ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের আগে পট নির্ধারণে বড় চমক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১২:১৪ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১২:১৫ পিএম
চ্যাম্পিয়নস লিগ। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বের প্লে-অফের লড়াই শেষ হয়েছে, এবার অপেক্ষা মূল পর্বের ড্রয়ের। নতুন মৌসুমকে সামনে রেখে আজ রাতে অনুষ্ঠিত হবে লিগ পর্বের ড্র। এর আগে পারফরম্যান্সের ভিত্তিতে চারটি পটে ভাগ করা হয়েছে দলগুলোকে। ড্রয়ে প্রতিটি দল চারটি পটের প্রতিটি থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে ড্র।

গত দুবারের মতো এবারও প্রথম পর্বে আলাদা কোনো গ্রুপ থাকছে না। লিগ পর্বে প্রতিটি দল আটটি দলের বিপক্ষে খেলবে। কোন দলের প্রতিপক্ষ হবে কোন আট দল, ড্রতে নির্ধারিত হবে সেটিই।

আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগ লিগ পর্বের ড্রয়ের জন্য চূড়ান্ত পট

পট-১ : পিএসজি (ফ্রান্স), বায়ার্ন মিউনিখ (জার্মানি), রিয়াল মাদ্রিদ (স্পেন), লিভারপুল (ইংল্যান্ড), ইন্টার মিলান (ইতালি), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), আর্সেনাল (ইংল্যান্ড), বার্সেলোনা (স্পেন), অ্যাতলেটিকো মাদ্রিদ (স্পেন)

পট-২ : বরুসিয়া ডর্টমুন্ড (জার্মানি), রোমা (ইতালি), স্পোর্টিং সিপি (পর্তুগাল), অ্যাস্টন ভিলা (ইংল্যান্ড), পোর্তো (পর্তুগাল), ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড), ক্লাব ব্রুগ (বেলজিয়াম), রিয়াল বেটিস (স্পেন), পিএসভি (নেদারল্যান্ডস)

পট-৩ : ফেইনুর্দ (নেদারল্যান্ডস), লিলে (ফ্রান্স), বোডো/গ্লিম্ট (নরওয়ে), নাপোলি (ইতালি), আরবি লাইপজিগ (জার্মানি), ভিয়ারিয়াল (স্পেন), ফেনারবাচে (তুরস্ক), শাখতার দোনেৎস্ক (ইউক্রেন), গালাতাসারাই (তুরস্ক)

পট-৪ : স্লাভিয়া প্রাগ (চেকিয়া), স্লোভান ব্রাতিস্লাভা (স্লোভাকিয়া), স্টুটগার্ট (জার্মানি), এএইকে এথেন্স (গ্রিস), লাস্ক (অস্ট্রিয়া), কোমো (ইতালি), লঁস (ফ্রান্স), ভাইকিং (নরওয়ে), সাবাহ (আজারবাইজান)

যেভাবে হবে ড্র

  • সবার আগে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটা দলের নাম লেখা বল তোলা হবে। এরপর বিশেষায়িত সফটওয়্যার মুহূর্তেই জানিয়ে দেবে কোন আটটি দলের বিপক্ষে খেলবে ওই ক্লাব। কোন দলের সঙ্গে ‘হোম’ ও কোন দলের সঙ্গে ‘অ্যাওয়ে’ ম্যাচ খেলবে, সেটিও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করবে সেই সফটওয়্যার।
  • এভাবে প্রথম পটের নয়টি দলের প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। এরপর দ্বিতীয় পটের দলগুলোর নিজেদের পটের ও নিচের পটের প্রতিপক্ষ নির্ধারিত হবে। এরপর তৃতীয় পটের দলগুলো নিজেদের পটের ও নিচের পট থেকে প্রতিপক্ষ পাবে। সবশেষে চতুর্থ পটের দলগুলোর নিজেদের পটের প্রতিপক্ষ পাবে।
  • প্রতিটি পটের দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে।
  • একই দেশের ক্লাবগুলো পরস্পরের বিপক্ষে খেলবে না।
  • একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগেভাগে পৌঁছে চরম অপমান ও ভোগান্তিতে ভারতীয় অ্যাথলিটরা! রুম নেই, লবিতেই রাত
টুর্নামেন্টের আবাসন ব্যবস্থাকে ‘এখন পর্যন্ত সবচেয়ে বাজে’ বলে অভিহিত করেছে দক্ষিণ কোরিয়া। একই অভিযোগ ভারতসহ বেশ কিছু দেশের। 
আগেভাগে পৌঁছে চরম অপমান ও ভোগান্তিতে ভারতীয় অ্যাথলিটরা! রুম নেই, লবিতেই রাত
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসর ঘিরে দুর্নীতির অভিযোগে আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্ত দুজনই বিপিএলের ১১তম ও ১২তম আসরের সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগের ভিত্তিতে তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
১০ গোলের পর এবার ৬ গোল হজম বাংলাদেশের
এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের হারের বৃত্ত যেন ভাঙছেই না। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ।
১০ গোলের পর এবার ৬ গোল হজম বাংলাদেশের
কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম
ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে বড় অবদান রেখেছেন লিওনেল মেসি। নিজে গোল করার পাশাপাশি কাসেমিরোকে দিয়ে গোল করিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক
বিশ্বকাপের পর নতুন চক্রে পা রাখতে যাচ্ছে আর্জেন্টিনা। অভিজ্ঞদের সঙ্গে তরুণদের মিশিয়ে দল পুনর্গঠনের পথে হাঁটছেন কোচ লিওনেল স্কালোনি। আর সেই নতুন যাত্রার শুরুতেই আর্জেন্টিনা দলে দেখা গেল বেশ কয়েকটি নতুন মুখ। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রোমান ভেগা। জেনিত সেন্ট পিটার্সবার্গের এই লেফট-ব্যাক প্রথমবারের মতো আর্জেন্টিনার সিনিয়র দলে ডাক পেয়েছেন। আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ম্যাচটি অবশ্য অন্য কারণে বিশেষ। বেনিনের বিপক্ষে ওই ম্যাচেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা লিওনেল মেসির। ফলে একই সময়ে একদিকে যেমন থাকবে কিংবদন্তির বিদায়ের আবেগ, অন্যদিকে শুরু হবে নতুন প্রজন্মকে যাচাইয়ের প্রক্রিয়া। আর্জেন্টিনার ফুটবলে ভেগা অবশ্য একেবারে অপরিচিত নন। আর্জেন্তিনোস জুনিয়র্সের একাডেমিতে বেড়ে ওঠা এই ডিফেন্ডার বয়সভিত্তিক দল থেকেই নজর কাড়েন। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের হয়েও খেলেছেন তিনি। অংশ নিয়েছেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও। ক্লাব ফুটবলে আর্জেন্তিনোস জুনিয়র্সের পর বার্সেলোনা বি দলের হয়ে খেলেছেন ভেগা। এরপর ২০২৫ সালে পাড়ি জমান রাশিয়ায়। তাকে দলে নিতে প্রায় ৯০ লাখ ডলার খরচ করে জেনিত সেন্ট পিটার্সবার্গ। রুশ ক্লাবটি তার ৯০ শতাংশ স্বত্ব কিনেছে। এই চুক্তি থেকে আর্জেন্তিনোস জুনিয়র্সের নিট আয় হয়েছে প্রায় ৬৫ লাখ ডলার। বয়সভিত্তিক পর্যায় থেকেই ভেগাকে কাছ থেকে দেখেছেন আর্জেন্টিনার কোচিং স্টাফরা। এবার সিনিয়র দলে সুযোগ দিয়ে সেই পরিচিত মুখকেই বড় মঞ্চে যাচাই করতে চাইছেন স্কালোনি। নতুন চক্রে আর্জেন্টিনার রক্ষণভাগেও পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। ডান প্রান্তে নাহুয়েল মোলিনার সাত ম্যাচের নিষেধাজ্ঞার কারণে বিকল্প হিসেবে অগুস্তিন জিয়াই ও হুয়ান ফোইথকে দলে ডেকেছেন স্কালোনি। ফোইথের ফেরায় রয়েছে অভিজ্ঞতার ছাপ। ২০২২ বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার চোটের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলতে পারেননি। শারীরিক সমস্যার পরও এবার তাকে দলে রেখেছেন স্কালোনি। অন্যদিকে জিয়াইকে দেখা হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে। এই পরিবর্তনের ধারাবাহিকতায় লেফট-ব্যাক পজিশনে ভেগার অন্তর্ভুক্তিও গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের মতে, এই পজিশনে নতুন বিকল্প তৈরির লক্ষ্যেই তাকে সুযোগ দেওয়া হয়েছে। টিওয়াইসি স্পোর্টসও এবারের স্কোয়াডে ভেগাকে অন্যতম বড় চমক হিসেবে উল্লেখ করেছে। আর্জেন্টিনার নতুন অধ্যায়ের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে মেসির বিদায়। ৩৯ বছর বয়সী এই তারকা ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দেশের হয়ে তার অর্জনের তালিকায় রয়েছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ। বেনিনের বিপক্ষে মাঠে নামলে আর্জেন্টিনার জার্সিতে মেসির ম্যাচসংখ্যা দাঁড়াবে ২০৮-এ। দেশের হয়ে ১২৫ গোল করে তিনি এরই মধ্যে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর উদ্যোগ নিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। মনুমেন্তালে আয়োজিত সেই অনুষ্ঠানে ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। একদিকে মেসির বিদায়, অন্যদিকে নতুনদের আগমন আর্জেন্টিনার ফুটবলে প্রজন্ম বদলের এই মুহূর্ত একই মঞ্চে ধরা পড়তে যাচ্ছে। সেই নতুন অধ্যায়ের অন্যতম মুখ হতে পারেন রোমান ভেগা। এখন দেখার বিষয়, প্রথম ডাক পাওয়ার পর জাতীয় দলের জার্সিতে নিজের জায়গা কতটা পাকাপোক্ত করতে পারেন জেনিতের এই তরুণ লেফট-ব্যাক। আরটিভি/এসকে
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক
আরও পড়ুন
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
চ্যাম্পিয়নস লিগে যত নতুন নিয়ম
চ্যাম্পিয়নস লিগের পর্দা উঠছে আজ, রিয়াল-ইন্টার লড়াই কখন কোথায়