ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

তিন দল নিয়ে আবারও মাঠে গড়াচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৭:২০ পিএম
এপিএলের অফিশিয়াল ট্রফি ‘কোহ-ই-জাফর’ উন্মোচন। ছবি: এসিবির ফেসবুক থেকে নেওয়া

চলতি বছরের শেষভাগে মাঠে গড়াতে যাওয়া বহুল প্রতীক্ষিত আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) টি-টোয়েন্টির প্রত্যাবর্তন উপলক্ষে নিজেদের প্রথম তিনটি ফ্র্যাঞ্চাইজি এবং অফিশিয়াল ট্রফি উন্মোচন করেছে কর্তৃপক্ষ।

দুবাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এপিএল টি-টোয়েন্টি পরিচালনা কমিটির সদস্য, ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধি ও অংশীজনদের উপস্থিতিতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই হয়।

নিশ্চিত হওয়া প্রথম তিনটি দল হলো আকসেল ইউনাইটেড কাবুল, বালখ জোয়ানান এবং কান্দাহার ওয়ারিয়র্স। অনুষ্ঠানে টুর্নামেন্টের অফিশিয়াল ট্রফি ‘কোহ-ই-জাফর’ উন্মোচন করা হয়।

আফগানিস্তানের পর্বতমালা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা এই ট্রফি দেশটির শক্তি, দৃঢ়তা এবং ক্রিকেটের চূড়ান্ত সাফল্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

টুর্নামেন্টের খেলোয়াড় নিবন্ধন ও ড্রাফট পোর্টাল চালু হবে আগামী ৩০ আগস্ট এবং বহুল প্রতীক্ষিত প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৭ সেপ্টেম্বর।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, বাকি দুটি ফ্র্যাঞ্চাইজির নির্বাচন প্রক্রিয়া চূড়ান্ত হলেই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ও ভেন্যু ঘোষণা করা হবে।

আফগান ক্রিকেটের এই অগ্রগতিকে একটি ‘গর্ব ও ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ। তিনি জানান, লিগটি ধীরে ধীরে একটি সুনির্দিষ্ট রূপ নিচ্ছে। তরুণ আফগান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ তৈরির পাশাপাশি তিনি নিশ্চিত করেছেন যে, দ্বিতীয় আসরে আফগান ও আন্তর্জাতিক তারকা উভয়েই অংশ নেবেন।

লিগের পুনরুজ্জীবন প্রসঙ্গে এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিব খান বলেন, এই উদ্যোগ দেশটির ক্রিকেটের সার্বিক অবকাঠামোর উন্নয়ন ছাড়াও প্রযুক্তিগত ও অর্থনৈতিক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

উল্লেখ্য, ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে প্রথমবার এপিএল টি-টোয়েন্টির আসর বসেছিল, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল বালখ লিজেন্ডস।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন
ফুটবলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন হ্যারি কেইন। দুর্দান্ত পারফরম্যান্সে এবারের ব্যালন ডি’অরের দৌড়েও নিজের অবস্থান শক্ত করেছেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার। তবে ব্যক্তিগত অর্জনের পাশাপাশি লিওনেল মেসির বিপক্ষে খেলার অভিজ্ঞতাও তার ক্যারিয়ারের স্মরণীয় অধ্যায় হয়ে আছে।
মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা
কোচ বদলেছে, সময়ও গড়িয়েছে; তবে পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর গুরুত্বে যেন কোনো পরিবর্তন নেই। প্রায় দুই দশক ধরে পর্তুগিজ ফুটবলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা এই তারকাকে রেখেই আসন্ন উয়েফা নেশনস লিগের দল ঘোষণা করেছেন নতুন কোচ হোর্হে জেসুস।
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা
৩০ বলে ঝোড়ো সেঞ্চুরিতে অভিষেক শর্মার পাঁচ রেকর্ড
আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাত্র ৩০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
৩০ বলে ঝোড়ো সেঞ্চুরিতে অভিষেক শর্মার পাঁচ রেকর্ড
এশিয়ান গেমসে নারী অ্যাথলেট ও পুরুষ কোচকে একই রুম, অতঃপর...
২০তম এশিয়ান গেমস শুরুর আগেই আবাসন ও লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের বিড়ম্বনায় পড়েছে ভারতীয় অলিম্পিক দল। জাপানের নাগোয়া শহরে এক নারী অ্যাথলেট ও তার পুরুষ কোচকে একই কক্ষ বরাদ্দ দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে তৈরি হয় হট্টগোল।
এশিয়ান গেমসে নারী অ্যাথলেট ও পুরুষ কোচকে একই রুম, অতঃপর...
আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
সপ্তাহখানেকের ব্যবধানে আবারও ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের সেমিফাইনালে দেখা হচ্ছে দুই দলের।
আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ