুযায়ী দুদলের খেলোয়াড়রা যখন সারিবদ্ধভাবে মাঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইছিলেন। ঠিক তখনই ঘটে এই চমৎকার ঘটনা। নেইমারের ঠিক সামনে ম্যাচডে ম্যাসকট হিসেবে দাঁড়িয়েছিল এক ছোট্ট মেয়ে।

নেইমারকে নিজের এত কাছে দেখে ছোট্ট মেয়েটি আনন্দে ও আবেগে কাঁদতে শুরু করে। সে তার প্রিয় তারকার দিকে তাকিয়ে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিল না।

আরও পড়ুন

মেয়েটিকে কাঁদতে দেখে নেইমার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাকে কাছে টেনে নেন। পরম মমতায় তাকে জড়িয়ে ধরেন। তিনি বেশ কিছুক্ষণ মেয়েটিকে সান্ত্বনা দেন ও তার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন।

এ ঘটনার একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ফুটবল মাঠে শিশুদের প্রতি নেইমারের এমন সদয় ও চমৎকার আচরণের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে ভক্তরা তার এই মানবিক গুণের প্রশংসা করছেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা
সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাচ শেষে দুই দলকেই গুনতে হয়েছে জরিমানা।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
লিওনেল মেসি ছিলেন না। প্রতিপক্ষ বুরকিনা ফাসোর দলও ছিল না পূর্ণ শক্তির। তবু বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে রোববার গোলের বন্যা বইয়ে দিয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ নিয়ে বিতর্ক, উঠেছে শাস্তি-পদত্যাগের দাবি
এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের আভাস
প্রীতি ম্যাচের সংখ্যা কমিয়ে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের লক্ষ্যে এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
এশিয়ান ফুটবলে বড় পরিবর্তনের আভাস
মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের
লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যখন উৎসবের আবহ, তখন ভিন্ন চিত্র অতিথি দল বেনিনের শিবিরে।
মেসির বিদায়ি ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে অভিযোগ বেনিনের
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
আরও পড়ুন
নেইমারের সেই কঠিন দায়িত্ব কাঁধে নিতে যাচ্ছেন রাফিনিয়া!
হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে কাতর নেইমার
২০৩০ বিশ্বকাপে নেইমারকে রাখার বিষয়ে যা বললেন আনচেলত্তি
আবারও এক হচ্ছেন নেইমার-কৌতিনহো